দেড় কোটি ভোটারের অকাল মৃত্যু এবং জানাযা ছাড়াই দাফন (বিগত জোট সরকারের জন্য একটি শোক গাঁথা)!!!
১৫ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গতকাল আনুষ্ঠানিকভাবে সর্ব শেষ ভোটার তালিকা হস্তান্তর করা হয়েছে নির্বাচন কমিশনের কাছে। এ তালিকা অনুযায়ী দেশে মোট ভোটার সংখ্যা ৮.১১ কোটি। এ সংখ্যার সাথে একটি খারাপ সংবাদও আছে। তা হচ্ছে ২০০৬ সালে জোট সরকারের সময় করা ভোটার লিস্ট থেকে এবার দেড় কোটি ভোটার কমে গেছে। দুর্জনরা বলবেন, জোট সরকার মিথ্যা তালিকা তৈরি করেছিল। একটি সাজানো নির্বাচনের জন্য। আমি কিন্তু তা মানতে রাজী নই। বিএনপির মতো একটি জাতীয়তাবাদী দল এ বিজাতীয় কাজ কিছুতেই করতে পারে না। আর জামাত? যারা দেশে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য পর্দার বেড়াজাল ভেঙ্গে বেগানা নারীর সাথেও এক কাতারে শামিল হয়েছেন, শুধু ইসলামের স্বার্থে, তাদের পক্ষে তো এ রকম একটি পাপের কাজ করা সম্ভব নয়। অতএব সত্যটা হচ্ছে দেড় কোটি প্রাপ্ত বয়স্ক লোক ইতোমধ্যে মারা গিয়েছে। আর ঐ সময় যাদের বয়স ষোল-সতের ছিল তারাও আর বড় হয়নি। অতএব দেড় কোটি প্রাপ্ত বয়স্ক মানুষের মৃত্যুর কারণে দেশে ভোটার সংখ্যা কমে গিয়েছে
(তথ্য সূত্র: গোলাম, মগবাজার)।
সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুনপ্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন