somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

২০১৪ সালে এইচ. এস. সি পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছিল, কিন্তু তারপরও কোন পরীক্ষার্থীকে আন্দোলন করতে দেখিনি "যে পরীক্ষা বাতিল করা হোক।"

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মেডিকেলের প্রশ্ন ফাঁস হয়েছে এটা মানতেই হবে কিন্তু চান্স প্রাপ্ত সকলেই যে প্রশ্ন পেয়েছে তা নিশ্চিত ভাবে বলা যাবেনা। তবে সচ্ছতায় স্বপ্ন ভাঙলেও মনকে শান্তনা দেয়া যায় যে যারা চান্স পেয়েছে তারা আমার থেকে বেশি মেধাবী বেশি কষ্ট করেছে। কিন্তু যখন দুর্নীতি আর কোটার মাধ্যমে কম পরিশ্রমী আর কম মেধাবীরা স্বপ্নের সিঁড়িতে হেটে বেড়ায় । তখন তাদের পায়ের প্রতিটা আঘাত কিছু পরিশ্রমী ভুক্তভোগীর বুকে লাগে।
.
যখন ৭.৫ % ভ্যাটের বিরূদ্ধে প্রাইভেট ভার্সিটির ছেলে মেয়েরা আন্দোলন করেছে তখন অনেককেই বলতে শুনেছি যেই নিজের স্বার্থে আঘাত এসেছে তখনই এরা প্রতিবাদ করছে। কিন্তু দেশের স্বার্থে জনগনের স্বার্থে দ্রব্য মূল্যের বৃদ্ধি বা গ্যাস তেল বিদ্যুত্‍ এর দাম বৃদ্ধিতে এরা আন্দোলন করে নাই। এরাই আজ মেডিকেল স্টুডেন্টের আন্দোলনে সমর্থন দিতেছে। তবে বিরোধী আছে কেউ যারা একই কাসুন্দির প্রয়োগ সর্বদা করতে চায়। এরা বলবে আজ মেডিকেলের পরীক্ষার্থীরাও নিজের স্বার্থে আন্দোলন করছে দেশের স্বার্থে যারা ছিল নিশ্চুপ। আমি সর্বদা মধ্যম পন্হা অবলম্বন কারী। তবে অন্যায়কে অন্যায় বলার সত্‍ সাহসটুকু আল্লাহর রহমতে আছে। পরীক্ষা বাতিল করাকে শতভাগ সাপোর্ট করতে পারছিনা ঐসব ভাই বোনদের জন্য যারা পরীক্ষার প্রশ্ন না পেয়েই চান্স পেয়েছে। পরবর্তী পরীক্ষা যে তাদের সকলের জন্য সুখের বার্তাবয়ে আনবে তা কিন্তু নয়।
.
২০১৪ সালে এইচ এস সি পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছিল এটা প্রমানিত । কিন্তু তারপরও কোন পরীক্ষার্থীকে আমি আন্দোলন করতে দেখিনি যে পরীক্ষা বাতিল করা হোক। পিএসসি জেডিস এস. এস.সি.র বেলায় ও এমনটা হয়েছে। শুধু মাত্র ঢাকার এক অভিভাবক তার মেয়ের ভাল রেজাল্টের প্রতিবাদে মানব বন্ধন করেছে। প্রকাশ্যে কেউ কিছু না বললেও আকারে ইঙ্গিতে তাকে যে মানুষ পাগল বলেছে এটা আমি একশত ভাগ নিশ্চিত।
.
আন্দোলনকারী সকলে যে পরের পরীক্ষায় চান্স পাবে তা কিন্তু নয় তবে রাজারপুকুরে দুধ দেবার সবাই আশায় আছে। কিন্তু দেশের ইস্যুতে এক হতে পারলে সুফলটা প্রায় সবাই ভোগ করতে পারতো। এক বাঙালি একশো হলেও একশো বাঙালি এক হতে পারছেনা। যার ফল স্বরূপ প্রতিনিয়তই দুর্ভোগ পোহাতে হচ্ছে আমাদের। মেডিকেলের প্রশ্ন ফাঁস যার একটি অংশ মাত্র।
.
এজন্য আমাদের একদম শিকড়ে আঘাত হানতে হবে পরিবর্তনের জন্য। যাতে করে সকল অন্যায় অবিচারকে সমূলে নিপাত করার সুযোগ হয়। তাই বলে কারো ক্ষমতায় যাওয়ার বা কাউকে নামানোর সিঁড়ি হওয়া যাবে না। নিজেদের মনের স্বার্থপরতাকে ও বিসর্জন দিতে হবে। আজ আমার ভাইকে মারছে বলে চুপ করে আছি, আমি তো নিরাপদ। কিন্তু কাল যখন তীরটা আমার বুকে নিশানা হবে কি করে আটকাবো ?
তাই এমন শাসন ব্যবস্হা দরকার যেখানে শাসক বিলাসী হবে না বরং ন্যায় প্রতিষ্ঠায় সচেষ্ট হবে। ইতিহাসে এমন শাসক পাওয়া যায় এখন আপনারা খুজে দেখুন, বুঝে নিন কোন সে পথ....
সর্বশেষ এডিট : ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চিকিৎসকের অবহেলা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:২১



বাংলাদেশে সরকারি চাকরিজীবিদের দৈনিক ডিউটি টাইম বা কাজের সময় কতো ঘন্টা? সমগ্র বাংলাদেশে, সমগ্র বাংলাদেশে যে কোনো সরকারি হাসপাতালে ডাক্তারগণ দৈনিক কতো ঘন্টা ডিউটি করেন?

সরকারি হাসপাতালে পড়ালেখা করে, সরকারি... ...বাকিটুকু পড়ুন

রাজনীতি নাকি ক্ষমতানীতি

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।

কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

কবিতা

লিখেছেন জিনাত নাজিয়া, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২৭

" অদেখা দূরত্ব "

তুমি ছিলে আমার সেই নাম যা আমি উচ্চারণ করতে পারিনা,
তবে বুকের ভিতর হাজার বার জপ করি।
তুমি আমার সেই আলো যা আমি চোখে দেখিনা,
লুকিয়ে রাখি হৃদয়ের অভ্যন্তরে... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

×