প্রথম কথা শিখেছি মা বলে ডেকেছি....মা এর সাথে হাত ঘুরিয়ে মা কথা টি লিখেছি....... এটা প্রথম বাংলা সট্যাটাস আমার । আজ মা দিবস। সবাই মা র কথা লিখছে...আমি ও আমার প্রথম লেখা টা মা কে নিয়ে ই লিখছি।মা তোমাকে খুব একটা মনে পরে না।শুধু যখন আয়নায় মুখ দেখি তখন মনে পরে।রোজ যখন আয়নার সামনে দাড়ি্য়ে চুল আচড়ে নি ,চোখে হালকা কাজলের রেখা টেনে নিয়ে মুখ টা ঘুরিয়ে দেখতে যাই ঠিক তখন ই তোমার মুখের আদল টা দেখতে পাই।বাবা বলে আমি নাকি ঠিক তোমার মত দেখতে,মাঝে মাঝে মুখটা হাতে নিয়ে বাবা বলে আজ যদি তোমার মা বেচে থাকতো তাহোলে তোমাকে দেখে অনেক খুশি হোত। আমি শুধু হাসি র বলি চলি অফিসে লেট হয়ে যাব।মা আমার তোমাকে মনে পরে না শুধু যখন ক্লান্ত হয়ে বাসায় ফিরি র চায়ের কাপে চুমুক দিয়ে ভাবি আজ যদি তুমি থাকতে আমার মাথায় হাত দিয়ে বলতে এতো কাজ করিস কেনো? একটু তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারিসনা? হমম তখন একটু মিস করি।রাতে ল্যাপটপ টা অন করে ভারচুাল দুনিয়া তে বন্ধু খুজে মনের কথা শেয়ার করি তখন ভাবি আজ যদি তুমি থাকতে তাহলে আমার মনের সব কথা তোমায় বোলতাম, বোলতাম দেখো বাবা কে একদম বাচ্চা ছেলের মত আগলে রেখেছি, আমার ছোট ভাই টা কেমন করে জানি দেখতে তোমার মতন।ছোট মা ও আমাকে অনেক ভালবাসে। সবচেয়ে মজার কথা সবাই আমার কথা শোনে র আমাকে খুব মেনে চলে।হমম আসলে আমি অনেক বড় হয়ে গেছি তো তাই।কিন্তু মা জানো আমি অত বড় হইনি আজও ঘরে লাইট জালিয়ে ঘুমাই।বাইরে ঝড় উঠলে আমি এখনো ভয়ে গুটিয়ে যাই।সপ্নে যখন তোমার শেষ কথাটা প্রায়ই শুনি "কেদোনা মা!!" এখনো ডুকরে কেদে উঠি!! প্লিজ মা!! যেওনা আমি এখনো অত বড় হইনি!! ........... সত্তি আমি অনেক ভাল আছি মা!! আমার এখন তোমাকে আর মনে পরে না!!
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০১৩ ভোর ৪:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



