তখন কে. জি. টু তে পড়ি,সকাল ৮ টায় ক্লাস শুরু হত আর আমি বেরোতাম ৭ টার দিকে।তো সেই দিনটাতেও সকাল ৭ টার দিকেই বের হয়ছি কিন্তু রিকসা পাচ্ছিলাম না।এই দিকে ক্লাসের সময়ও হয়ে যাচ্ছে প্রায় কিন্তু কোন রিকসার দেখাই নাই।একটু পর দেখি এলাকার এক বড় ভাই রিকসায় করে যাচ্ছেন।আমায় দেখে রিকসা থামিয়ে বললেন-
-উঠে আয়,তোকে এখন স্কুলে নামাই দিব।
একগাল হাসি নিয়ে উঠে পড়লাম রিকসায়।ভাইয়ার সাথে অনেক দিন পর দেখা,উনি তখন রংপুরে থাকতেন,খুব কম বাসায় আসতেন,তাই খুব একটা দেখা হতনা তার সাথে।আমি যখন প্রায় স্কুলের কাছে চলে আসছি তখন আমার ক্লাসের কোন এক বালিকা (নাম বলা যাবে না
-বাঁধননননননন.................
আর এই বলেই অনেক মিষ্টি করে হেসে দিল।ঘটনার আকৎসিকতায় হা হয়ে গিয়েছিলাম পুরো আর কয়েকটা হার্ট বিটও যে মিস করে ফেলছিলাম সেটা আর বলার আপেক্ষা রাখে না
-মেয়েটা কে রে???
-(আমি চুপ)........
-কি রে ওমন হা করে আছিস কেন?
-কই?
-মেয়েটা কে?
-ও আচ্ছা,আমার সাথে পড়ে। o.O
এই কথা শুনে ভাইয়া একটা ভিলেন মার্কা হাসি দিয়েছিলেন।
আজ অনেকদিন পর ভাইয়ার সাথে দেখা,অনেক কথার মাঝে বলেই ফেললেন-
-কি রে তোর ওই মেয়েটার খবর কি?
-কোন কবর জানি না।
-এখন আর তোকে দেখলে হাসে না?(সাথে ভিলেন মার্কা)
-না হাসে না। o.O
আবার একখান ভিলেন মার্কা হাসি দিলেন।
ঘটনাটা অনেক সাধারন একটা ঘটনা ছিল।আর আমি চমকে গিয়েছিলাম কারন ওই সময় কোন মেয়ের সাথেই মিসতাম না বা কথা বলতামনা একদমই।আর তাই হুট করে এমন কিছু যে ঘটবে তার জন্য প্রস্তুত ছিলাম না।যাই হোক এখনও মাঝে মাঝে দেখা হয় তার সাথে,আর দেখা হলেই সেই চিরচেনা হাসির সাথে বলে ওঠে-
-বাঁধননননন............কেমন আছিস?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



