somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

¤¤ গ্যাস সমাচার ¤¤

০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কোরবানিতে পেট খারাপ হওয়াটা বেশ হাস্যকর ব্যাপার । এখানে বরকতেরও ব্যাপার আছে । পেট পুরে গলা পর্যন্ত গিললেও কী এক বরকতে যেন ভালোয় ভালোয়ই হজম হয়ে যায় । তারপরেও দুয়েকজন বিপদে পড়ে, ফারাটা কাটিয়ে উঠতে পারে না ।

আমাদের রোওজার পড়েছে সেই বিপদে পড়া দলের । লিকলিকে শরীর, আটাশ ইঞ্চি কোমরের ছোট্ট চিমসে পেট, কিন্তু টয়লেটে গেলেই ইয়া ইয়া কামান গোলার দীর্ঘ মাত্রার ভুম ভুম শব্দ । কোন কোনটা পুমমমমম করে যে শুরু হয়, শেষ আর হতে চায় না সে পুমমম । একেবারে মিনিটখানেক দীর্ঘ ।
আমরা ভাবি, ঐটুকু পেটে এত গ্যাস আসে কোত্থেকে !

দুষ্টু নাতি চিত্রক তো মুখ ফসকে বলেই ফেলল, রোওজার মামা, তোমার পেটের সাথে গ্যাসের লাইন লাগানো নাকি বলো তো ?

রজার হেসে বলল, আমি সম্ভবতঃ রাষ্ট্রীয় সম্পত্তিতে পরিণত হতে যাচ্ছি রে । সরকার খবর পেলে আর রক্ষা নেই, আমাকে নির্ঘাৎ গ্যাস ফিল্ড ঘোষণা করে গ্যাস উত্তোলনের ব্যবস্থা করবে দেখবি !!

এই পুম পুম ঠুশ ঠাস রাত পর্যন্ত চলল । নাতিরা খেতে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমাকে ঘিরে ছিল । সে কত গল্প, কত জিজ্ঞাসা ওদের ! ভাবলাম, এই পাতলা পায়খানা নিয়ে ওদেরকে একটা গল্প বলি । কিন্তু আশপাশে চোখ লুকিয়ে খুঁজেও, গলা চড়িয়ে কথা শুনিয়েও গিন্নির খোঁপাটিরও দেখা পেলাম না । হয়তো গেরস্থালীতে লেগে আছে ।
সব শ্রোতার বড় শ্রোতা, সবচে বড় ভক্ত, আর আমার সমস্তের উপলক্ষ যে সে !

কিছুটা অখুশি নিয়েই অনেকটা হাঁকিয়ে হাঁকিয়ে গল্প বলতে শুরু করলাম আমি । পাছে যেন গিন্নি শুনতে পায় ।
মুখে একটা অবেলার পান পুরে বলতে শুরু করলাম, বুঝলে দাদুরা, এক লোক তো খালি বিছানায় পেশাব করে । বিয়ে করে ফেলেছে সে, অথচ বিছানায় পেশাব করার অভ্যাস তার যায়নি । আর বৌকে প্রত্যেক সকালে ঘাটে গিয়ে সেই ভেজা বিছানা কাথা ধুতে হয় । মানুষে দেখে, ঠাট্টা উপহাস করে, বেচারী কষ্ট পায়, চোখ ফেটে কান্না আসে লজ্জায়, দুঃখে ।

একদিন আর সহ্য করতে না পেরে সে চড়াও হল স্বামীর ওপর ।

পেত্ত্যেক রাইতে তুমি বিছানে মোতো পাইছ কী হাঁ ? তোমার লজ্জা শরম নাই ?

স্বামী মুখ বেজার করে বলল, বৌ রে মুতি কি আর সাধে ? আমারে কি বলদ পাইছত ?

আহা হা হা রে আমার বুদ্ধিমান চঁদু ! তা কোন বুদ্ধিতে তুমি বিছানে মোতো আমারেও একটু কও, তারপর আমিও একটু মুতি !

শোন, পেত্ত্যেক রাইতে আমি স্বপ্নে দেহি, ইয়া লম্বা এক সন্ন্যাসী, হাতে একটা সোনার লোটা, আমার সামনে আইসা বলে, দে, এই লোটাতে মুইত্যা দে । তাইলে তোরে এই সোনার লোটা দিয়া দেব ।

বৌ তখন বলল, তা কেমন বুদ্ধিমান তুমি ? পেত্ত্যেক রাইতে যে তোমারে সোনার লোটা দেহাইয়া যায় একবার রাইখা তো দিতে পারলা না সেই লোটা !

স্বামীও ভাবলো, আরে ঠিক তো ! এইবার তো আর লোটা ছাড়া যাবে না !

স্বামী এবার প্রস্তুত । স্বপ্নে দেখা সোনার লোটা বৃথা যেতে দেব না !!

সেই রাতেও বরাবরের মতো স্বপ্নে সন্ন্যাসী এল । স্বামী এবার ভিলেইনী হাসি দিয়ে বলল, হাহাহা, তুমি আমারে বলদা পাইছ সন্ন্যাসী বাবা ? এইবার তো তোমার ঐ ঘটি না পাওয়া পর্যন্ত আমি মোতব না ! অনেক ঘুরাইছ আমারে । আর না !

সন্ন্যাসী আহত চোখে বলল, এই সামান্য ঘটির জন্য তুই এমন করছিস বাছা ? এ আর এমন কী সোনা, আয়, আমি তোকে অঢেল ধন রত্ন দেব !

অতঃপর স্বামীটি গেল সন্ন্যাসীর সঙ্গে এক স্বর্ণপুরীতে । অজস্র মণি মুক্তা সেখানে । সন্ন্যাসী বলল, নে বাছা, কেউ এসে পড়ার আগেই যা পারিস কাছিয়ে নে ।

স্বামী তো লুঙ্গি খুলে তার এক মাথা গিঁট দিয়ে বস্তার মত বানিয়ে তাতে ধনরত্ন ভরতে শুরু করল । এমন সময় চলে এল স্বর্ণপুরীর রক্ষী । তাড়া করল বেচারাকে । বেচারা সব ফেলে দৌড়ে গিয়ে উঠতে লাগল এক গাছে । রক্ষীটাও পিছু পিছু এসে ধরল ঠ্যাং পাকড়ে ।
এখন বেচারার এক ঠ্যাং নিচে আর অন্য ঠ্যাং ওপরে । নিচের ঠ্যাং রক্ষীটা আর ছাড়ছে না । ভয়ে সে চেঁচিয়ে সন্ন্যাসীকে ডাকল, সন্ন্যাসী বাবা, আমারে বাঁচাও ।

সন্ন্যাসী দূর থেকে বলল, হেগে দে শালার মাথায় । ও ছাড়তে বাধ্য হবে ।

এই মোক্ষম বুদ্ধির চেয়ে আর কোন সমাধান তো হতেই পারে না । অতএব, দিল সে ফ্যাড়ফ্যাড়িয়ে হেগে । একেবারে রক্ষীটার মাথায় !

সকালে উঠে দেখা গেল বিছানা কাথা মারামারি । এতদিন স্বামী পেশাব করেছে, আজ করেছে পায়খানা !!

নাতিরা বিছানায় গড়াগড়ি দিয়ে হাসছে গল্প শুনে । ঘাড়ে পেছন থেকে হাতের ছোঁয়া পেলাম । আমার গিন্নী । প্রাণপণে কঠিন করে রাখা মুখের চামড়ায় হাসি বিজলীর মত করে চমকাচ্ছে তার । কপট ধমক দিয়ে আমায় বলল, তুমি দিন দিন কী হয়ে যাচ্ছ বলো তো ? এসব ন্যাক্কারজনক কথা কি বাচ্চাদের বলতে আছে ?

ছোট নাতি স্যান্ডি ফিকফিকিয়ে বলল, ন্যাক্কার হবে কেন দীদা ? আমরা তো সবাই টয়লেটে গেলে হেগে দি !!
আবার সকলের অট্টহাসি । হেসে গড়াগড়ি ।
আমি চোরের মত চুপ ।
গিন্নীর শান্ত কঠিন চোখ !
সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:১৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সচেতনতার নামে সাধারন মানুষকে ভয় দেখানো ঠিক না

লিখেছেন অপলক , ১০ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০৩



প্রিন্ট মিডিয়া এবং অনলাইন মিডিয়ায় একটি খবরে ভরে গেছে। যার কারনে সাধারন মানুষ পড়েছে বিপাকে। খবরটা বাসা বাড়ি বা হোটেল রেস্ট্যুরেন্টের হাড়ি পাতিল সংশ্লিষ্ট। বলা হচ্ছে, অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিষ:... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×