জীবতারা ঝুইলা আছে এখনও...
০৪ ঠা জুলাই, ২০০৬ দুপুর ২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আসলে ভাবতেছিলাম যে পরীক্ষা টরিক্ষা দিয়া একবারে যাই , কয় দিনে আর কত বাড়বো । এরমধ্যে ড্রপ শেষ হওয়াতে গেলাম । সেদিন নতুন ড্রপ দিলেও ডাক্তার কইতেছিল চেক আপ সারতে । যাইহোক । দোষ আমার ছাড়া অন্য কারো না । 22 তারিখ সকালে মনে হইলো বাও চোখ নাচতাছে আর ডাইন চোখ কেউ গালাইয়া দিতাছে । অনেক কিছু দেখি আবার বহুত কিছুই দেখি না । নাসিররে পাওয়া গেল ফোনে । অসাধারণ মানুষ । ডাকা মাত্র সাড়া দিলো ।চোখের ডাক্তার কয়েকদফা চেষ্টা কইরাও মণি বড় করতে পারে না ।কয় এক্ষনি হাসপাতালে যান ।তখন চোখ ভর্তি অলরেডি এট্রফিন জাতীয় জিনিস । নাসির লগে না থাকলে কই যাইতাম কে জানে । সামনে যা দেখি সবই ফ্ল্যাশব্যাক মনে হয় । যাই হোক । গেলাম হাসপাতালে ।ইমারজেনসিতে ।চোখের ডাক্তার দেইখা কয় আপনার লগে যে আছে ওরে কন বাসা থিকা কাপড়-চোপড় নিয়া আসতে । আপনার বাসায় যাওয়া লাগবো না । আর এইরকম এক্সপ্লোর-মোমেন্টে আইলো কেমনে ? আমি জানিনা আপনের চোখ আর আগের অবস্থায় আইবো কিনা । এইবার ডরাইলাম । নাসির বাসায় গেল ।চোখে শুরু হইলো সিরিজ ড্রপ । এই ভাবেই গত এগারো দিনে বিভিন্ন কাজে মোটমাট 4 বার অপারেশন থিয়েটারে নিয়া নানারকম কইরা এইবারের মরেতা দুযের্াগ ঠেকানো হইলো । চক্ষু টা আছে । তাই আবার ব্লগাইতাছি ।11 দিনে টানা মনে হয় 2 ঘন্টাও ব্লগ ছাড়া তিছু ভাবতে পারি নাই ।মিস করছি কইলে আহ্লাদি মনে হইবো । আসলে মিস করি নাই,,,,রীতিমতো তড়পাইছি ।আপনাগো মন্তব্য পইড়া কি আর কমু ..আমি আসলে ভাব-ভালোবাসার কথা কইতে পারি না....অঅবেগ আছে..প্রকাশ নাই।
হাসপাতালবাসের উপর পোস্ট দিমু একটু সময় লইয়া । আইজকাতো আবার খেলা । অঅইজকা কথা কই সবার সাথে ।
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এ দলটি ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়। ২০১৪ সালে তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। ২০১৮ ও ২০২২ সালে তারা মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারে... ...বাকিটুকু পড়ুন
কত দিন হয়ে গেলো....................
এ মাসেতো একটাও পোস্ট দেওয়া হলো না........................
ইদে গ্রামের বাড়ি গিয়ে কিছু ছবি তুলেছিলাম।
আজকের ছবি ব্লগে থাকছে সেই ছবিগুলো।
---------------------------------------------------
---------------------------------------------------------------
------------------------------------------------------------------






...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ২৮ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:২৩
মেট্রোরেল পুরো বাংলাদেশের জন্য শান্তির বিষয়।
শুধু মেট্রোরেল না পদ্মাসেতুও। দারুণ এক কাজ হয়েছে। আগে মতিঝিল থেকে মিরপুর বা উত্তরা যেতে খবর হয়ে যেতো। তিন ঘন্টার বেশি সময় লাগতো। এখন মুহুর্তেই... ...বাকিটুকু পড়ুন
আমি ছবি তুলি। পরে সেগুলো দেখি। বেশ ভালো লাগে। ফোনের স্টোরেজ এ আজ দেখলাম মোট ছবি ৬৮৯৩ টি। ব্লগে কখনোই ছবি দিয়ে লেখা হয়নি। আজ মাইদুল ভাইয়ের লেখা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
সামিয়া, ২৯ শে জুন, ২০২৬ রাত ৩:০৩

একটা মাস হয়ে গেল।
ইউনাইটেড হাসপাতালের সিসিইউর সামনে দাঁড়িয়ে থাকতে থাকতে সময়ের হিসাব হারিয়ে ফেলেছে রিপা। দেয়ালে ঝোলানো ঘড়ির কাঁটা ঘুরছে, নার্সরা ডিউটি বদলাচ্ছে, ডাক্তাররা আসছেন, যাচ্ছেন। শুধু একটা...
...বাকিটুকু পড়ুন