somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাত্রি শেষের অভিমান

১২ ই জুন, ২০১৩ ভোর ৬:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক বন্ধু একবার বলেছিল ফ্লার্ট করতে নেই যাদের মন আছে তারা প্রেমে পড়ে যায়! আমি নাকি তাদের দলে. মনে হয় সত্যি তাই. আর এতে আমি একদম লজ্জিত নেই. কারণ আমি কারো অনুভূতি নিয়ে খেলি না. ভালই তো ! লাইফ এ সত্যি এমন হয়নি কখনো. কখনো কোনো কারণে ভয় পাইনি. আজ নিজেকেই সব চেয়ে বড় ভয়. হারিয়ে যাওয়ার ভয় , আর না খুঁজে পাওয়ার ভয়. যদি এমন কোথাও পেতাম যেখানে বললে সত্যি সত্যি যা চাইব তাই পাব..তো আমি একটা এ জিনিস চাইতাম..ইন ফ্যাক্ট ১ টা শব্দ.

এমন অনুভূত আমার কখনো হবে ভাবিনি. সব কিছু ভেঙ্গে গড়ে নিয়েছি না ভাঙ্গতে ভয় পেয়েছি না গড়তে, আজ তো ও পথে হাটি ই নি অথচ পথ হারানোর ভয়. কেমন কেমন অভূত ভাষা লিখছি মনে হয় যা লিখতে চাই তা তো লিখতেই পারছি না , না বলতে পেরেছি. নিজের কাছে শিকার করতেই এত ভয় তো অন্য কে কি বলব? সত্যি যদি জীবন তা সিনেমা হত তো বেশ সাজিয়ে লিখতাম. কিন্তু আমি তো জানি ই আমি অভিশপ্ত! ভালবাসায় অভিশপ্ত! কারো হয় তো অনুভূতি সত্যি ছিল আর আমি দেখেও দেখিনি. কাওকে কখনো পাগলএর মত ভালোবাসিনি , ইচেছে ও হয়নি , :) খুব ই বোকা বোকা লাগত এই সব ভালবাসা বাসী , সুন্দর সুন্দর কথা, সময় এর হিসাব না থাকা , অপেক্ষা তে কারো জন্য পুরো দিনটা কাটিয়ে দেওয়া শুধু এক পলক দেখার জন্য , খুব বেশি আন্ডারস্ট্যান্ডিং না হয়ে অভিমান করা, একদিন কথা না হলে সব বোঝা সত্তেও অকারণে অভিমান করা, একটু মিস্টি কথায় সব ভুলে যাওয়া, গলার আওয়াজ শুনে হার্ট বিট নিজের কানে শুনতে পাওয়া, নিশ্বাসের শব্দে মুহুর্তে হারিয়ে যাওয়া, ....আগে হাসতাম খুব, ক্রেজি মনে হত..আজ এত কথা লিখতে পারছি ভাবতেই অবাক লাগে , আজ আমি নিজে ই অনুভব করি .শুরু শুরু টা স্বপ্নের, কোনো ভয় নেই কোনো অভিনয় নেই , তারপর টা একটু একটু মিস করা , একটু কথা বলে খুশি হয়ে যাওয়া, তারপর কেমন জানি অদ্ভূত চাওয়া, একটু একটু করে এগিয়ে চলা ,একটু রাগ হওয়া একটু অভিমান কিন্তু তা বোঝাতে না পারার কষ্ট টা আরো অদ্ভূত.জীবনে কখনো এতটা ভয় পাইনি কাওকে বলতে "ভালোলাগে ". কিন্তু বলতে পারিনি অজানা অচেনা সেই ভালোলাগা টা শুধু ভালোলাগা নয় তার চেয়ে অনেক বেশি , অনেক বেশি স্বপ্ন ঘেরা, অনেক বেশি ঘন আবেগ, অনেক প্রত্যাশা, আমিও সেই ক্রেজি অনুভূতি টা অনুভব করতে চাই, আমিও অভিমান করতে চাই , যার জন্য বসে থাকি অপেক্ষায় তাকে তো ভালো করে বলা ই হয়নি আমি আছি.জানি না কখনো বলব কি না .কারণ আমি জানি বুঝি তাকে, সম্পর্কে বাধা সে পড়তে চায় না , সম্পর্ক নাকি অনেক কষ্ট দেয়! কিন্তু আমি বুঝাতে পারিনি কষ্ট কাল পাব কিন্তু কষ্টে অনেকাংশ ভালবাসার পূর্ণতা থাকবে আর কষ্ট তো আজ ও পাব শুধু বলতে পারব না কি কি স্বপ্ন দেখেছি , পারব না ২ জনে মিলে সব কিছু সুন্দর করতে পারতাম, জীবনের বাকিটা সময় একে অপরের সাথে স্বপ্ন নিয়ে বাউন্ডুলে দিন কাটাতে পারতাম. এখন শুধুই কষ্ট স্বপ্ন বিহীন কষ্ট.রাত্রি জাগার কষ্ট. জীবন অনিশ্চিত ,জানি না কখন শেষ হযে যাবে, তবুও যদি বলা হয় এই মুহুর্তের সত্যি তা কি আমার জীবনে , তাহলে সেই একটা শব্দ বলতাম. সৃষ্টিকর্তা আমায় এত ভালবাসে যে আমার কাছে কাওকে আসতে দেয়না , কাওকে ভালবাসতে চাইলেই মুহুর্তেই সরিয়ে দেয়.আজ ও সরিয়ে দেবে. আমি ই সরে আসব. যা ভাঙ্গার ভেঙ্গে ফেলেছি নিজেকে আর ভাঙ্গতে পারব না. হয় তো ভুলে যাব কখনো কিন্তু এই অনুভূতি হয়ত আর ফিরে আসবে না, হয়ে যাব টিপিকাল ঘরণী, মনের অনুভূতি তা কথায় ঠিক চাপা দিয়ে দেব. শুধু ভয় হয় মনের বাধ যদি ভেঙ্গে কখনো বেরিয়ে আসতে মন চায় ! সব দৃশ্যত আগের মতই থাকবে আমার মুখ, মূখবই সব আগের মত শুধু আমি হযে যাব আরো একটু ধুয়াশা ! আরো অস্পষ্ট ! আরো অভিমানী ! শুধু জানবে না কার জন্য আমার ই অভিমান!
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×