somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি আসলে খুব confused. What is গণতন্ত্র আর who is জনগণ ?

২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগামী ১০ জানুয়ারী বিরোধীদলের ডাকা হরতাল ইতিমধ্যেই সফল হয়ে গেছে বলে দাবি করেছেন বিরোধীদলের ভারপ্রাপ্ত মহানায়ক চিত্রনায়ক আলমগির । এক বিবৃতিতে তিনি বলেন , এদেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই হরতাল পালন করবে , তাই এটি এখনি সফল । এ সরকারের অন্যায় অবিচারের আর স্বৈরাচারের বিরুদ্ধে জনগণ জেগে উঠেছে বলে তিনি দাবি করেন ।
আর এদিকে , এ হরতাল সফল হয় নি , হবেও না বলে জোরালো দাবি জানিয়েছেন সরকারদলীয় ভারপ্রাপ্ত মহাখেলোয়াড় আশরাফুল । এক বিবৃতিতে তিনিও বলেন , জনগণ বিরোধীদলের হরতাল প্রত্যাখ্যান করবে , করেছেও । জনগণ বেকুব নয় বলে তিনি দাবি করেন এবং তিনি আরও বলেন জনগনের মাথা আছে । তাঁরা বোঝে । বিরোধীদল ক্ষমতায় এলে এদেশ ধ্বংস হয়ে যাবে ।
এদিকে , গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে আগামী ১০ জানুয়ারীর হরতালে ১৭ টি ককটেল ফুটবে এবং ৪ জন নিহত হবেন ।
এ প্রসঙ্গে ,নাম প্রকাশ না করার শর্তে একজন রাজনীতিবিদ বলেন , " আরে আমরা লাশ না ফালাইলে , সরকার দল কইব আমগো আন্দোলন করার মুরোদ নাই । আবার লাশ ফালাইলে কইব এরা সন্ত্রাসী । হের লাইগা প্রথমটাই ভালা " এ সময় উপস্থিত আরও কয়েকজন রাজনীতিবিদ উচ্চস্বরে সম্মতি জানান ।

এদিকে কিছু জনগণ নামধারি মানুষের সঙ্গে এই রিপোর্টারের দেখা হয় । তাঁরা জানান , এই অস্থিতিশীল পরিবেশে তাঁরা ভীষণ কষ্টে আছেন । তাঁরা চান দুই দলের মধ্যে সমঝোতা হোক । এ সময় একজন বেশ উচ্চস্বরে বলে উঠেন , ''এইরকম করবো আগে জানলে জীবনেও ভোটটা দিতাম না, লুঙ্গিটা দেওনের পরেও । এরপর লুঙ্গি দেক , ২ টা শাড়ি ও দেক , বুইঝা শুইনাই ভোট দিমু। কসম খোদার "

এদিকে নিরাপত্তাবাহিনীর এক সদস্য জানিয়েছেন , তাঁরা জনগনের জান - মালের নিরাপত্তার জন্য জনগণকে বাসা থেকে আপাতত বের হতে দিচ্ছেন না । তাই বাস ট্রাক বন্ধ আছে । শীঘ্রই এটি আবার চালু হবে বলে তিনি আশা প্রকাশ করেন ।

দেশের এই পরিস্থিতে জাতিসংঘ মহাসচিব বান কি মুন , আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা এবং ভারতের প্রধানমন্ত্রী গভীর উদ্বেগ জানিয়েছেন ।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×