ওই দিন আনিকা বুশরার জন্য কিছু উপহারও নিয়ে এসেছিল ছেলেটি ।
আমরা যেই বললাম আনিকা বুশরা আপনার সাথে দেখা করতে পারবেনা । সমস্যা আছে ।
কেন কেন ? বলে চিৎকার করে উঠলো ছেলেটি । আমরা যতোভাবে বুঝাই কাজ হয়না । শেষে চলে যাওয়ার আগে চোখের জল ফেলতে ফেলেতে ছেলেটি বলে গেছে - আমার ভালবাসা মিথ্যে হতে পারে না । আনিকা আমার সাথে দেখা করবেই।
এবার আনিকা বুশরা প্রসঙ্গে আসি । আমাদের পত্রিকার খেলার পাতায় নিয়মিত এই নামে ছাপা হয় একাধিক ফিচার । তিনি আমাদের প্রদায়ক । কিন্তু ওই নামের আড়ালে আছেন অন্য আরেকজন -। তিনি আর কেউ নন - আমাদের এই ব্লগের নাম বিশারদ সাইমুম ভাই !!!! আর আনিকা বুশরা তার 3 বছর বয়সী মেয়ে ।
আমরা কি করবো ? আনিকা বুশরা ভক্তকে সাইমুম ভাইয়ের ফোন নাম্বার দিয়েছি ।
অন্যের নাম নিয়া গবেষনা করতে করতে নিজে যে এবার কোন বিপদে পড়লেন সাইমুম ভাই জানে ?
জানতে হবে এরপর কি হলো ?
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



