somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রক্তকরবী
সব নিশব্দ আয়োজনে আমরা লুকিয়ে রাখি সংশয়ের প্রথম বীজগুলো

স্মৃতির বাড়ি

৩০ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


অনেক দূরের মানুষগুলোকে মনে পড়ে যারা একদিন খুব বেশী নিকটে ছিলো, মনের সব সংশয়, জীবনের সব সংকট যাদের সাথে ভাগাভাগি না করলে চলতই না। যেনো প্রচন্ড শৈত্যে নারকেল তেলের মতো জমে যেতো জীবন।

কখনো তো মনেই আসেনি, আজকের মতো দিন ও আসবে, যখন তারাই হয়ে যাবে অনেক দূরের, অপরিচিত জন। স্মৃতির বাড়ি গিয়ে খুব মনে করতে চাই বিথী ঠিক কতটা লম্বা ছিলো, তারেকের দাড়ি ছিলো কি না, সাবা কি চশমা পড়তো, অলকা গান গাইতো নাকি!

এমন এলোমেলো একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি যেখান থেকে সব ট্রেন গুলো ছেড়ে যাচ্ছে, একটা ও ধরতে পারছি না। দৃষ্টি অস্বচ্ছ। আমি যেনো কারো জন্য অপেক্ষা করে আছি, অনেক দূরের, প্রিয়, অনেকদিন আগের চেনা এখন অচেনা , এমন একজনের জন্য। রাতের শেষ ট্রেনটা ও ছেড়ে গেছে। তবু মনে হয়, রাতের ঘুম ভাঙ্গিয়ে আরো একটা ট্রেন আসবে।

এমন প্রিয় কিছু বন্ধু ছিলো, যদি কখনে মনে হতো তারা আমার চেয়ে অন্য কাউকে বেশি গুরুত্ব দিচ্ছে, রাগে জ্বলে যেতাম। আজকে তারা আমার ষ্টেশন ফেলে অনেক দূরের ষ্টেশনে নেমেছে, হারিয়ে গেছে ভীড়ে। তবু ও আমি অপেক্ষায় আছি। অনেক অজানা অচেনা মানুষ নেমেছে আজ ষ্টেশনে। তবু ও একজন কে মনে হলো, কতবার যেনো দেখেছি, শুধু নাম টাই জানি না। একসময় নামটা ও মনে এলো, ছোটবেলা থেকে এক বেঞ্চিতে না বসলে সব এলোমেলো লাগতো। কতো রং, কতো ছবি, কবিতার এলোমেলো পংক্তি নিয়ে খেলেছি আমরা। বুকের মধ্যে হিমবাহ গলতে শুরু করেছে, সেই জল আসছে চোখে। আমি ডাকলাম, 'বিথী' । বিথী ফিরে তাকালো, চিনতে পেরে হাসলো,'আরে শিমুল, ভালো আছিস তো?' উত্তরের অপেক্ষা করেনি। কোনো বিস্ময় নেই,কোনো জমানো কথা নেই। জানি, বাড়িতে আরো গুরত্বপূর্ণ কেউ অপেক্ষা করছে। বন্ধুত্বের সময় আর নেই। ঠিক কতো মাইল দূরে গেলে, প্রিয় বন্ধু ও অচেনা হয়ে যারা কাছাকাছি কোথাও এলে একসময় শরীরের ঘ্রাণ ও টের পেতাম!
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"জাগো বাহে কোনঠে সবাই"....

লিখেছেন জুল ভার্ন, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১০:৩৬



ফেসবুক মেমোরিঃ
৩২ জুলাই এই পোস্ট লিখেছিলাম.....

"জাগো বাহে কোনঠে সবাই"....

ভালো থাকার চেষ্টা সবসময় করি, বেঁচে থাকার উপাদান খুঁজে নিতে চেষ্টা করি- পুঞ্জিভূত ক্ষোভ আর কিছু করতে না পারার আফসোস... ...বাকিটুকু পড়ুন

সিনেমা সীমানা পেরিয়ে - বালির দাগে রাজনীতি

লিখেছেন রাজসোহান, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:০২



১৯৭০ সালের ১২ নভেম্বর রাতে পৃথিবীর ইতিহাসে রেকর্ড হওয়া সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড় আঘাত হানে। ভোলা সাইক্লোন। দশ মিটার উঁচু জলোচ্ছ্বাস উঠে আসে ব-দ্বীপের নিচু চরে। মৃতের সংখ্যা তিন থেকে পাঁচ... ...বাকিটুকু পড়ুন

কথার বুলেট ছুড়ি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ১২:৫০



ভাবতে তোমার দোষটা কোথায়?
ভেবে দেখো পাপ করোছো নাকি
সংসারে কেনো জাহান্নামে পুড়ো-
ভাবতে তোমার দোষটা কোথায়?

দোষটা তোমার নিজের ভুলগাড়ি
কেমনে চালাও ব্রেক ফেল হয় আড়ি
অহমিকার ভুলটা তোমার নয় কি
দোষটা তোমার নিজের ভুলগাড়ি।

এক্সিডেন্ট... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরি - ১৯৫

লিখেছেন রাজীব নুর, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:১২



আজ সকালে হোটেলে নাস্তা করেছি।
ইচ্ছা ছিলো ঘুম থেকে উঠবো ১২ টায়। কিন্তু এক ছাগলে অকারণে ফোন করে ঘুমটা নষ্ট করে দিয়েছে। রাতে যে মোবাইলের সাউন্ড বন্ধ করে... ...বাকিটুকু পড়ুন

দেশ ভ্রমনঃ মেহেন্দীগঞ্জ উলানিয়া_জমিদার বাড়ি

লিখেছেন মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭

আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

×