somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অতঃপর, এই পাগল মূর্ছা গেল !!!!!! :((:|/:):((

০৫ ই জুলাই, ২০০৯ রাত ৯:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রবিবারের দিনে আমার রুটিনটা খুবই খারাপ পড়েছে। আমি থিওরীতে এক গ্রুপে পড়েছি আর ল্যাবে আরেক গ্রুপে পড়েছি। ত, শুধু আমার কপালেই এই রবিবার অদ্ভুত রকমের ক্লাস শিডিউল পড়ল। সকাল ৮ টায় একটা ক্লাস আর ৪ টায় আরেকটা ক্লাস। মাঝের এই বিশাল সময় আমি তাহলে কী করব ? বাসায় চলে আসলে আর ফেরত যাওয়া সম্ভব না। তবু, সপ্তাহের এই ক্লাসটা আমার মিস দেয়া ফিক্সড।/:) কিছু করার নেই। কিন্তু, আজকে আসলে ক্লাসটা খুবই দরকার। তাই বাসাতে আসার পরে, ভাবলাম কষ্ট করে হলেও আবার ৪ টার দিকে আবার যাব। এসে খেয়েদেয়ে একটা হালকা ঘুম। আর ঘুম থেকে উঠেই বাস ধরতে ভোঁ দৌড়।/:)

ঘটনা আসলে এটাই। অনেকক্ষণ অপেক্ষা করার পরেও স্বাভাবিক ভাবেই ডিসকভারীতে সিট পেলাম না। বাসের মাঝখানে দাঁড়িয়ে আছি। এমন সময় উঠল দুই হুজুর। তাদের দুইজনের মুখে অমায়িক হাসি। তারা এত জায়গা থাকতে, আমার পাশে এসে দাঁড়াল। আত্মঘাতী হামলায় নাকি এরা মানুষের কাছে থাকার চেষ্টা করে। ঢোঁক গিললাম। দুইজন আমার দিকে হাসি দিল। দুইজনের এত সুন্দর হাসি দেখে আমি ভয় পেয়ে গেলাম। ভালভাবে খেয়াল করতেছি বোমা টাইপ কিছু আছে নাকি ! লুঙ্গির গিঁট পাঞ্জাবীর ভেতর উঁচু হয়ে আছে। ভালভাবে খেয়াল করতেছি যে, ওইখানে বোমা লুকিয়ে রাখা সম্ভব কী না !:((:((:((

বাসে অনেকেই উঠেছে। এমন সময় বাসে উঠল আরেক গ্রুপ। ৪টা ছেলে। ৩ জন একজনকে ভাই ডাকতেছে। তারা ভিড় গুতিয়ে গাতিয়ে সরিয়ে দিয়ে সেই একজনকে একটা ফাঁকা স্পেসে দাঁরাতে দিল। ভাব চক্কর দেখেই বুঝলাম ক্যাডার। ভিড়ে দাঁড়িয়ে চাপে পড়ে কেউ ওদের কাছাকাছি আসেলে তারা দেখি চোখ গরম করে তাকায়। তাদের কাগজে মোড়ানো বাক্স। দেখেই টেনশনে পড়ে গেলাম, কাগজে মোড়ানো বাক্স নাকি ছুরি আর চাপাতির বাণ্ডিল ?? মোটামুটি তাদের ধারে কাছে ঘেষতেছেনা কেউ। আমিও উলটা দিকে সরে গেলাম। বাসে তাদের দিক খালি, আরেকদিক ভারি। হুজুর দুইটা দেখি আরও সবার সাথে মিলে দাড়াইছে। একেবারে সবার মাঝে যেয়ে। :((:((:((

আমি ভয়ে ঘামতে লাগলাম। /:)/:)

এক ভদ্রলোক নেমে যাবার সময়, আমাকে দেখে বললেন, “ তোমাকে ত দেখে খুবই অসুস্থ মনে হচ্ছে। মাথা ঘুরে পড়ে মনে হয়। আমার সিটে তুমি বস।” আমি বসে পড়লাম।

পাশে দেখি এক ডিঝুশ পোলা:D। সে আমাকে দেখে বলে, “ভাই, আপনাকে দেখে ত খুবই টায়ার্ড লাগতেছে। য়াপনার ত এনার্জি দরকার।“ আমি ভয়ে ভয়ে তাকালাম। মনে হল, এ এখন ইয়াবার অফার দিবে না ত ??? যদি হঠাত করে পুশ করে ? আমি সরে বসার চেষ্টা করি। ভয়ে আর আতঙ্কে।

সরে বসতে যেয়ে খেয়াল করি, পাশের সিটে একটা মেয়ে:P !! সে আমার দিকে তাকিয়ে কটমট করে বলল, “মেয়ে দেখলেই ঠেলতে ইচ্ছা করে ?? বেদ্দপ!! গার্লফ্রেন্ড নাইক্কা ??? ”:((:((:|/:)

ঝাড়ি খেয়ে ঢোঁক গিললাম। দেখি, ডিঝুশ পোলা এগিয়ে আসতেছে। আমি ভয়ে লাফ দিয়ে দাঁড়িয়ে গেলাম। হটাৎ দাঁড়াতে যেয়ে খেলাম ধাক্কা। ক্যাডার গুলার সাথে !! ওরা পুরা ক্ষেপে গিয়ে বলে, “ ওরে ধর! ” :((আমি ভয়ে উলটা দিকে ধাক্কাধাক্কি করে এগুলাম, বাসের একদিকে যখন পুরা ভীড় হয়ে গেল, হুজুররা দেখি পাঞ্জাবীর নিচে লুঙ্গির গিঁটে হাত দিচ্ছে। মনে হল, একটা লাল রঙের তারও দেখলাম। :|

ইয়া বুমমমমমম। :|:|:|

মনের ভুলেই গলা ছেড়ে ডাক দিলাম, “ আম্মা গাড়ি কিন। আম্মা আ আ আ আ। গাড়ি গাড়ি গাড়ি। আম্মা আ আ আ আ । ” :-*:-*:-/

তাকিয়ে দেখি বাজে ঘড়িতে বাজে ৪ টা ৩০। ক্লাসটা আজকেও মিস গেল। আম্মা কাছে এসে বলে, “ এখনকার ড্রাইভারদের বিশ্বাস আছে ? পরে কখন গাড়ি নিয়ে ভাগবে নয়তো তোকে অপহরণ করবে। তুই যেই হইছিস, তোকে কোত্থেকে কই নিয়ে যাবে টেরও পাবি না। কী দরকার এত ঝামেলার !! এর চেয়ে বাসে যাচ্ছিস বাসেই যা। এটাই সেইফ।”

বাসের সেইফটির কথা আবারও মনে পড়ায়, অতঃপর, এই পাগল অতঃপর মূর্ছা গেল।:|:|

ব্লগার রোহান ভাই কী তার মাথা ভাঙ্গা আর কানা গাড়িটা আমাকে বিনা শর্তে দান করে অশেষ নেকীর মালিক হতে চান ??? জাতি আর জাতির বিবেক দুই দলের কাছেই প্রশ্ন রইল। :P:P:P:D

© আকাশ_পাগলা
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:০৬
১৯টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×