somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সঞ্জীব দ্যা

১৭ ই নভেম্বর, ২০০৭ দুপুর ১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হাত কাপছে, লিখতে পারছি না! খবরটা শোনার পর থেকেই মন বিষন্ন হয়ে আছে। আমাদের সবার প্রিয় সঞ্জীব চৌধুরী মৃতু‌‌্র সঙ্গে লড়ছেন এখন। বাপ্পা মজুমদারের সাথে একটু আগে কথা বলে জানলাম- ব্রেন হ্যামারেজ হয়েছে আমাদের সবার প্রিয় সঞ্জীব দ্যার। অ‌্পোলো হাসপাতালে চিকিৎসাধীন আছেন দলছুটের এই শিল্পী। আমাদের কাছে অবশ্য সাংবািদক হিসেবেই পরিচিত তিনি। ভোরের কাগজ এর সেই সব দিনের কথা মনে পড়ছে এখন। হাসি খুশি আড্ডা প্রিয় আমাদের সঞ্জীব দ্যা।
আগের দিন রাতে নাকি প্রচন্ড মাথা ব্যাথা করছিল। বাসায় চিকিৎসা চলেছে। পরে অবস্থা অবনতির দিকে গেলে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
আপডেট: ১৭ নভেম্বর রাত ১০টা
এখনও অচেতনভাবে হাসপাতালের বিছানায় শুয়ে আছেন তিনি। চোখ মেলছেন না। ডাক্তারদের বেধে দেয়া ৭২ ঘন্টা সময়ের ২৪ ঘন্টা কেটে গেছে। আশাবাদী হওয়ার মতো কিছুই শোনাতে পারছেন না কেউ। সঞ্জীব দ্যার তিন বছর বয়সী মেয়ে কিংবদন্তীর জন্য মনটা হুহ করে উঠছে!
আপডেট: ১৮ নভেম্বর সকাল ১০টা
আজও লাইফ সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে সঞ্জীব দ্যাকে। তিনি যে অবস্থাতে আছেন, সেখান থেকে একমাত্র মিরাকল হলেই নাকি ফেরা সম্ভব। তাই যেন হয়। আবার সেই সঞ্জীব চৌধুরীকে ফিরে পেতে চাই আমরা।
আপডেট ১৮ নভেম্বর: রাত ৮টা
এক জন বলছিলেন কাল সকালেই নাকি শুনতে হবে না শুনতে চাওয়া সেই খবর। খুলে ফেলা হবে ওই ভেন্টিলেটর! এপোলো থেকে আয়েশা মেমোরিয়াল হাসপাতালে ট্রান্সফার করার কথা ভাবা হচ্ছে । ভাল লাগছে না কিছুই!
আপডেট ১৮ নভেম্বর: রাত ১২ টা
স্যাটালাইট টিভি চ্যানেল এটিএন বাংলায় সঞ্জীব চৌধুরীর জন্য সাহায্যের আবেদন করা হয়েছে । স্বপ্নবাজ এই মানুষটির পাশে এসে দাড়াতে পারেন আপনিও।
বন্ধুরা টাকা পাঠাতে পারেন এই অ্কাউন্টে
শুভাশীষ মজুমদার বাপ্পা
স্ট্যাণ্ডার্ড চার্টার্ড ব্যাংক
সঞ্চয়ী হিসাব নং:১৮-১৩৬০৪০৩০-০১
সর্বশেষ এডিট : ১৮ ই নভেম্বর, ২০০৭ রাত ১০:৫৩
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কে আমারে ডাকে?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১১:২০

কিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন

ইরানের ভুল বনাম যুদ্ধকৌশল

লিখেছেন আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯






ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে... ...বাকিটুকু পড়ুন

লোভে পাপ, পাপে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১:৫২


"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ... ...বাকিটুকু পড়ুন

চর্যাপদঃ বাংলা ও বাঙালির ঐতিহ্য

লিখেছেন কিরকুট, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ৭:০৮

চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হিসেবে স্বীকৃত হলেও, এর ভাষা ও উৎস নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলে আসছে। ১৯০৭ সালে নেপালের রাজগ্রন্থাগার থেকে হরপ্রসাদ শাস্ত্রী এই পদগুলি আবিষ্কার করেন এবং... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

×