somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বেড়ালের তালব্য ''শ''

১২ ই ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ৯:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শ্রদ্ধেয় প্রফেসর ড. ইউনুস জনগণের প্রতি খোলা চিঠি দিয়েছেন, তাঁর রাজনীতিতে অংশগ্রহণ এবং নিজস্ব দলগঠণ প্রসঙ্গে। উদ্যোগটি নি:সন্দেহে অভিনব। চিঠি প্রকাশিত হবার সাথে সাথে জনগণের মধ্যে ব্যপক সাড়াও পাওয়া গেছে গত ২৪ ঘন্টায়। যে পরিমাণ চিঠি এবং ই-মেইল তিনি পাবেন তার সবগুলো পড়ে উঠতে তাঁকে কিছুটা সময় দিতেই হবে বলে মনে হয়। আশা করি সময় নিয়ে হলেও চিঠিগুলি তিনি পড়বেন। প্রি-ডিসাইসিভ অবস্থান থেকে পরামর্শ করতে চাইলে তাঁর এই অভিনব উদ্যোগ নির্রথক থেকে যাবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুসারে প্রতিটি নাগরিকের রাজনৈতিক দল গঠণের অধিকার রয়েছে। সুতরাং রাজনীতিতে অংশগ্রহণ বা নিজস্ব রাজনৈতিক দল গঠণের ঔচিত্য বিষয়ে আমার কিছু বলার নেই। তিনি সুপন্ডিত এবং বিচক্ষণ ব্যক্তি। বহুদিন থেকেই তৃণমূল পর্যায়ের মানুষের সঙ্গে আছেন। দেশের আর্থ-সামাজিক-রাজনৈতিক কলকব্জার সঙ্গে তাঁকে পরিচয় করিয়ে দেবারও কিছু নেই। আমরা পারি তাঁকে প্রশ্ন করতে, তাঁর ছাত্রের অবস্থান থেকে।

বাংলাদেশের অর্থনৈতিক অবকাঠামো পঙ্গু না অবিকশিত না বিকাশরহিত এ বিষয়ে র্তক থাকলেও কাঠামোগত দূর্বলতার প্রশ্নে মোটামুটি ডান-বাম সকলে একমত। র্বতমান রাজনৈতিক শ্রেণী উঠে এসেছে এই দূর্বলতার বেনিফিসিয়ারি হিসেবে এবং সেই কারণে তারা প্রাতিষ্ঠাণিক দুর্নীতিকে আজকের টোট্যালিটির জায়গায় নিয়ে এসেছে। গণবিরোধী অবস্থান পরিত্যাগ এই রাজনৈতিক শ্রেণীর প্রতিনিধিত্বকারী দলগুলোর জন্য রাজনৈতিক আত্মহত্যার শামিল হবে। অর্থাৎ গণমুখী অবস্থান নিতে গেলে জৈবিক নিয়মে বর্তমান রাজনৈতিক শ্রেণীর বিরোধীতা করতে হবে।

আমার প্রশ্ন হচ্ছে তিনি ঠিক কি উপাদান দিয়ে তাঁর রাজনৈতিক দল গড়ে তুলতে চান? যদি তিনি বর্তমান রাজনৈতিক শ্রেণীর বিন্যাস সমাবেশ থেকে নতুন দল তৈরী করতে চান তাহলে বলবো মহৎ মেনিফেস্টেশান থাকলেও তাঁর কাছ থেকে আমরা নতুন কিছু পাচ্ছি না। আবার র্বতমান রাজনৈতিক শ্রেণীকে যদি তিনি বাদ দিতে চান তখন প্রশ্ন আসে কারা থাকছেন এই দলে? সিভিল সোসাইটির কথা বললে জটিলতা আরো বাড়বে কারণ সিভিল সোসাইটি নির্ধারণের মানদন্ড আদৌ নির্ধারণ করা যায় কিনা তা আমরা সম্ভবত: এখনো জানিনা। তিনি বলছেন আসন্ন নির্বাচনে অংশগ্রহণের কথা। নির্বাচনে অংশগ্রহণ করতে গেলে, মানে অংশ নিয়ে কার্যকর ভোট পেতে গেলে তাঁকে বর্তমান রাজনৈতিক শ্রেণীর সহায়তা নিতেই হবে। অথবা গণফোরামের পরিণতি অর্থাৎ একটি মহতি উদ্যোগের অকাল মৃত্যু।

আমি অবশ্যই অভিজ্ঞতাকে নির্ধারকের জায়গা দিচ্ছি না, দিলে সৃজনশীলতা বলে কিছু থাকে না। তবে কেন যেন সমস্যার গোড়ায় গিয়ে বুঝবার চেষ্টা করার একটা বদঅভ্যাস হয়ে গেছে। তাই এই প্রশ্নগুলো মাথায় এলো। হয়তো আপনি নতুন কোন যৌগমূলক এমনকি মৌল আবিস্কারের সূত্রকে ধারণ করে আছেন শুধুমাত্র জনগণকে জানাবার অপেক্ষা। সেই পোড়া জিভের জনতার মধ্য থেকেই তাকিয়ে আছি।
সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:২৪
২০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'মানুষ' হওয়া খুব সোজা, 'মুসলমান' হওয়া কঠিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৬ শে এপ্রিল, ২০২৬ রাত ৮:৩৪



একটু আগেই ভাবছিলাম, মানুষ হওয়াটা খুব সহজ। বাবা-মা জিংজিং করে আমাদের পৃথিবীতে এনেছেন, এতে আমাদের কৃতিত্ব কোথায়! কোন কৃতিত্ব নেই। আমরা অটো ভাবেই 'মানুষ' হিসেবে জন্মগ্রহণ করেছি। দুইজন মানব-মানবীর... ...বাকিটুকু পড়ুন

হযরত আলী (রা.) ও হযরত মুয়াবিয়ার (রা.) যুদ্ধের দায় হযরত আলীর (রা.) হলে আমরা হযরত মুয়াবিয়াকে (রা.) কেন দোষ দেব?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৭ শে এপ্রিল, ২০২৬ রাত ২:৪৪



সূরাঃ ৯ তাওবা, ৬০ নং আয়াতের অনুবাদ-
৬০। সদকা বা যাকাত ফকির, মিসকিন, এর কর্মচারী, মোয়াল্লাফাতে কুলুব (অন্তর আকৃষ্ট),দাসমুক্তি, ঋণ পরিশোধ, আল্লাহর পথে ও মুসাফিরের জন্য। এটা আল্লাহর বিধান।... ...বাকিটুকু পড়ুন

তোমাকে ভালোবাসি I love you

লিখেছেন তানভীর রাতুল, ২৭ শে এপ্রিল, ২০২৬ রাত ৩:০২

তোমাকে ভালোবাসি বাতাসের মতো,
যেমন শিশুর কাছে বালি একটা খেলনা,
অথবা ঝড়ের মতো, যাকে কেউ বোঝে না।

I love you like the wind,
Playing like a child in the sands,
Or a storm that no... ...বাকিটুকু পড়ুন

গর্ব (অণু গল্প)

লিখেছেন আবু সিদ, ২৭ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:৪০

একটা সরকারি প্রাইমারি স্কুল। ক্লাস শুরু হয়েছে বেশ আগে। স্কুলের মাঠে জন মানুষ নেই। কয়েকটা গাছ, দু'একটা পাখি আর চিরসবুজ ঘাস তাদের নিজের মতো আছে। একান্ত চুপচাপ একজন মানুষ শিক্ষক-রুমে... ...বাকিটুকু পড়ুন

কোথাও কেউ নেই

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:১৫


বাংলাদেশের ব্যাংকিং সংকট নিয়ে যত আলোচনা হচ্ছে, যত টকশো হচ্ছে, যত বিশেষজ্ঞ মতামত দিচ্ছেন, তার কিছুই ব্যাংকের সামনে লাইনে দাঁড়ানো মানুষটার কাজে লাগছে না। তিনি জানতে চান একটাই কথা,... ...বাকিটুকু পড়ুন

×