মাইনে নিনু
২৭ শে জানুয়ারি, ২০০৭ সকাল ৮:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নির্বাচনে স্বচ্ছতাকে কেন্দ্র করে তত্ত্বাবধায়ক সরকারের ধারণাটি ডেভেলপ করেছে । গত অক্টোবর থেকে এই বিষয়ে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বচসা চলেছে , নির্বাচন কমিশনের আমূল সংস্কার এবং সঠিক ভোটার তালিকা প্রণয়ণই র্তকাতীতভাবে তার একমাত্র সমাধান । এই বিষয়ে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবীদার । আমার প্রথম এবং শেষ চাওয়া একটি শান্তিপূর্ণ ও স্বচ্ছ নির্বাচন যাতে সকল রাজনৈতিক দল স্বত:স্ফুর্তভাবে অংশগ্রহণ করতে পারে । তবে জরুরি আইন , বিশেষত: তথ্য প্রবাহের ক্ষেত্রে তার অবস্থানকে প্রশ্নের উর্ধে রেখে স্বচ্ছতাকে আদতে কতটা নাগালে পাওয়া যাবে এই সংশয় থেকে আমার মতো বোকাসোকা মানুষ ঠিক কিভাবে মুক্ত হতে পারে সেটাই প্রশ্ন । আর আইনে যেসকল অস্পষ্টতা রয়েছে তার অপব্যবহারের সম্ভাবনাকেও চট করে উড়িয়ে দিতে পারছি না । যেমন ধরা যাক আমার বর্তমান তৃণভোজী পোস্টটিকে যদি উস্কানিমূলক বলে চিহ্নিত করা হয় তাহলে আমার ভানু বন্দোপাধ্যায়কে স্মরণ করতেই হয় :
''খোকনেরে গিয়া ঝুইল্লা পড়তে ক.....আমি তো আছিই...''
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০০৯ ভোর ৪:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৯৮৪ সাল। স্কুলের অফিস রুমে গিয়েছি বেতন দেবার জন্য। লাইনে অপেক্ষা আমি আর আমার লাল ঝুটি বন্ধুটি। আমাদের খুঁজে খুঁজে ঐ ভীড়ের মাঝে পুষি এলো। আদর করে পুষি ডাকতাম...
...বাকিটুকু পড়ুন
ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯

এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে...
...বাকিটুকু পড়ুন
নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।
কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১
লাল বদর, কালা বদর এবং ছাপরি.....
লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন