ঘরে বসে থ্রিডি সিনেমা দেখতে চান? এ জন্য আপনার যা যা লাগবে তা হচ্ছে একটি বিশেষ থ্রিডি চশমা ও ঐ সিনেমার থ্রিডি কপি। সেই থ্রিডি চশমাটি একটু চেষ্টা করলে আপনি ঘরে বসেই বানিয়ে ফেলতে পারবেন।
এর জন্য আপনার যা যা লাগবে তা হচ্ছে - [১] শক্ত/মোটা কাগজ [২] লাল ও নীল রঙের সেলোপিন (Celopin) পেপার [এটি যেকোনো বিয়ের সাজানি'র দোকানে পাওয়া যায়। মূল্য সর্বোচ্চ ১৫ টাকা।] [৩] কেচি ও [৪] আঠা/গাম
তৈরির পদ্ধতি: [১] প্রথমে শক্ত কাগজটিতে নিচের পিডিএফ ফাইলটি প্রিন্ট করুন অথবা কাগজটিতে পিডিএফ ফাইলে আকা চশমাটি এঁকে নিন। এবার কেচি দিয়ে চশমাটির মূল কাঠামো (Frame) ও পা'দুটি (Temple) কেটে নিন। Click This Link [২] এখন চশমাটি চোখে দিলে যে পাশটি ডানদিকে থাকে সেপাশে নীল সেলোপিন পেপার আঠা/গাম দিয়ে লাগিয়ে নিন। অনুরুপভাবে অপরপাশে অর্থাৎ বামপাশে লাল সেলোপিন পেপার লাগিয়ে নিন।
[৩] এবার আঠা/গাম দিয়ে চশমার পা'দুটি (... ) লাগিয়ে নিন।
ব্যাস তৈরী হয়ে গেলো আপনার থ্রিডি চশমা। এখন এই চশমা পরে যেকোনো থ্রিডি ভিডিও বা এনাগ্লিম্ফ (Anaglyph) ছবির দিকে তাকালেই তা থ্রিডি দেখতে পারবেন।
লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১
রাজা কোথায়? রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায় বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি? শব্দটি এত পরিচিত যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী? ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন
তুমি ছিলে আমার সেই নাম যা আমি উচ্চারণ করতে পারিনা, তবে বুকের ভিতর হাজার বার জপ করি। তুমি আমার সেই আলো যা আমি চোখে দেখিনা, লুকিয়ে রাখি হৃদয়ের অভ্যন্তরে... ...বাকিটুকু পড়ুন
সব মানুষের ভিতর একটা একলা 'আমি' থাকে। যে আমি হাজার মানুষের ভিড়েও নিজের একাকিত্বকে আগলে রাখে। সেখানে একটা 'তুমি'ও থাকে। যে তুমি, চিরবিরহের। যে তুমি অনেক দূরের, যাকে চোখ দেখতে... ...বাকিটুকু পড়ুন