somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রাপ্তিকে নিয়ে.........

১৩ ই মে, ২০০৬ দুপুর ১:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রাপ্তিকে নিয়ে এই লেখাটা রোববার ছাপা হবে দৈনিক আমার দেশ পত্রিকায় । ব্লগ এর পাঠকরা আজই পড়ে নিতে পারেন ।

..............................................................
প্রাপ্তির এই হাসিমুখ ফিরিয়ে দিন
তারিক আপন
সামনের আগস্টের 31 তারিখ 4 বছরে পা দেবে প্রাপ্তি। জন্মদিনের কথা মনে করিয়ে দিতেই দুটো দাত বের করে প্রাপ্তির মুখে সেই ভুবন ভোলানো হাসি। জন্মদিনে পুতুল, খেলনা, কেক_অনেক কিছুই তো পাওয়া যাবে! তখন প্রাপ্তি আরো খুশি হবে হয়তো। কিন্তু সময় যত যাচ্ছে প্রাপ্তির বাবা-মা, পরিবারের সবাইকে ছুঁয়ে ফেলছে অশুভ এক শঙ্কা। ওই জন্মদিনে প্রাপ্তির মুখে এমন হাসি থাকবে তো?
নিস্পাপ শিশু প্রাপ্তি লিউকেমিয়ায় আক্রান্ত। সময় যত যাচ্ছে এই ক্যান্সার আরো বেশি করে বাসা বাঁধছে তার ওই ছোট্ট শরীরে। ডাক্তাররা বলছেন, এখন থেকে নিয়মিত চিকিৎসা করালে সুস্থ হয়ে ওঠার সমভাবনা 90 ভাগ। প্রাপ্তির শরীরে ওই ক্যান্সার ধরা পড়ে আরো দেড় বছর আগে। সেই দুঃসহ স্মৃতির কথা প্রাপ্তির বাবা মইনুল কবির জানালেন কাল 'খেলতে গিয়ে দেড় বছর আগে হঠাৎ করে পা ভেঙে গিয়েছিল ওর। 23 দিন পর যখন সেই প্লাস্টার খোলা হলো তখন ভেতরে দেখা গেল ইনফেকশন। এরপর ডাক্তার রক্ত পরীক্ষা করতে দিলেন। করালাম। অদৃস্টের পরিহাস; দেখুন প্রাপ্তির জন্মদিনের ঠিক আগের দিন জানলাম ওর লিউকেমিয়া।'
এরপর মুম্বাইয়ের জাস্ট লুক হাসপাতালে নিয়ে গিয়েছিলেন মেয়েকে। ডাক্তার আদনানিও নিশ্চিত করেন প্রাপ্তির ক্যান্সার। জানিয়ে দেন, দীর্ঘমেয়াদি এই চিকিৎসা খুবই ব্যয়বহুল। যেটা বাংলাদেশেও করা সম্ভব। এরপর থেকে পিজি হাসপাতালের চিকিৎসক ডা. ইউনুসই দেখাশোনা করছেন প্রাপ্তিকে। বর্তমানে ওরাল থেরাপি চলছে প্রাপ্তির। দিতে হচ্ছে স্পাইনাল ইনজেকশন। সব মিলিয়ে প্রতি মাসেই খরচ হচ্ছে কম করে হলেও 30 হাজার টাকা। এভাবে খরচ করতে গিয়ে হাঁপিয়ে উঠেছেন প্রাপ্তির বাবা মইনুল কবির। মেয়েকে নিয়ে দৌড়াদৌড়ি করতে গিয়ে ফটোকপির দোকানেও সময় দিতে পারছেন না। ব্যবসা খুবই খারাপ যাচ্ছে। তার ওপর ডাক্তাররা স্পস্ট জানিয়ে দিয়েছেন_এভাবে চিকিৎসা চালিয়ে যেতে হবে দেড় থেকে দুই বছর। সব মিলিয়ে তার আরো প্রয়োজন 6 থেকে 7 লাখ টাকা।
মইনুল কবিরদের পরিবারের প্রথম সন্তান প্রাপ্তি। বড় আদরের। তার এই অবস্থায় বাবা-মা পাগলপ্রায়। মেয়ে দিন দিন না ফেরার দেশের পথে পা রাখছে_এটা কোনো বাবা-মা সহ্য করতে পারে, বলুন? খুব বেশি তো নয় 7 লাখ টাকা। আমরা ইচ্ছে করলেই দাঁড়াতে পারি এই পরিবারটির পাশে। এরই মধ্যে প্রাপ্তির জন্য খোলা হয়েছে একটি অ্যাকাউন্ট। যার ঠিকানা_সারিয়া তাসনীম। অ্যাকাউন্ট নম্বর 4950 বেগম রোকেয়া সরণি শাখা। জনতা ব্যাংক, ঢাকা। কিংবা ফোন করতে পারেন এই নম্বরে 9139583। প্রাপ্তির বাবার শেষ ছোট্ট অনুরোধ 'প্লিজ আমার মেয়ের এই হাসি মুখটা ধরে রাখতে পাশে থাকুন। সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে।'
......................
বিদ্র: লেখাটা ভাল হয়নি। তবে প্রাপ্তির উপকারে আসতে পারলে ভাল লাগবে...............
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

×