somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানসিক রোগ/সমস্যা : অনিয়ন্ত্রিত ক্রোধ

০২ রা মে, ২০০৯ রাত ১১:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ক্রোধ আসলে একটি সাধারণ সুস্থ মানবিক আবেগ। তবে অনিয়মিত ও অনিয়ন্ত্রিত ক্রোধ ক্ষতিকারক যা প্রায়ই দৈনন্দিন জীবনধারা, সাংসারিক সম্পর্ক ও জীবনের স্বাভাবিক গুণগতমান নষ্টসহ বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করে। ক্রোধ হলো এমন এক ধরনের আবেগ যা বিরক্তিবোধ থেকে গভীর আক্রোশ ও উন্মুক্ত উত্তেজনা পর্যন্ত বিস্তৃত। কিছু লোক সত্যিকার অর্থে ক্ষেপাটে প্রকৃতির। তারা সহজেই সামান্য কারণে প্রচন্ড উত্তেজিত হয়ে পড়ে। হতাশা, বিড়ন্বনা ও বিরক্তি সহসাই তাদের বিচলিত করে, কোন কিছুই তারা সহজভাবে নিতে পারে না। আসলে এর কারণও বহুবিধ। যেমন শারীরিক বা মানসিক অসুস্থতা, বংশগত অথবা হতে পারে সামাজিক সাংস্কৃতিক।
ক্রোধ নিয়ন্ত্রণে বিভিন্ন কৌশল
১। শিথিলায়ন - শিথিলায়নের সহজপদ্ধতি যেমন গভীর শ্বাস প্রশ্বাস ও শিথিল চিত্র কল্পনা ক্রোধানুভূতি কমাতে সহায়তা করে।
২। চিন্তা চেতনার পরিবর্তন - রাগী ব্যক্তিরা সাধারণত উচ্চস্বরে কথা বলে অযথা চিৎকার করে, অভিমান করে অহেতুক প্রতিজ্ঞা করে। পজেটিভ ও যৌক্তিক চিন্তা ক্রোধ দমনে বিশেষ সহায়তা করে। যুক্তির কাছে ক্রোধ সবসময়ই পরাভূত হয়। সুতরাং চিন্তায় সবসময় যৌক্তিক হওয়া উচিত।
৩। সমস্যার সমাধান - প্রায়শই হতাশা এবং ক্রোধ জন্ম নেয় কিছু বাস্তব অপরিবর্তনীয় সমস্যা থেকে। কোন সমস্যার যদি তাৎক্ষণিক কোন সমাধান পাওয়া না যায় তবে সমাধানের পথ না খুঁজে বর্তমান পরিস্থিতি মোকাবেলা করাই শ্রেয়।
৪। ভালো যোগাযোগ - ক্রোধ প্রবন লোকেরা সাধারণত চট করে সিদ্ধান্ত নেয় যা প্রায়শই ক্ষতিকর হয়ে দাঁড়ায়। তাই সময় নিয়ে ঠান্ডা মাথায় যৌক্তিক চিন্তার মাধ্যমে সিদ্ধান্ত নেয়া উচিত। পাশাপাশি অন্যের মতামতের প্রতিও মনোযোগী হওয়া উচিত।
৫। হালকা ঠাট্টা করা - হালকা রসিকতা ক্রোধ দমনে সহায়তা করতে পারে। ক্রোধানুভূতির সময় চটুল বা আকর্ষনীয় আলাপচারিতা, আনন্দময় কল্পনা ক্রোধ দমনে সহায়তা করে।
৬। পরিবেশের পরিবর্তন - অনেক সময় আপনার পারিপার্শ্বিক পরিস্থিতি আপনার জন্য বিরক্তি ও উত্তেজনার কারণ হতে পারে। এক্ষেত্রে আত্ম চিন্তায় ও কর্মে ব্যস্ত থাকুন। প্রয়োজনে স্থান পরিবর্তন করুন।

পুরানো পোস্ট:
১। মানসিক রোগের কারণ
২। মানসিক রোগের পূর্ব লক্ষণ
৩। মানসিক রোগের উপসর্গ
৪। মানসিক রোগের অন্যান্য উপসর্গ
৫। মানসিক সুস্থ লোককে কিভাবে চেনা যায়
৬। মানসিক রোগের শ্রেণীবিভাগ
৭। অবাস্তব ভয় বা ফোবিয়া
তথ্যসুত্র:
মানসিক রোগ অজানা অধ্যায় - ডাঃ সজল আশরাফ
মনের সুখ-অসুখ - ডঃ শিবেন সাহা
মনের বিকার ও প্রতিকার - ধীরেন্দ্রনাথ নন্দী
ইন্টারনেট
সর্বশেষ এডিট : ০২ রা মে, ২০০৯ রাত ১১:১৭
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×