এ্যাই শুনছো, হ্যাঁ তোমাকেই বলছি, হ্যাঁ তোমাকেই। কম্বাইন্ড স্কুলে পড়া-শোনা করার পরও আমি কোন মেয়ের সাথে নিজেকে কখনো চিন্তা করতে পারিনি। স্কুলের শেষের দিকে তোমার সাথে পরিচয়। হঠাৎ বৃষ্টির মতো তোমার আমার জীবনে পদার্পণ, শুধু মাত্র বন্ধু হিসেবে, হ্যাঁ শুধুই বন্ধু। এর থেকে তুমি যেমন বেশী কিছু ভাবতে পারোনি, পারিনি আমি নিজেও। সব সময় চ্যাট, ম্যাসেজিং আর ফোনে লং টাইম কথা, আস্তে আস্তে নিজেকে তোমার সাথে জড়িয়ে ফেলা। হ্যাঁ নীরা তোমার সাথেই নিজেকে জড়িয়ে ফেলা। অনেক সাহস জুটিয়ে তোমাকে বলে ফেলা সেই অসম্ভব কথাটি, "ভালোবাসি"। পুরো দুই বছরের বন্ধুত্বের পর। তুমি বলেছিলে আমার সব কিছুই নাকি "আবেগ"। আজ গুনে গুনে পুরো ছয়টা বছর। যেই ছয় বছরে আমি আমার ডিপ্লোমা ইন্জিনিয়ারিং শেষ করে আজ দুই বছর ধরে চাকুরী(চাকর+ই!!!) করছি। সেই ছয় বছর আগে তোমার বলা সেই আবেগ এখনো কেন আমার ভিতরে কাজ করছে? কেনইবা কলেজের সেই কয়েকটা সুন্দরী মেয়ের সরাসরি ভালোবাসার ভিক্ষাকে প্রত্যাক্ষান করেছিলাম আমি? আবেগের বশে ? আমিও কিন্তু সেই সব মেয়েদের একই কথা বলেছি, "সব কিছুই আবেগ, এইসব ভালোবাসা বলতে কিছুই নেই। কয়েকটা দিন গেলে সবই ভুলে যাবে, এমনকি আমাকেও।" শুধু একটা কথাই বেশী বলেছিলাম, "একটা মেয়ে আছে আমার মনে, 'নীরা' আর কেউ নয়। নীরা আমার জন্য অপেক্ষা করছে, তাকে ছাড়া আর কাউকে আমি আমার জীবনে আমি ভাবতে পারবো না।" জানি সেই দিবা স্বপ্ন কখনোই সত্যি হবার কথা নয়। এখনো পারিনি নীরা তোমার জন্য সেই সব আবেগকে দাবিয়ে রেখে অন্য কাউকে নিয়ে সুখি হতে। অন্য কাউকে নিয়ে ভাবতে। শুধু তুমিই ছিলে, আছো আর তুমিই থাকবে আমার মাঝে। এই জীবনে আর কাউকে নিয়ে নিজেকে ভাবা সম্ভবই না। হয়তো সেই সব "ধুলোবালি" গুলো মুছতে গিয়ে তুমি আমাকেও মুছে দিয়েছো। আর আমি সেই সব "ধুলোবালি" গুলোকেই অমূল্য রত্ন হিসেবে নিজের মনের গহীন কোনে রেখে দিয়েছি। একটু বাতাসও লাগতে দেইনি। যদি এতোটুকুও উড়ে যায়। হ্যাঁ আমি এখনো তোমাকে আগলে রেখেছি। নিজের পুরো স্বত্বাটাই দিয়ে দিয়েছি তোমাকে তোমার অজান্তে, আমার নিজের সম্পূর্ন জ্ঞানে। তুমিময় হয়েই বেঁচে থাকুক এই অবাক নামের আবেগী(!!) ছেলেটা। নীরার মাঝেই, নীরার আশায়ই বেঁচে থাকুক অবাক। কিইবা আর হবে? তোমার জন্য আমার মনের সবটুকু ভালোবাসা যাকে তুমি আবেগ বলে আখ্যায়িত করেছিলে সেই ভালোবাসা কখনো কম হবে না। শুধু আমিই বুড়ো হয়ে যাবো। আমার আকাশ চুপ হয়েই থাকুক, আর কোন হঠাৎ বৃষ্টি আসবে না এই নীল আকাশে যেখানে নীরা এসেছিল। বৃষ্টি আসুক শুধু এই দু'চোখ জুড়ে, বালিশ ভিজিয়ে ফেলুক নিঝুম রাতে চোখ দুটো। কারন তুমিতো সেই চোখ দুটো পড়তে পারোনি। বুঝতে পারোনি তোমার জন্য সেই চোখ দুটোর ভালোবাসার গভীরতা।
আলোচিত ব্লগ
জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----


জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।
দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।
যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন
মধু মাসে বিয়া

সকাল থেকেই মেঘলা আকাশ অথচ রাতের বেলা দেখেছিলাম অনেক তারার মেলা আকাশে। একটুখানি অরোরার আলো ও ঝিলিক দিয়েছিল। রাত ভোরের দিকে অনেকটা সময় আকাশের নিচে দাঁড়িয়ে ছিলাম। জরুরী কিছু... ...বাকিটুকু পড়ুন
সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন
অন্ধকারের আলোকবর্তিকা

একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন
মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।