somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিড়াল দুটি কার? আমি কিন্তু মেরে ফেলবো

১৮ ই মে, ২০০৬ ভোর ৪:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পড়াশুনা আর অফিস - দুটো চালাতে গিয়ে হাপিয়ে উঠেছি । কিন্তু ওই দিন বাসায় ফিরে মনটা ভাল হয়ে গেলো । দেখি আমার খাটের ওপর বসে আসে দুটি বিড়াল । খেলা করছে । দেখেই কেন জানি মনটা ভাল হয়ে গেলো । এমন সুখী চেহারা অনেক দিন পর দেখলাম । দোকান থেকে ফুওয়াংয়ের বিস্কুট নিয়ে গিয়েছিলাম । প্রথমেই খুলে তাদের দুজনকে দিলাম । কুট কুট করে বিড়াল বিস্কুট খাচ্ছে - দেখতে ভালই লাগলো । কিন্তু সকালে বাধলো সমস্যা। আমার মা বললেন দুই আপদ জুটেছে কোথথেকে । যা গলির মুখে ফেলে দিয়ে আয় ।
আমি আপত্তি জানালাম - কেন ফেলবো? থাকুকনা । মিউমিউ করে পায়ের কাছে ঘেষছে .. । কি কিউট ! মা বললেন দেখা যাবে এই আহলাদ কদিন থাকে ।
এদিনও অনেক কাজের ধকল গেছে অফিসে । আবার রাত জেগে পড়াশুনা করতে হবে - । মন মরা হয়ে রাতে ফিরলাম বাসায়। ফিরে দেখি - একি আমার বিছানা তছনছ করে রেখেছে দুষ্ঠ দুই বিড়াল !!!
খাওয়া - দাওয়া করে বিছানায় বসে পেপার পড়তে গিয়ে দেখি সর্বনাশ !!!!!!! প্রায় পুরো বিছানাই ভেজা । বুঝতে বাকি রইলো না । কি আর করা সোফাতেই চলে গেলাম । হায় !!! এখানে অবসথা আরো খারাপ । দুই নাম্বার কাজটা এখানে সেরেছে বিড়াল দুটি।
সেই দিন থেকে শুরু হলো বিড়ালের বিরুদ্ধে আমার জিহাদ !! ঠিক করেছি বস্তার ভিতরে ভরে গলির মুখে ফেলে দিয়ে আসবো । কিন্তুপাশের বাসার রাকিবের আব্বার তাতে বড় আপত্তি। উনার দাবি এরপর নাকি বিড়ালটা তাদের বাসায় যাবে! উপায় কি ? বললেন মেরে ফেলো । পশু হত্যা !! না আমি পারবো না । উনি বললেন বিড়াল মারা তো অপরাধ নয় । 4 কেজি লবন কাফফারা দিলেই তো পাপ মোচন । বলে কি । এতো সহজ ? লবনের কেজি তো এখন 13 টাকা। দুইটা মারলে 8 কেজি । কতো আসে ? 104 টাকা ।
কোন সমস্যা নাই । এই উৎপাত খেকে বাচতে তাই করবো । কিন্তু তার আগে জানা দরকার বিড়াল দুটি কার ? সেটা তো দরকার ই সাথে আমার মায়ের পরামর্শটাও খারাপ লাগলো না । তিনি বলেছেন - যদি কেউ সুন্দর এই বিড়াল দুটি নিতে চায় - তবে তাকে দিয়ে দে । এ কারনে এই লেখা । ভাই / বোনেরা কেউ কি এই বিড়াল দুটো নিবেন ? না হলে কিন্তু আমি মেরে ফেলবো ।মাত্র 8 কেজি লবন !
আর এজন্য যদি আমার পাপ হয় - তার অংশ আপনাদেরও নিতে হবে । কি করবেন বলুন ।
আমি কিন্তু না হলে মেরে ফেলবো ।
ও এখানে তো একজন বিড়াল প্রেমী আছে - শাহানা আপু । আপনি কি বিড়াল দুটো নেবেন ? আপনার বাসার ঠিকানা দেন আমি রিকশা করে পৌছে দিয়ে আসবো । শাহানা আপু কিছু বলেন ???
না হলে আমি কিন্তু 8 কেজি লবন দিয়ে শেষ করে ফেলবো বিড়াল দুটো কে !!!
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
২১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

×