অনেক প্রিয় একটা কবিতা 
২৩ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মনেরে আজ কহো যে,
ভালো মন্দ যাহাই আসুক
সত্যরে লও সহজে।
কেউ বা তোমায় ভালবাসে
কেউ বা বাসতে পারে না যে ,
কেউ বিকিয়ে আছে, কেউ বা
সিকি পয়সা ধরে না যে,
কতকটা যে স্বভাব তাদের
কতকটা যে তোমারো ভাই,
কতকটা এই ভরের গতিক-
সবার তরে নহে সবাই ।
তোমায় কতক ফাকি দেবে
তুমিও কতক দেবে ফাকি,
তোমার ভাগে কতক পরবে
পরের ভাগে থাকবে বাকি,
মান্ধাতারি আমল থেকে
চলে আসছে এমনি রকম -
তোমারি কি এমন ভাগ্য
বাঁচিয়ে যাবে সকল জখম!
মনেরে আজ কহো যে,
ভালো মন্দ যাহাই আসুক
সত্যরে লও সহজে।
তোমার মাপে হয় নি সবাই
তুমিও হয় নি সবার মাপে,
তুমি মর কারো ঠেলায়
কেউ বা মরে তোমার চাপে-
তবু ভেবে দেখতে গেলে
এমনি কিসের টানাটানি?
তেমন করে হাত বাড়ালে
সুখ পাওয়া যায় অনেকখানি।
আকাশ তবু সুনীল থাকে,
মধুর ঠেকে ভোরের আলো।
মরণ এলে হঠাত দেখি
মরার চেয়ে বাচাই ভালো।
যাহার লাগি চক্ষু বুজে
বহিয়ে দিলাম অশ্রুসাগর,
তাহারে বাদ দিয়েও দেখি
বিশ্বভুবন মস্ত ভাগর।
মনেরে তাই কহো যে,
ভালো মন্দ যাহাই আসুক
সত্যরে লও সহজে।
....................................
বোঝাপড়া
রবীন্দ্রনাথ ঠাকুর
সর্বশেষ এডিট : ২৮ শে মে, ২০১০ রাত ১:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুনপ্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন