somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভার্সিটির ক্লাস শুরুর অপেক্ষায় থাকা এক অলসের একদিন

০২ রা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক দেশে ছিল এক অলস।সকালে অলসটার আম্মুর ডাক ঘুম ভাঙ্গাতে চেষ্টা করে তার।আম্মুর সাথে সূর্যি মামাও তাকে ওঠাবার ষড়যন্ত্রে যোগ দেয়। কিন্তু অলস বলে কথা,এত সহজ়ে কি আর ঘুম ভাঙতে চায়!!!তবুও সূর্যি মামার ষড়যন্ত্র তার কাছে পাত্তা না পেলেও আম্মুর অধ্যবসায় এর কাছে হার তাকে মানতেই হয়।

ঘুম তার ভাঙে কিন্তু বিছানার মায়া কাটাতে কাটাতে বাসার সবাই রওনা দেয় যার যার কর্মস্থলে।পুরো বাসা থাকে খালি।হেলতে দুলতে হাত মুখ ধোয় অলসটা।আম্মুর রেখে যাওয়া নাস্তা ঠান্ডা অবস্থাতেই খেয়ে নেয়।দুপুর পর্যন্ত বাসার পাহারাদার সে।একটা গল্পের বই নিয়ে বিছানায় আবার গা এলিয়ে দেয়।দুপুর পর্যন্ত সময়টা যেন আর কাটতেই চায় না তার।

অবশেষে বেলা বারটা নাগাদ অলসটার আম্মু তার ছোট বোনটাকে নিয়ে স্কুল থেকে ফেরে।এইবার অলসটা গা ঝাড়া দিয়ে ওঠে।ছোট বোনটাকে নিয়ে খেলতে লেগে যায়।খেলতে খেলতেই দুপুরের খাওয়ার ডাক পরে।দুপুরের খাওয়াটা সেরেই আবার এলিয়ে পরে বিছানায়।এইবার ভাত ঘুমটা দিয়ে নিবে সে।

বিকালের দিকে আম্মুর ডাকাডাকিতেই আবার ঘুম ভেঙে যায় তার।সন্ধ্যা পর্যন্ত কাটে দিনের খব্রের কাগজ পড়ে।সন্ধ্যায় আম্মুর চাপাচাপিতে তার ছোট বোনটাকে পড়াতে বসতে হয়।দুই বোনই ফাঁকিবাজ।কোনোরকমে পড়া শেষ করে।

এইবার শুরু হয় অলসটার বকা খাওয়ার পালা।সারাদিন জ়ূড়ে তার আলসেমির ফিরিস্তি দিয়ে শুরু হ্য় বকা দেওয়ার পালা।প্রথমে অলসের আম্মু তারপর তার বড় বোন একে একে বকা দিয়ে যায়।অলসটা চুপচাপ শুনে যায়।তার মন খারাপ হয় কিনা বোঝা যায় না।

রাত বাড়ে।আবার ঘুমের দেশে পাড়ি জমায় অলসটা।আরেকটা দিন তার জন্য অপেক্ষা করে রাতের ওপারে...........................।


পুনশ্চঃ অলসটার আম্মু,আপু আর বাকি সবাই কিন্তু অলসটাকে পচ্ছন্দ করে।পচ্ছন্দ করেনা শুধু তার আলসেমিটাই!!!
২৪টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Epstein File-মানবতার কলঙ্ক

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৮

গত ৩০ জানুয়ারি Epstein Files এর ৩ মিলিয়নেরও বেশি পৃষ্ঠার নথি, ২,০০০ অধিক ভিডিও এবং ১৮০,০০০টি ছবি প্রকাশিত হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের সব কুকর্ম ফাঁস করা হয়েছে!
যারা মানবতা, সভ্যতা,... ...বাকিটুকু পড়ুন

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

লিখেছেন নতুন নকিব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪০

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

ছবিঃ অন্তর্জাল।

পবিত্র মাহে রমজান খুবই নিকটবর্তী। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান, ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ,... ...বাকিটুকু পড়ুন

জামায়াতের আমিরের একাউন্ট হ্যাক আওয়ামী লীগের হ্যাকাররা করে থাকতে পারেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:৫৮



নিজের অভিজ্ঞতা থেকে লিখছি। গত বছর, লন্ডন থেকে আমার এক আত্মীয় হঠাত একদিন আমাকে জানান যে, 'গ্রামের রাজনীতি' নামক এক ফেসবুক পেইজে আমার উপরের ছবি দেওয়া হয়েছে। আমি হতবাক!... ...বাকিটুকু পড়ুন

=একটি জোনাক প্রহর দেবে আমায়=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৮


গাঁয়ের বাড়ি মধ্যরাতে
জোনাক নাকি বেড়ায় উড়ে,
ঝিঁঝি নাকি নাকি সুরে
ডাকে দূরে বহুদূরে?

মধ্যরাতের নীল আকাশে
জ্বলে নাকি চাঁদের আলো!
রাতে নাকি নিরিবিলি
বসে থাকলে লাগে ভালো?

শিয়াল ডাকে হুক্কা হুয়া;
কুকুর ডাকে একা ঘেউ ঘেউ;
মধ্যরাতে গাঁয়ে নাকি
ঘুমায়... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তানের বির্যে জন্ম নেয়া জারজরা ধর্মের ভিত্তিতে, বিভাজিত করতে চায় বাংলাদেশের নাগরিকদের ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৯



বাংলাদেশী ধর্মান্ধ মুসলমান,
বাঙালি পরিচয় তোমার কাছে অপ্রয়োজনীয় বাহুল্য।
তুমি কি দেশে দেশে Ehtnic Cleansing এর ইতিহাস জানো? জাতিগত নিধন কী বোঝো?
বাঙালি জাতি নিধনের রক্ত-দাগ প্রজন্ম থেকে... ...বাকিটুকু পড়ুন

×