মক্কার দুর্ঘটনায় উচ্ছ্বাস প্রকাশ করে গ্রেপ্তার বিজেপি নেতা!
মক্কায় মসজিদুল হারামে ভয়াবহ ক্রেন দুর্ঘটনায় হজ যাত্রীদের মৃত্যুর ঘটনায় সহমর্মিতা প্রকাশের পরিবর্তে উচ্ছ্বাস প্রকাশ করে গ্রেপ্তার হয়েছেন তামিলনাড়ুর এক বিজেপি নেতা।
তিরুমঙ্গলমের আজমের আলী নামের এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে পুলিশ গত রোববার বিজেপি নেতা বি ভেলমুরুগানকে গ্রেপ্তার করে। ভেলমুরুগান বিজেপির তামিলনাড়ু শাখার তথ্য প্রযুক্তি বিভাগের কার্যনির্বাহী কমিটির সদস্য।
মক্কার ঘটনায় ১০৭ জন নিহত হওয়ার পর তিনি ফেসবুকে উচ্ছ্বাস প্রকাশ করেন বলে অভিযোগ করেন আজমের আলী। ফেসবুকে ভেলুমুরুগান মন্তব্য করেন, মক্কার ওই দুর্ঘটনায় যদি তার প্রতিবেশী কোন মুসলিম মারা যেতো তাহলে তিনি আরো বেশি খুশি হতেন।
>>> এমন কুরুচিসম্পন্ন উদ্ভট প্রকৃতির লোক যে কেবল হিন্দুদের মাঝেই আছে তা কিন্তু নয়, আমাদের মুসলিমদের মাঝেও কম না! আর তাদের দেখা যায় যখন কোন মন্দিরে পদদলিত হয়ে হিন্দুরা মারা যায় বা নেপালের ভুমিকম্পে বা কোন অন্য ধর্মের মানুষ একসাথে অনেক জন মারা যায় তখন তারা আনন্দে উল্লাসে ডগমগ হয়ে কমেন্ট করতে!
এদের উভয়ের মাঝেই চিন্তাভাবনার দিক দিয়ে কোন পার্থক্য নেই!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

