somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

একটি মিসকল
আমি কিন্তু কেউ না। সময়ে অসময়ে পাওয়া কতগুলো মিসকল শুধু। যে মিসকল হয়তো আপনার কাছের কেউ দিয়েছিল, কিংবা আপনার অপরিচিত। ভালো থাকুক আমার শত্রুরা আর সুস্থ থাকুক আমার প্রিয়জনেরা। - একটি মিসকল

জীবনের তাগিদে বাস্তবতার শিকার...

১৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পৌষের একটি শীতের সকাল। ঘুম থেকে উঠেই জীবনের তাগিদে অফিসের পানে ছুটে চলতে হয়। অন্যান্য মিডেল ক্লাস মানুষদের মতো আমারও দৌড়োনো লাগে বাস কিংবা সি.এন.জির পিছনে। আমি অবাক, মধ্যবিত্ত একটি পরিবারের বড় ছেলে। আজ ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। তাই নাস্তা না করেই বের হতে হলো বাসা থেকে। বাসায় তালা দিয়ে বের হতে হতে একটা সিগারেট ধরিয়ে ঠান্ডায় কাঁপতে কাঁপতে বের হলাম রাস্তায়। একটা সি.এন.জি পেয়ে চড়ে বসলাম তাতে... জ্যামে পড়ে গেলাম। শহরের জ্যাম আর যাই হোক ছাড়তে সময় লাগে, আমি বাহির দিয়ে দেখতে লাগলাম জন-জীবন। একটা ময়লা সুতি কাপড়ের ফ্রক পড়া ছোট্ট বাচ্চা ক্লাস টু কিংবা থ্রিতে পড়ার বয়স এই ঠান্ডায় রাস্তার পাশে দাড়িয়ে দাড়িয়ে পিঠা বিক্রি করছে। পিঠ সমান চুল, শ্যামলা রঙ্গের মুখ, তার সাথে চোখের একটা অন্য রকম মায়াবীভাব। ওকে প্রথম দেখে খুবই মায়া হল, ড্রাইভারকে বলে গাড়ি থেকে নেমে ওর কাছে গেলাম।

:এই তোমার নাম কি?
:আমার নাম সুরভী। ক্যান স্যার কিসু লাগবো? স্যার দুইড্যা পিড্যা খাইবেন?
:কি পিঠা এগুলো?
:স্যার এইডা পুয়া পিড্যা, আর এইডা ভাপা পিডা। কুনডা খাইবেন?
:দাও একটা ভাপা পিঠা দাও। স্কুলে পড়ো না?
:স্যার, ইসকুলে পড়ত্যা গেলে খামু কি? ছুড বাইডারে কি খাওয়ামু?
:তোমার বাবা নেই?
:আসে, তয় তার কুন খুঁজ খবর নাই। মায়ে ওনেক খুইজ্যাও পাইসে না। এ্যাকদিন যাইয়্যা বুজতে পারসে বাপে মায়রে থুইয়্যা ভাইগ্যা গেসে। নয়া কুনু বেডিরে বিয়্যা করসে মনে লয়।
:ওহ, তোমার ঠান্ডা লাগে না? এই শীতে এইভাবে পাতলা একটা কাপড় পড়ে পিঠা বিক্রি করছো?
:স্যার গরিবের আর শীত! ছুড বাইডারেই কিসু দিবার পাইলাম না, দুই ব্যালা ভাত দিতেই কষ্ট অয়, তার উপরে আমার লাইগ্যা শীতের কাপড়?
:বিকালেও কি এইখানেই থাকো?
:হ, স্যার এইন্নে না থাকলে খামু কি?
:আচ্ছা তুমি অবস্যই থেকো, আমি কিন্তু আসবো। কত হলো?
:স্যার খাইসেন তো একডা পিডা। পাঁচ ট্যাকা দ্যান।
:এই নেও টাকা।
:ঠিক আসে স্যার।

জ্যাম শোষ হয়ে যাওয়ায় আমার চলে আশা। না হয় আরো কতটুকু সময় সুরভীর সাথে কথা বলতাম। ভালো আর কষ্ট লাগা কাজ করছিল একই সাথে। এক অন্য রকম অনুভুতি ছিল এটা। দেখি সন্ধ্যায় ওর আর ওর ছোট ভাইটার জন্য শীতের কিছু কাপড় আর খাবার নিয়ে যাবো। ওর সাথে রক্তের সম্পর্কটা না থাকলেও ওকে নিয়ে গর্ব হচ্ছে আমার। নিজের জন্য আর নিজের ফ্যামিলির জন্য কিছু করতে শিখে গেছে সুরভী এতটুকুন বয়সেই। বাস্তবতা মানুষকে অনেক বড় করে তোলে। বুড়ো বানিয়ে ফেলে কঁচি জীনটাকে। আমরা যারা মধ্যবিত্ত হয়তো তারাই বুঝবো সেই বড় হওয়ার যন্ত্রনাটাকে...
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গত ৪৮ ঘণ্টায় সামু'র সর্বোচ্চ পঠিত ২ ব্লগার হচ্ছেন - অপলক এবং সৈয়দ কুতুব

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:১৭

গতকাল রাত ৮টা ১২ মিনিট থেকে এখন রাত ৯ টা ১৭ মিনিট পর্যন্ত সামুতে পোস্ট এসেছে মোট ১৬টি, আমার এই পোস্টটি ছাড়া।
এই পোস্টগুলোতে উত্তর ও প্রতিউত্তর মিলিয়ে কমেন্টেসের সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

×