শুধুই প্রিজমিক মজমার ঝোঁকে
গজদন্ত গিণিপিগ শান দেয়
বাজিকর ঘাটে-আঘাটায় -
উড়ালি-বিড়ালি গাজনে ;
ভক্ত-চাড়ালের দ্রিমিকি
চকিতে ফুচকি মারে -
আৎখা নেড়ে চেড়ে দেয় কালানূগ চিদম্বরম ;
ভেড়ুয়ার পাগড়ী জেঁকে বসে
চৌতালী তেহাইয়ের খাস্তা আসরে;
খান খান যোজনে সোল্লাস-স্তব্ধতা
আশ মিটিয়ে কুন্ডলী,
কেন্দ্রে সমাসক্ত ভক্তিবিলাস সমাদ্দার;
তার ছেঁড়া
বৃহৎ ব্যাঙের খোজে যাযাবরী মজলিস;
কেরামত কুশলী বাঁকা কোরাস,
অনপেক্ষ মোকামের অধঃক্ষেপ
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৪:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



