somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্যক্তিত্ব, না একরোখামি?

২৩ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

I will not change myself for yo or for anyone, I am, what I am!!

এটা এখন বেশ প্রচলিত একটি শ্লোগান।
আমি যা, আমি তাই, থাকলে থাক নইলে যা!
যদি সবাই চলে যায়?
কবি বলেছেন, তবে একলা চলো রে!

বেশ। আমি বলি কী, পৃথিবীতে পারফেক্ট কে?
কেউ না। আমার অপনার অসংখ্য খুঁৎ আছে, থাকবেই। এই খুঁৎ নিয়েই যে আমাদের মেনে নেবে, সে-ই প্রকৃত সঙ্গী, তাই তো?
জ্বী, ঠিক আছে। অবশ্যই সে আমাদের প্রকৃত সঙ্গী।
কিন্তু, যেহেতু আমরা কেউ পারফেক্ট নই, যেহেতু আমাদের বিশেষ বিশেষ ক্ষেত্রে খুঁৎ আছে, সেই খুঁৎগুলো দূরীভূত করার প্রচেষ্টা কি আমরা করতে পারি না?? নাকি এটা মানেই হয়ে দাঁড়াবে স্বকীয়তা বর্জন??
মোটেই না!

আপনি নিয়মিত দাঁত মাজেন না, এখন বলবেন যে, আপনি যা, আপনি তা-ই, থাকলে থাক, নইলে যা??
এটা কোন বাহাদুরির কথা? এটা কোন ব্যক্তিত্বের কথা?

আমি জানি, আমি খুব খোঁড়া একটা যুক্তি দেখিয়েছি, কিন্তু এরকম আমাদের অসংখ্য গোয়ার্তুমি আছে, এবং এই গোয়ার্তুমির কারণেই আমরা নিজেকে শোধরাতে চাই না বলেই বলে বসি- আমি এমনই, থাকলে থাক, নইলে যা!

কী হয়, নিজের খুঁৎগুলো সংশোধন করলে? ব্যক্তিত্ব কমবে না, বরং বাড়বে! আপনি যা আপনি তা-ই, এটা নিয়ে কখনও সমস্যা হয় না খুব একটা। সমস্যা হয়, আপনার অসমীচীন আচরণগুলোই নিয়ে।

আপনি মাঝরাতে বাড়ি ফিরবেন, পরিবারের প্রতি উদাসীন থাকবেন, বলবেন আমি যা, আমি তা-ই!!

আপনি কথায় কথায় নিজের প্রশংসা করতে চেষ্টা করবেন আর অন্যদের খাটো করে দেখবেন, বলবেন, আমি যা, আমি তা-ই??
আপনি সামাজিক রীতিনীতির ধার ধারবেন না, বাসায় কেউ এলেও বা বড়োদের প্রতি কোন সৌজন্য দেখানো আপনার ধাতে নেই, বলবেন, আমি এমনই, ভালো লাগলে থাক, নইলে যা??

আরো উদাহরণ দিতে হবে?

আপোস জিনিসটা প্রতিটি সম্পর্কে, প্রতিটি সংসারে খুবই জরুরি! আপনার প্রতিটি আচরণ যদি অন্যের ভালো লাগা মন্দ লাগার প্রতি বিবেচনাপ্রসূত হয়, তাতে সম্পর্ক সুন্দরই হবে, তিক্ত হবে না।

এই আপোস মানে কখনই স্বকীয়তাকে বিসর্জন দেওয়া নয়, এই আপোস মানেই নিজের ব্যক্তিত্বকে সজ্জিত করা। এই আপোস মানে কখনই এটা নয় যে, আপনি সব অন্যায়কে মেনে নিচ্ছেন। আপনি ধর্ম মানেন না, মানবেন না, তাই বলে শ্বশুর শাশুড়ি নামাজ বা পূজো করতে গেলে যদি নাক সিঁটকান, তবে সেটা আপনার কোন ব্যক্তিত্বই হলো না!

আপনি জীবনে কাপড় ধুয়ে দেখেননি, রান্নাঘরে যাননি, মশারি টাঙাননি, আজ যদি স্বামীকে বা স্ত্রীকে ভালোবেসে সেটা করেন, তবে আপনার স্বাধীনতা, স্বকীয়তা, ব্যক্তিত্ব কোনটাই খর্ব হবে না, বরং জীবন আরও সুন্দর হয়ে উঠবে। আপোস জীবনকে সুন্দর করে। আর এক্ষেত্রে ওই কথাটাই প্রযোজ্য - আমাদের প্রতিটি পদক্ষেপই হোক জীবনকে সুন্দর করার উদ্দেশ্যে!

আমি যা আমি তা'র মাঝেই সীমমাবদ্ধ থাকব কেন? আমি প্রতিনিয়ত আরও সুন্দর হব, আরও সুন্দর কিছুকে নিজের মধ্যে ধারন করব, এই তো জীবনের সাফল্য, তাই না??

বলুন, আমি যা, আমি তারচেয়েও সুন্দর হতে চাই। অহমিকা নয়, নিজেকে সুন্দর করতে, নিজেকে শোধরাতে এই বিনয়টা লাগে!
শুভরাত্রি!
সর্বশেষ এডিট : ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২৬
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×