somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

World War Z - মুভি রিভিউ

১৯ শে আগস্ট, ২০১৩ রাত ৮:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




World War Z দেখলাম - Brad Pitt এর সৌজন্যে।
অনেক দিন পরে আমি আসলেই মন থেকে একটা মুভি এনজয় করলাম। দারুণ।
সেরা টাইম পাস মুভির পুরষ্কার দেয়া যেতে পারে একে। পিউর ফিকশনাল থ্রিলার।

মুভির বিষয়বস্তু শুনলে আপনার হয়ত বিশ্বাস হতে চাইবে না যে মুভিটা ভালো। কিন্তু আমাকে ভরসা করতে পারেন। দেখতে বসেন মুভি টা।

জেরি আগে জাতিসংঘের ইনভেস্টিগেশন টিমে ছিলো। সুপরিচিত। কোন ঘটনায় তার আক্কেল হইসে। এখন ঘর জামাই থাকে। বউ এর কথায় উঠে বসে। কিউট দেখে ২টা মেয়ে আছে। এখন ওরা হুদাই ঘুরাঘুরি করতেসিলো এমন সময় শহরে এসে জম্বিরা কামড়া কামড়ি লাগায়া দেয়। এখন ওদের কী হবে?

ওয়েইট, জম্বি !!
জ্বী, জম্বি। রেসিডেন্ট এভিলের পাতি শয়তানগুলা। থিমটাও কমন, ভাইরাসের আক্রমণ। এরপরও মুভিটায় সাসপেন্স আছে। কারণ এটা একটা শহর বা বিল্ডিং জুড়ে না, পুরো পৃথিবী জুড়ে বিস্তৃতি।

১)এইটা হরর না। একশান মুভিও না। এডভেঞ্চারও না, আবার সাইন্স ফিকশানও না। এইটা সাধারণ পটভূমিতে সাধারণ মানুষদের জম্বি ধরলে কী হত, তেমন একটা মুভি।

২) পুরা মুভিতে প্রতিটা সিনই বড়ো স্কেলে করা। জম্বিরা সব ভেঙ্গেচুরে দিতেসে, ছোট খাটো সিন না। পুরা শহর জুড়ে দেখাচ্ছে। পিল পিল করে হাজার হাজার জম্বি তেড়ে ফুরে দৌড়ে আসছে। পুরা দুনিয়াব্যাপী মুভির লোকেশান/কথা বার্তা।

৩) ওয়ান টু ওয়ান কম্ব্যাট নাই। নায়ক মাত্রই গিয়ার টিয়ার পড়ে ১০-২০ টা জম্বিকে এক গুলিতে শুইয়ে দিবে, এমন না। খুব ছিমছাম কিন্তু ট্রেনিং প্রাপ্ত নায়ক। Brad Pitt এর সুপার অসাম অভিনয় জম্বিকে বিশ্বাসযোগ্য করে তুলছিলো প্রতিটা সিনে। টুকটাক মারপিট যা আছে, সব রিয়েলিস্টিক।

৪) কাহিনী বলতে গেলে নাইই। আছে শুধু থ্রিল। কখনই আপনাকে খুব বেশি আশা দেখাবে না যে সামনে বিশাল কিছু হতে যাচ্ছে, কখনই কাহিনী রেগুলার মশলা আপনাকে দেখাবে না, সাদামাটা কাহিনী টান টান উত্তেজনায় রাখবে আপনাকে।

৫) ধুম ধাম একশান নেই বলে অনেকের মনে হতে পারে টেলিফিল্ম টাইপ :P কিন্তু আপনি যদি শটের স্কেল খেয়াল করেন, দেখবেন জসীম স্টাইলের মারামারি চাইলে টান টান সিন গুলা বেশি এনজয়েবল।


সাধারণত টাইম পাস কমার্শিয়াল মুভি আমাকে হ্যাপি করতে পারে না। আর একটু টুইস্ট অলা মুভি আমার কাছে টাইম পাস লাগে। কিন্তু World War Z আমাকে টান টান উত্তেজনার উপরে রাখতে পারসে। ভালা মুভি। অফিস থেকে এসে গা এলিয়ে দিয়ে দেখা যায়। মাথা খাটাতে হয় না যে মুভি শেষে আরও টায়ার্ড লাগবে। বরং, মুভি শেষে মনে হবে যেন এনার্জেটিক ফিল করতেসেন।
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্পিরিট শোন বাই আমেরিকান এয়ারলাইন্স-এক অনুকরণীয় দৃষ্টান্ত!

লিখেছেন ঢাকার লোক, ০৪ ঠা মে, ২০২৬ ভোর ৪:১৫

গতকালের একটা বড় খবর ছিল আমেরিকার একটি অন্যতম জনপ্রিয় বিমান সংস্থা স্পিরিট এয়ারলাইন্স দেউলিয়া হয়ে তাদের সব সেবা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিয়েছে। বেশ কিছুদিন ধরেই স্পিরিট অর্থনৈতিক সংকটে হাবুডুবু খাচ্ছিলো,... ...বাকিটুকু পড়ুন

যে আয়না আর প্রতিচ্ছবি রাখে না

লিখেছেন মুনতাসির রাসেল, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:১৯


আমাদের ভালোবাসা ছিল এক গোপন সন্ধ্যার মতো,
জোনাকিরা তখন শব্দহীন কবিতা হয়ে বসত সিঁথির পাশে,
হাত ধরলেই হৃদয় জেগে উঠত,
বুকের ভেতর গুনগুন করত অনন্ত প্রতিশ্রুতির গান।

তুমি তখন আমার দেহে নয়,
আমার সত্তার স্পর্শে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৪ ঠা মে, ২০২৬ দুপুর ২:৩৩


করোনার সময় নানান উত্থান পতন ছিল আমাদের, আব্বা মা ছোটবোন সহ আমি নিজেও করোনায় আক্রান্ত হয়ে প্রায় মরে যেতে যেতে বেঁচে গিয়েছিলাম শেষ মুহূর্তে, বেঁচে গিয়েছিল আমাদের ছোট্ট সোনার... ...বাকিটুকু পড়ুন

ডোগান- এক রহস্যময় জাতি

লিখেছেন কিরকুট, ০৪ ঠা মে, ২০২৬ বিকাল ৫:১০



আফ্রিকার মালি এর হৃদয়ে, খাড়া পাথুরে পাহাড় আর নির্জন উপত্যকার মাঝে বাস করে এক বিস্ময়কর জনগোষ্ঠী ডোগান। বান্দিয়াগারা এস্কার্পমেন্ট অঞ্চলের গা ঘেঁষে তাদের বসতি । এরা যেন সময় কে... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১৩)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা মে, ২০২৬ রাত ৮:৪৪



সূরাঃ ১৩ রাদ, ১১ নং আয়াতের অনুবাদ-
১১। মানুষের জন্য তার সম্মুখে ও পশ্চাতে একের পর এক প্রহরী থাকে। উহারা আল্লাহর আদেশে তার রক্ষণাবেক্ষণ করে। আর আল্লাহ কোন সম্প্রদায়ের... ...বাকিটুকু পড়ুন

×