৮ই ফেব্রুয়ারী, ২০১৩ !! যারা এটাকে আর একটি তারিখ ভেবে ভুল করছেন, তারা জেনে নিন, এটা ছিল প্রজন্ম '৭১ এর কাছে ৭ই মার্চ ! এই দিন ছিল গণজাগরণের এক অভূতপূর্ব গন মহাসমাবেশ, যা আগে কেউ কোনদিন দেখে নি !! এই দিন এই দেশের ইতিহাসের সর্ব বৃহৎ অরাজনৈতিক মহা সমাবেশ, যেখানে এক দফা, এক দাবি, রাজাকারের ফাঁসির দাবি তে সমবেত হয়েছিলেন, এই দেশের লাখ লাখ আম-জনতা এবং তাদের কে কেউ টাকা দিয়ে ভাড়া করে আনে নি, তারা এসেছিলেন নিজেদের বিবেকের তাড়নায়, বাংলার কলঙ্ক মুক্তির আশে ! এটা ছিল আগাগোড়া অরাজনৈতিক কর্মসূচী এবং এখনো আছে ও থাকবে !! কিন্তু কালকের সমাবেশ নিয়ে কিছু কিছু মানুষের মধ্যে ভুল ভ্রান্তি দেখা যাচ্ছে বা কোন কোন ছাগু অপপ্রচার চালাচ্ছে !! তাদের ভাষ্যমতে, এখানে কেন রাজনৈতিক নেতারা বক্তৃতা দিলেন !! হু, কথা সত্য, একটা অরাজনৈতিক গন মানুষের প্রোগ্রামে তারা কেন, তাদের তো আসা নিষেধ !! আসলে সেটা তা নয়, বলা হয়েছিল কেউ তাদের দলীয় ব্যানারে এসে কোন দলীয় কথা বার্তা বলতে পারবেন না এবং সেটাই হয়েছে !! এখানে কালকে যারা এসে ভাষণ দিয়েছেন, সেখানে কোন তথাকথিত রাজনৈতিক ভাষণ ছিল না !! তারাও এ প্রজন্মের ছাত্র নেতা, তারাও এসেছিলেন তাদের বিবেকের তাড়না থেকে, এবং তারা এসেছিলেন এই গণ জাগরণের সাথে সংহতি প্রকাশ করতে, এবং তাদের বক্তৃতায় সেটা সু-স্পষ্ট !! সেখানে কোন রাজনৈতিক দাবিদাওয়া বা কাঁদা ছোড়াছুড়ি ছিল না, ছিল শুধু এক দফা এক দাবি, ফাঁসি, ফাঁসি !! সুতরাং, এটা নিয়ে ভুল বোঝা বুঝির কোন সুযোগ নাই !! যারা ভুল বুঝেছেন, তারা এখন ই শুদরে নিন, আর ছাগুরা যা করার কর !
আলোচিত ব্লগ
কিছু খাতের চাকুরী বেতন-ভাতামুক্ত ঘোষণা করা যেতে পারে
এক সমীক্ষায় জানা যায়, বাংলাদেশে সরকারি চাকুরেদের প্রায় ৯১ শতাংশ ঘুষ গ্রহণ করে। এছাড়া, সরকারের শীর্ষ পর্যায়ের অনেকেও মনে করেন বাংলাদেশে দুর্নীতি নির্মূল সম্ভব নয়; যার অর্থ দাঁড়ায়, দুর্নীতিকে আমরা... ...বাকিটুকু পড়ুন
মাংসের ভুলচুক

বারে কুত্তার চোখ রঙিন
স্বপ্ন দেখে তাই ঘিন ঘিন
তাই দেখে হাড্ডি হাসে
পিন পিন, নাকের পুহান ঘুম
রক্ত হবে সুরেশ এই চুম;
ঐ গুরুজনে কইছে কথা
কুত্তার পেটে ঘি করে ব্যথা
স্বপ্ন তো দেখবেই ভুক... ...বাকিটুকু পড়ুন
দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য
যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন
=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।
ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।
খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।
আয়... ...বাকিটুকু পড়ুন
আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।