এ মূহর্তে হাতে অনেক সময় ... কিন্তু কি লিখবো ভেবে পাচ্ছি না । মনে পড়ে গেলো কিছু অমোঘ সত্য...
অনেকদিন আগে একটা ওয়েবসাইটে দেখেছিলাম।
...................................................................................
লরেনজ এর সূত্র:
ইনজিন অথবা মোটর সারাবার পর যখন হাতে তেল লাগবে, তখনই নাক চুলকাবে!
কোভাক এর সূত্র:
টেলিফোনে ভুল নাম্বার ডায়াল করলে কখনো সেটা বিজি থাকেনা।
ও'ব্রায়ানের সূত্র:
যে লাইনে দাড়িয়েছেন, সেই লাইন ছেড়ে অন্য একটা লাইনে দাড়ালে দেখবেন আগের লাইনটা দ্রত এগোচ্ছে!
রুবির সূত্র:
প্রেমিকা অথবা প্রেমিককে নিয়ে যখন ঘুরছেন, তখন যে দেখলে ক্ষতি হবে - তাকে দেখার সমভাবনা বেশি!
বেল -এর সূত্র:
বাথরুমে ডুকে গায়ে পানি দিতে না দিতেই দেখবেন টেলিফোন বাজছে !
উইলবির সূত্র:
যখন কাউকে দেখাতে চান যে একটা জিনিস কাজ করছে না . তখনই সেটা ঠিকমতো কাজ শুরু করবে !
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



