কল্যাণীয়াষু
০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মানুষ বুক পকেটে চিঠি রাখে
আর আমার বুকের ভেতর গোটা একটা চিঠি
অফুরান দিস্তা ভরা,
ফর্মার পর ফর্মা ধরে লেখা!
চিঠিটা তোমার পড়া হয়নি
বুকে মাথা রাখোনি বলে!
এই চিঠি তোমারই একান্ত,
এ কেনো মেঘদূত কাব্য নয়,
পাঠকের মনোরঞ্জনে
সাহিত্যের উপজীব্য নয়;
এ আবেগ নিলামে তোলার নয়!
এ আবেগ আবহ ঘনায় শুধু
আমাদের অভিমান অভিসারে!
শুধু জেনো,
চিঠির যেখানে কালি লেপ্টে গেছে,
যেখানে কাগজ ক্ষয়ে গেছে,
যেখানটায় আর পড়া যাচ্ছে না কথা-
সেখানে পড়েছে নিখাদ নোনাজল
নিটোল কপোল গড়ানো
আলতো আলতো ফোটা!
তুমি ডাকপিয়নের অপেক্ষা করলে
আর আমি গোটা মানুষটাই
এক আমৃত্য অশেষ চিঠি হয়ে
পাশে পড়ে রইলাম,
খামটাই ছুঁয়েছ শুধু
খুলে দেখা হল না চিঠি
যা শুধু তোমার জন্যে লেখা!
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমিও ঝরা পাতা হবো, হবো ঝরা ফুল,
রেখে যাবো কিছু শুদ্ধতা আর কিছু ভুল,
কেউ মনে রাখবে, ভুলবে কেউ,
আমি ঝরবো ধুলায়, বিলীন হবো,
ভাবলে বুকে ব্যথার ঢেউ।
সভ্যতার পর সভ্যতা এলো,
সব হলো এলোমেলো;
কে থাকতে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সপ্তম৮৪, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২৮
আর অল্প কিছুদিন পরেই বাংলাদেশ পেতে যাচ্ছে প্রথমবারের মত সম্পূর্ণ সৎ এবং মেধাবীদের দ্বারা গঠিত সরকার।
মেধাবীদের বিপরীতে আছে একমাত্র শক্ত দল বিএনপি। বিএনপির জনসমর্থন প্রচুর।... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জানা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪২

প্রিয় ব্লগার,
শুভেচ্ছা। প্রায় বছর দুয়েক হতে চললো, আমি সর্বশেষ আপনাদের সাথে এখানে কথা বলেছি। এর মধ্যে কতবার ভেবেছি, চলমান কঠিন সব চিকিৎসার ফলে একটা আনন্দের খবর পেলে এখানে সবার সাথে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
তরুন ইউসুফ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৩

বিভিন্ন জনমত জরিপ, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রবণতা এবং মাঠপর্যায়ের রাজনৈতিক তৎপরতা বিশ্লেষণ করে ৩০০ আসনের সংসদে শেষ পর্যন্ত কে কতটি আসন পেতে পারে তার একটি আনুমানিক চিত্র তৈরি করেছি। এই...
...বাকিটুকু পড়ুনপ্রিয় শাইয়্যান,
পরম করুণাময় সৃষ্টিকর্তা আল্লাহ্কে তুমি যখন সবার আগে স্থান দিবে, তখন কি হবে জানো? আল্লাহ্ও তোমাকে সবার আগে স্থান দিবেন। আল্লাহ্ যদি তোমার সহায় হোন, তোমার আর চিন্তা... ...বাকিটুকু পড়ুন