কখনো সময় পেলে এসো,
সেই ছোট্ট বারান্দায়।
যেখানে তুমি আর আমি রোজ বসতাম,
কত গল্প আর আড্ডাতে জমে থাকতাম।
কখনো সময় পেলে এসো,
সেই ছোট্ট বারান্দায়।
কত রাত্রি পার করেছি এই বারান্দাতে,
দুজনে মুখোমুখি বসে চাঁদ দেখতে দেখতে।
কখনো সময় পেলে এসো,
সেই ছোট্ট বারান্দায়।
তোমার যত্ন করে লাগানো সেই ফুলের চারা
আর আমার কিনে আনা সেই আরাম কেদারা।
কখনো সময় পেলে এসো,
সেই ছোট্ট বারান্দায়।
কতোটা একাকীত্বের বিষন্নতায় ভরে গেছে আজ
আমিও একা একা বসে থাকি ফেলে সমস্ত কাজ।
কখনো সময় পেলে এসো,
সেই ছোট্ট বারান্দায়।
কতোটা নিষঙ্গতায় কেটে যায় প্রতিটি রাত
আরেকটি নতুন সকালের অপেক্ষাতে।
কখনো সময় পেলে এসো,
সেই ছোট্ট বারান্দায়।
দেখে যেও,
কতোটা আকুতি নিয়ে শুকিয়ে যাওয়া
চারা গাছগুলো চেয়ে আছে তোমার পথ।
কখনো সময় পেলে এসো,
সেই ছোট্ট বারান্দায়।
দেখে যেও,
চারিদিকে ছড়ানো ছিটানো ময়লা আর নিকোটিনের
ধ্বংসাবশেষর মতো আমিও বসে থাকি সেই কেদারায়।
কখনো সময় পেলে এসো,
সেই ছোট্ট বারান্দায়।
#মেবি উহু শিওরলি ফার্স্ট টাইম
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



