সামু ব্লগের খুব উপরের সারির নাম করা এক ব্লগারের অনুরোধে সামুতে একাউন্ট খোলা । যদিও তার আগে থেকেই আমার ব্লগিং এর হাতেখড়ি অন্য এক বাংলা কমিউনিটি সাইট থেকে। ১১ ই মার্চ, ২০০৯ রাত ১:১২ আমার প্রথম পোস্ট এর সময় কাল । শত তম পোস্ট দিতে ৪ বছরের বেশি সময় লেগেছে, হ্যা, এটা দেখেই অনুমেয় আমি অলস ব্লগার । শেষ ৭/৮ মাস ধরেই আসলে আমার ব্লগিং করা । ব্লগিং ব্যাপারটা এখনো আমার মাথায় ঢুকেনি, পোস্ট দিতে পারাইযে ব্লগিং নয় সেটা ভালই জানি ।
কারো নাম বলতে চাই না (আসলে নাম বলা না বলাতে কিছু যায় আসেনা কারন যাদের নাম বলব তারা জানে আমাকে) সবার কাছে কৃতজ্ঞতা আর ভালবাসা তো থাকলোই ।
জানা আপুকে অনেক অনেক অনেক ধন্যবাদ জানাই হাজার প্রতিকূলতার মাঝেও সামুকে বাচিয়ে রাখার জন্য ।
শত তম পোস্ট-এ সবার জন্য দুটি কবিতা
একঃ
"স্মৃতির কফিন"
নিভে যাওয়া রাত
সুনীল প্রভাত,
মুঠো ভরা রোদ
সোনালি প্রমোদ,
রাতজাগা পাখি
লাল রঙা আঁখি ,
প্রেমের শরীর
আবেগে বধির,
ভুলের মাসুল
আরো কিছু ভুল,
ফেলে আসা দিন
স্মৃতির কফিন ।
দুইঃ
"ওঙ্কার"
মুহূর্তের পিঞ্জরে আত্মারা করে ওঙ্কার, তবু
যেন ললাটে চন্দনের তিলক আঁকা
দেবদূতের মত নিষ্পাপ শরীরে পুরুষালী গন্ধ
আর বিশ্রী সুরে বেজে চলা খঞ্জন কণ্ঠে
বেহুলার আর্তনাদ, ঋজু মুখশ্রী যেন ম্লান কোন
সম্মোহনের অপেক্ষায় ধাবমান যন্ত্র বিশেষ ।
অথর্ব কল্পলোকের চুরি যাওয়া সুখে
মরীচিকা শপথ বাক্য বিনিময় যেন
সমন প্ররোচনায় বিপথে পথহারা
তব কায়ায় বিমোহন শ্রান্তি প্রয়াসে নিরুদ্দেশ যাত্রা ।
অবোধ স্নায়ুতে পলাতক বাহু বলয় ,
অজানা নিষ্ঠার বাণীতে নিলাম্বন অনুভূতি,
নরমাংসের নোনতা স্বাদ পাওয়া অধিপতির
হিংস্রতা ছাপিয়ে মমতা ধেয়ে আসে সেথায় ।
অদ্যাবধি শকুনি দৃষ্টিতে দোদুল্যমান সেই লালসা
যেন সমাপিত কব্বর যন্ত্রনা নেমে আসা ধরনীতে,
ঈশ্বর হাসে তৃপ্তির হাসি আরশিতে গুমোট শূন্যতা
তব সৃষ্টি বিস্ময় প্রাণে প্রাণে ফেরারী রোদনে হায়
নিভৃতে ক্ষয়ীঞ্চু তৃষ্ণার প্রকোপ যায় বেড়ে ।
সর্বশেষ এডিট : ০৫ ই জুলাই, ২০১৩ ভোর ৪:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


