somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রশ্নের উত্তর কোথায় পাব?

২১ শে মার্চ, ২০১৪ রাত ৮:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি ক্রিকেট খেলার একজন নিয়মিত দর্শক। প্রায় সারাদিন খেলার চ্যানেল দেখি। সেই সুবাদে একদা দেখতে পেলাম, ২০০৭ সালের বিশ্বকাপে বাংলাদেশ ভারতকে পরাজিত করে। কিন্তু তারপর থেকেই ভারত অজেয়। অবশ্য এটাও ঠিক যে, আমি বেশিরভাগ খেলাই লাইভ দেখি নাই। কিন্তু ভারতের খেলা মানেই ভারত জিতবেই। শিখর ধাওয়ান, রোহিত শর্মা, ধোনি, রাইডু, জহির, অশ্বিন-একেকটা একেক জিনিস!!

অকল্পনীয় একটা দল, প্রতি ম্যাচ জিতেই চলেছে। ইংল্যান্ডের এক ক্যাপ্টেন তো বলেই ফেললেন, "এটা হলো সুপার ইন্ডিয়া"। আমার তো মনে হচ্ছিল, ১৯৯৯, ২০০৩, ২০০৭ এর অস্ট্রেলিয়া দলও ওদের সাথে পারবে না!

কিন্তু এশিয়া কাপে বিস্ময়করভাবে ওরা হেরে গেল! তা-ও আবার পাকিস্তানের কাছে। এরপর আমি যতই খেলার চ্যানেল দেখি ভারতকে হারতে দেখি না। টি-২০ বিশ্বকাপের ম্যাচের পরে/এক ইনিংস শেষে দেখি ভারত পাকিস্তানের সাথে এক ম্যাচে জিতেছে। পরে দেখলাম, এটা ১ম টি-২০ বিশ্বকাপের ফাইনাল। পরেরদিন আরেক ম্যাচের মাঝামাঝিতে দেখলাম, একই ম্যাচ :|| এটা কী ব্যাপার? এক বিশ্বকাপ জয়, কয়বার দেখাতে হয়??

তখনই বিদ্যুতের মতো মাথায় খেলে গেল, টি-২০ বিশ্বকাপ তো আরও কয়েকটা হয়েছে, সেগুলো কই গেল? তারপর ক্রিকইনফো ঘাটাঘাটি করে জানলাম, আমি এতদিন ভুল দেখেছি। ইন্ডিয়া ম্যাচ জিতেছে সত্য, তবে ঘরের মাঠে। এশিয়া কাপের ফাইনালে উঠতে পারেনি এই দল, নিউজিল্যান্ডের কাছে হারতে হারতে এদের ত্রাহি মধুসূদন অবস্থা। আর এরা নাকি ক্রিকেট বিশ্বের অধিকর্তা হতে চায়? :-P :-P :-P

ঠিক আছে, তারা হতে চায়, চাইতেই পারে। টাকা হলে কিছু মানুষের নাকি কুকুরের বৈশিষ্ট্য এসে পড়ে, যেনতেন কুকুর নয়-ঈশপের গল্পের সেই কুকুর, যে পানিতে নিজের ছায়া দেখে বেশি লোভে সবই খুইয়ে বসে। কিন্তু আমার প্রশ্ন হলো, একটা টিভি চ্যানেল যদি দিনের ৬০-৭০% সময় ধরে দেখাতে থাকে একটা নির্দিষ্ট দল অজেয় ধারায় জিতেই চলেছে, যেখানে তাদের প্রকৃত জয়ের হার এবং দলের মান খুবই খারাপ-সেটা কি খুব ভালো কথা?

এইসব খেলার চ্যানেলের একজন নিয়মিত দর্শক যদি বাইরের দুনিয়ার ক্রিকেটের খবর না রাখেন, তাহলে কোন সন্দেহ নেই-"ভারত সর্বশেষ কবে, কার সাথে কোন ম্যাচ হেরেছে?" এই প্রশ্নের সঠিক উত্তর তিনি দিতে পারবেন না।

আরও দূঃখজনক ব্যাপারটা নিয়ে বলি,এইসব চ্যানেল আমাদের দেশের খেলা লাইভ আর দুইদিন পরে একটা হাইলাইটস দিয়ে দায়িত্ব সারে। আর আমাদেরকে বাংলাদেশের গৌরবময় মুহূর্তগুলো খুঁজতে ঘাটতে হয় ইউটিউব। আমাদের দেশে রাজনীতিকেরা এক এক করে নিজেদের চেহারা প্রদর্শনের জন্য এক এক করে টিভি চ্যানেল খুলে বসেন। অথচ এত চ্যানেল দিয়েও দেশের দর্শকদের দেশীয় চ্যানেলে ধরে রাখা যাচ্ছে না।

আমাদের কী দরকার নেই একটা দেশীয় খেলার চ্যানেলের? যেখানে স্পন্সর করবে বিভিন্ন বহুজাতিক কোম্পানি। এর ওর কাছে ধরণা দেওয়া লাগবে না স্পন্সরের জন্য। যেখানে সারাদিন দেশের বিভিন্ন প্রান্তের খেলা দেখানো হবে আর গুরুত্বপূর্ণ খেলা না থাকলে ক্রিকেটে বাংলাদেশের খেলাগুলো দেখাক। হেরেছিলাম, তাতে কী!

আমাদের খেলোয়াড়েরা হয়তো একটা হারা ম্যাচ দেখানোর সময় ওই চ্যানেলটা টিউন করলো, তার মনে পড়তেও পারে, "সেদিন এই ভুলটা করেছিলাম, আর করবো না"।

বাংলাদেশ ক্রিকেট দলের জন্য শুভকামনা, হংকং-এর সাথে হেরেছি তো কী হয়েছে? ভারতকে হারিয়েও তো দিতে পারি। বাংলাদেশও তো ভারতের জন্য বিদেশ, তাই না!! :#) :#) :#)
সর্বশেষ এডিট : ২১ শে মার্চ, ২০১৪ রাত ৮:৩৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোথায় পাই পাগলের শ্বশুর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৪৮


পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।

মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

×