somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্টার জলসার নাটকঃ বহু বিবাহ আর বহু গামীতা উপজিব্য

১৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


স্টার জলসার সিরিয়াল গুলো বাংলাদেশে নারী দর্শকের মাছে ব্যাপক জনপ্রিয়। আর শিশুদের কাছে সিএন কাটুন চ্যানেল। বাচ্ছাদের কাছ থেকে যদি একটু আধটু সুযোগ পেয়ে যায় তাহলে চলে স্টার জলসার একটানা সিরিয়াল। এই দুয়ের কারণে এখন আর বাসায় টিভির অন্য চ্যানেল দেখা দু:সাধ্য। স্টার জলসার সিরিয়ারগুলো সন্ধ্যা থেকে রাত ১১.০০ টা পর্যন্ত একটানা চলে।
স্টার জলসার প্রতিটা নাটকের কাহিনী প্রায় একরকম। দেখা যায় যে নায়ক আগে একটি বিয়ে করেছেন এখন অন্য এক নারী তার সাথে ঘর বাধার জন্য পাগল হয়ে গেছে এবং তাকে নানা কাহিনীর চলে বিয়ে করে। অথবা নায়িকা বিয়ে হয়েছে অথবা প্রেম করছে একজনের সাথে বিয়ে করছে আরেক জনকে। আবার দেখা যায় যে বিয়ের দিন বর পাল্টে যাচ্ছে। আবার দেখা যাচ্ছে বাসর রাতেও তাদের বর পাল্টে যাচ্ছে। প্রায় প্রতিটি নাটক একরকম। একি অবস্থা!
নাটক সমাজ জীবনের দর্পন। নাটকের মাধ্যমে সমাজের অনেক অসঙ্গতি তুলে ধরা হয় এবং তা থেকে পরিত্রান এবং শিক্ষনীয় দিক তুলে ধরা হয়। মানুষের ভুলে কিভাবে তার জীবনে ট্রাজেডি বা বিপর্যয় নেমে আসে তা দেখানো হয়। আমরা দর্শকরা তা দেখে রোমাঞ্চিত হই এবং সঠিক পথের দিক নির্দেশনা পাই। কিন্তু স্টার জলসার নাটকগুলো মৌলিক শিক্ষা থেকে অনেক দুরে।
কেন স্টার জলসার নাটকগুলো এমন? একটু বিচার বিশ্লেষণ করে দেখা যাক- আমরা জানি হিন্দু পুরানে বহুবিবাহ সমর্থন করে না। বরং প্রাচীন প্রথা ছিল যে, স্বামী মারা গেলে স্ত্রীকে সহমরণে যেতে হত এবং সহ মরণে না গেলে তাকে বাকী জীবন বিধবা হয়ে থাকতে হতো, সে যত অল্প বয়সে বিধবা হোক না কেন। ঈশ্বর চন্দ্র বিদ্যা সাগর সহ অনেক সমাজ সংস্কারকের প্রচেষ্টার ফলে তাদের অনেক সংস্কার হয়েছে। এখন আর সহমরণে যেতে হয় না। যেহেতু তাদের ধর্মে বহুবিবাহ সমর্থন করে না তাই নাটকের মাধ্যমে বহু বিবাহের প্রচলন করতে চাইছে। কিন্তু তারা যেভাবে চিত্রায়ন করছে তাতো রীতিমতো ব্যবিচারের পর্যায়ে পড়ে। প্রতিটি নাটকের কাহিনী এক রকম। এবং নাটকের মধ্যে বিবাহ আর বিবাহ, স্বামী স্ত্রির দাম্পত্য কলহ। কেন? সমাজে আর কোন অসঙ্গতি নেই যা নাটকের মধ্যে তুলে ধরা যায়।
স্টার জলসার নাটকগুলো চিত্রায়িত হয় বলতে গেলে একটা রুমের মধ্যে। দেখা যায় যায় যে, ১০/১২ জন অভিনয় শিল্পী দাড়িয়ে আছেন তাদের মধ্যে একজন কি দুজন পুরুষ থাকে আর বাকী সবাই মহিলা অভিনেত্রী এবং অভিনেত্রীরা অতিমাত্রায় সজ্জিত থাকে। এবং দেখা যায় যে পুরুষ চরিত্রগুলো মহিলা হুকুম তামিল করা ছাড়া আর তেমন কোন কাজ নেই। তাদের মধ্যে একজন কি দুজন ভালো চরিত্রে অভিনয় করে আর বাকীরা কুট চরিত্রের। একটা নাটকে এতগুলো কুট চরিত্র থাকলেও নাটকের মান ঠিক থাকে না।
স্টার জলসার নাটক দেখে আমাদের সমাজ ব্যবস্থা নষ্ট হচ্ছে। কারণ স্টার জলসার নাটকগুলো আমাদের দেশের মহিলারাই একমাত্র দর্শক। পুরুষরা সাধারণত এই নাটকগুলো দেখে না বললেই চলে। মহিলারা এই পরকীয়া উপজিব্য নাটকগুলো গোগ্রাসে গিলছে আর তার থেকে কদর্য দিকগুলো শিখছে। বিশেষ করে স্টার জলসার পরকীয়া এবং বহুগামীতা নাট্যকার কৌশলে নাটকে ভাল হিসেবে উপস্থাপন করছে। এবং আমার ধারনা স্টার জলসার নাটকগুলো লেখক একজনই। তাই প্রতি নাটকের ধাঁচ এক রকম। যিনি এই নাটকগুলো লেখেন তিনি বিকৃত রুচির। আমার ধারনা স্টার জলসার এ নাটকগুলো তাদের দেশের চেয়ে আমাদের দেশে বেশি দর্শক।

সেদিক থেকে আমাদের দেশের নাটকগুলো অনেকটাই প্রানবন্ত। সেখানে হাস্যরস ও জীবনবোধ উপজিব্য। পরকীয় বা অন্যবিষয়গুলো থাকলেও তা নেগেটিভ ভাবে উপস্থাপিত হয়। এবং আমাদের দেশের প্রায় নাটকগুলো খুবই মানসম্মত এবং বিশ্বমানের। কিন্তু স্টার জলসার দৌরাত্যে সেগুলো দেখা যাচেছ না। সেগুলো দর্শক প্রিয়তা কম পাচ্ছে।
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১১
১৭টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×