somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পৌষ মেলা কিংবা পৌষের গ্রামীন উৎসব…..গ্রামীন বাঙালীদের এক আদি সংস্কৃতি।

২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বাঙালী জাতী বরই উৎসবপ্রিয় একটা জাতী….
নানা উৎসবের রঙে রাঙিয়ে নেয় তাদের আপন ভূবন। কিছুদিন আগেই চলে গেল অগ্রাহয়ন মাস।
নবান্নের নতুন ধান উঠেছে প্রতিটা কৃষকের গোলায়। এখন চলছে পৌষ মাস….
পৌষের হাড়কাপানো এই শীতে বাড়িতে পিঠা পুলির উৎসবতো চলছেই এরমধ্য যুক্ত হয়েছে গ্রামে-গন্ঞ্জে
তাফসিরুল কুরআন মাহফিল আর হিন্দু সম্প্রদায়ের ৫৮ থেকে ৬৩ প্রহরব্যপী কির্তন।

তাফসির মাহফিল এবং কির্তন যেটাই হোক সাথে থাকছে ছোট-খাটো একটি মেলা।


কদমা (চিনির তৈরী)

এই মেলাটাই কিন্তু বাঙালীর প্রাণের অদম্য ইচ্ছার প্রতিফলন।
শিশুরা বাবা-কাকা অথবা মামার হাত ধরে মেলায় আসছে কিনছে বাদাম, চানাচুর সহ ডিমের পাপড়ের মত খাদ্যদ্রব্য
আর বাড়ি ফেরার পথে কিনে নিয়ে যাচ্ছে চিনির তৈরী বাতাসা, সাঝ, খুরমা, গজা, খই সহ কদমার মতো
খাবার যা তারা মুড়ির সাথে মিশিয়ে সকালের নাস্তা হিসেবে খায়। এটিই কিন্তু আমাদের গ্রামীন ঐতিহ্য।


বাতাসা (চিনির তৈরী)

এইসব মেলায় আরেকটি জিনিস অবশ্যই থাকে আর তাহলো রঙিন বেলুন।
শিশুরা বেলুন হাতে হাসিমাখা মুখে বাড়ি ফেরে বাবা-কাকা অথবা মামার হাত ধরে আর তাদের আনন্দে আন্দোলিত হয় বাবা, মা, চাচা, চাচীর এবং নানা, নানী, মামা, মামী সহ খালার মুখ।
এমন দৃশ্য আসলেই বাংলার প্রতিটা গ্রামীন বাঙালীর বাড়িতে আসে যা পৌষ মাস এলে….


কাচা মিষ্টি (রসবিহীন মিঠাই)


সাজ (চিনির তৈরী মিঠাই)


খই মিঠাই (চিনির তৈরী)


গজা/কানমুচরী (গুড়ের তৈরী মিঠাই)


খুরমা

প্রতিটা সকালে স্নিগ্ধ রোদে বসে পিঠা পূলি খেয়ে অলস সময়টা কাটায়…
বাড়ির গৃহিণীদের মহা উৎসাহে বিভিন্ন রান্নাবান্নার ধুম পড়ে যায়।
নব বিবাহীত দম্পতিরা এসময় খেজুর গুড়ের রসে নিজেকে রাঙিয়ে নিতে
শ্বশুরবাড়িতে চলে আসেন। শ্যলিকারা দুষ্টুমি করে কুসুলি পিঠার মধ্য কাচা মরিচ দিয়ে তৈরী করা পিঠা দুলাভাইকে দিয়ে ঠকানোর কসরত করে।
দুলাভাই যদি টের না পেয়ে ঝাল পিঠা দু-একটি খেয়ে পানির জন্য হা-হুতাস করে তখন শালা, শ্যলিকাগন হেসে কুটি কুটি হয়।


পৌষের পিঠা (শীতের পিঠা) ছবিটি গুগল থেকে ধার করা।


পৌষ মেলা (পুশুরা)
পৌষ মাস এলে আজো গ্রামে গন্ঞ্জে ষাঢ়ের লড়াই অনেক জমকালোভাবে
পালিত হয়ে আসছে। তাছাড়া অনেকস্হানে মোরগ লড়াই প্রচলিত আছে।
ষাঢ়ের লড়াইয়ে একটি খোলা মাঠে গ্রামবাসি একত্রিত হয়। মাঠের চারপাশে
নিরাপদ দুরত্ব বজায় রেখে লোকজন দাড়িয়ে থাকেন ষাঢ়ের লড়াই উপভোগ করতে। একসময় মাইকে ধ্বনিত হয় অমুকের ষাঢ়ের সাথে অমুকের ষাঢ়ের লড়াই হবে এখন….মুর্হুমুহু করতালিতে চারদিক প্রকম্পিত হতে থাকে।
এসময় ষাঢ়ের মালিকপক্ষের লোক ষাঢ়ের শিংয়ে লাল কাপড় বেধে দেয়।
ষাঢ় লাল কাপড় দেখে রাগে ফোঁসফোস করতে করতে অপর ষাঢ়ের উপর খিপ্তভাবে ঝাপিয়ে পড়ে।অবশেষে বিজয়ী ষাঢ়ের মালিক নিজেকে গর্বিত মনে করেন এবং অনেক সময় খুশি হয়ে আস্ত একটি গরু জবাই করে পুরো গ্রামেবাসীকে দাওয়াত করে খাওয়ান।


শুধু মিষ্টিজাতীয় খাবারের ছবি দেখে যারা হতাশ তাদের জন্য এইসব আচার...

এমন উৎসব বুঝি বাঙালী জাতীরই আছে যা আমাদের গ্রাম-বাংলার
একটি পুরাতন সংস্কৃতি হিসেবে আজো বেঁচে আছে। এরকম উৎসব দেখে নিজেকে অনেক গর্বিত মনে হয়…..
একজন বাঙালী হওয়ার গর্ব……একজন বাংলাদেশী হওয়ার গর্ব…

উৎসর্গ-ব্লগার আরজুপনি
সর্বশেষ এডিট : ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:১৩
১২টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×