প্রতিনিয়ত একটা অজানা শঙ্কা কিংবা ভয় নিয়ে বাঙ্গালীর সকাল হয়। আজকাল নাকি অনেকেরই মাজরাতে দুঃস্বপ্ন দেখে ঘুম ভেঙ্গে যায়। জন নিরাপত্তা বলতে যে একটা জিনিস আছে সেটা বাঙালির কাছে খুব অচেনা। প্রতিনিয়ত জীবনের জুকি বেরেই যাচ্ছে। এই যে এই আমি ব্লগে লিখছি কিছুক্ষণ পরেই আমার আপ মৃত্যু হবেনা সেটার কোন নিশ্চয়তা আমার কাছে নেই। কবে এদেশের মানুষের স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা মিলবে আল্লাই ভাল জানেন।
বড় আবেগি জাতী আমরা। তাইত সাধারন ক্রিকেট খেলায় হেরে গিয়ে বাচ্চাদের মত কেঁদে ফেলি, আবার জিম্বাবু কিংবা নামিবিয়ার সাথে জিতে গেলেও আনন্দে আর গর্বে বুকটা ৩ফুট প্রসস্থ হয়ে যায়।
আজ এতটা দিন ধরে চলতে থাকা আন্দোলন এর ফলাফল এখনো ধুয়াসায় ঢেকে আছে। কিসের জন্য আন্দোলন করছি আমরা??? কার কাছে চাইছি?? শেখ হাসিনার আওয়ামি সরকার??? যাদের কাছে আমাদের আবেগের নুন্ন্য তম দাম নেই! আমরা যে যাই করি ওনারা ওনাদের মন গড়া মত কাজ করবে। শেখ হাসিনা একবার কি পারতেন্না শাহবাগে আসতে?? একবার কি পারতেন্না সংবাদ সম্মেলন করে আন্দোলন রত মানুষ গুলুকে একটু আশা দিতে ( ওনার আসলে অত সময় কোথায়)।
মাননীয় প্রধান মন্ত্রী আপনাকে বলি দয়া করে আগুন নিয়ে খেলা বন্ধ করুন, বাঙ্গালী জ্বলে উঠলে আপনার সরকার তো দূরে থাক সারা দুনিয়ার সব শক্তি দিয়েও ওদের দমিয়ে রাখাতে পারবেনা।
একটা কথা ভাবছি শাহবাগ নয় কাল সকাল থেকে প্রধান মন্ত্রীর কার্যালয় এর সামনে অবস্থান কর্মসূচী দিতে চাই( সেটাই আসলে দেওয়া উচিৎ)। হাল ছারিনি এখনো। কাউকে না কাউকে তো রুখে দারাতেই হবে ??? জীবনের আশা অনেক আগেই ছেড়ে দিয়েছি, এবার আদায় করার পালা ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

