যাত্রা ভঙ্গ
নির্মলেন্দুগুন
হাত বাড়িয়ে ছুই না তোকে মন বাড়িয়ে ছুই
দুইকে আমি এক করিনা এককে করি দুই
হেমের মাঝে শুই না যবে প্রেমের মাঝে শুই
তুই কেমন করে যাবি ?
পা বাড়ালেই পায়ের ছায়া আমাকে তুই পাবি
তবুও তুই বলিস য দিযাই
দেখবি তোর সমুখে পথ নাই
তখন আমি একটু ছোঁব হাত বাড়িয়ে জড়াব তোর বিদায় দুটি পায়ে
তুই উঠবি আমার নায়ে আমার বৈতরন ী নায়ে নায়ের মাঝে বসব বটে , না-য়ের মাঝে শোব :
হাত দিয়ে তো ছুঁবো না মুখ দ:ুখ দিয়ে ছোঁব তুই কেমন করে যাবি ?
সর্বশেষ এডিট : ০৫ ই মে, ২০০৬ রাত ৩:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


