ঠান্ডায় জমে যাচ্চি,কুয়াশার মিশ্রনে হিমেল বাতাসে ঠক্ ঠক্ করে কাপছি।কিছুতেই শরীর গরম করা যাচ্ছে না।কয়েকটা বান্দররে(বন্ধু) ফোন দিয়ে কইলাম,দোস্ত শরীর তো গরম হয়না,কি করি বল তো? উত্তরে যা শুনলাম তাতেই শরীর দিয়ে এখন গরম বাষ্প বের হইতাছে।
কিছু উত্তরের নমুনাঃ
১.দোস্ত বিয়ে করে ফেল,ঠান্ডা কেন ঠান্ডার বাপ মাও পালাই যাইব।
২.লেপে আগুন লাই দে,পুরা ঘর ই গরম হইব এখন।আর ঘর গরম হইলে আমারেও একটু ডাকিস,কেমন।
৩.আমারেই কিছু বুদ্ধি দে না দোস্ত,পারলে তোর লেপটা দিয়ে যা না পিলিচচচ.......।
৪.দোস্ত এইটা নিয়ে গভীর গবেষনায় ব্যাস্ত আছি,২/৩ দিন পর যোগাযোগ কর।
৫.দোস্ত আমি একটা ফর্মুলা আবিষ্কার করছি কিন্তু কাকে দিয়ে প্রথমে পরীক্ষা করমু,কেউ ই রাজী হইতাছে না।দোস্ত তুই যদি রাজি থাকস........।
সবাই এত এত চমতকার সব পরামর্শ দিল যে আর কিছুর ই দরকার হইল না,শুনেই শরীর গরম হইছে :/ ।যাই হোক তোরাই এপ্লাই কর তোগো সব চমতকার থিউরি,আমার লাগবো না। >

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



