রাতের পুনরাবৃত্তি মহাকালের ভেলায়।
দিনের আলো, অন্ধকারে মেলায়।
ধ্রুবক অমানিশার একচিলতে স্তব্ধতায়।
অবগাহন শেষে নীরবতা ভাঙ্গে
আত্মার স্পন্দনে
ধুক ...ধুক, ধুক ...ধুক, ধুক ...ধুক
সাক্ষী দেয় জীবনের।
অমাবস্যার তিমিরে ক্ষীয়মাণ তারা,
আর নির্ঘুম কিছু জোনাকি।
রাতের ঘুমঘোরে জেগে ওঠা
কিছু নীল বেদনা ছন্নছাড়া।
বাঁদুরে মতো উড়ে।
ফড় ...ফড়,ফড় ...ফ্ড়, ফড় ...ফড়
পাখা ঝাপটায় তিমির তিয়াসে।
অলিখিত কাব্যের অস্থিরতা বাড়তে থাকে
রাতজুড়ে শতাব্দীর গভীরতায়,
সময়ের সুচে বিঁধে মন অনুভূতি সুতায়।
বুনে চলে হাহাকার, নির্জনতার কাঁথায়।
মহাকালের পাতায়।
নিশ্চুপ ... দেয় ডুব... সুতা আর সূচ।
©_____ বাউন্ডুলে
সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




