somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজ আমি মাইক্রোস্কোপ দিয়ে মানুষ খুঁজি :(

২৫ শে আগস্ট, ২০১৩ রাত ২:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানার পাকুরিয়া এলাকায় বাস করতো সে। নাম তার স্বপ্না। বয়স মাত্র ৯ বছর। হয়তো তার অনেক স্বপ্ন ছিলো। যদিও প্রচলিত সমাজ ব্যবস্থায় গরীব মানুষদের স্বপ্ন দেখা অবৈধ। গরীব হলেও কিন্তু সে ছিলো রক্ত মাংসেই গড়া একজন ছোট্ট মানুষ। এই শিশুটি গতকালের আগের দিন শুক্রবার তার ফুফুর বাড়িতে বেড়াতে গিয়েছিলো। সম্ভাব্য রাত ৯টার দিকে ফুফুর বাড়ি থেকে বিদায় নিলেও, সে আর বাসায় ফিরে আসেনি। ঘটনাটি অন্যরকমও হতে পারতো, শিশুটি একদিন নিঁখোজ থাকার পর মায়ের কোলে ফিরতেও পারতো। কিন্তু বাস্তবতা যে আইনের মতই প্রতিবন্ধী।

গতকাল শনিবার সকাল ১০টার দিকে স্বপ্না নামের এ শিশুটির বিবস্ত্র লাশ উদ্ধার করা হয় স্থানীয় গোরস্থান থেকে। লাশ ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়। ধারনা করা হচ্ছে, ধর্ষনের পর স্বপ্নাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আসামী সন্দেহে স্থানীয় এলাকার সাইদুর ওরফে জ্যাক (৩০) কে আটক করা হয়েছে। তার সহযোগী রানাকে আটকের চেষ্টা চলছে। বলা হয়ে থাকে, আইন অন্ধ হলেও নাকি আইনের হাত খুউব লম্বা। তবে আইনের পা ছোট বিধায় পৌছুতে দেরি হয় আরকি।

খুউব করুনা হচ্ছে। না, স্বপ্নার জন্যে না। তাদের জন্যে করুনা হচ্ছে যারা কোনো মেয়ে ধর্ষিত হলে সেটার দায়ভার সেই মেয়েটির চালচলন/জামা কাপড়ের উপর বর্তান। অথচ কোনো শিশু ধর্ষিত হলে আবার ধর্ষন নিয়ে দর্শন কপচান।

সাধরনত মানুষ মারা গেলে তাকে গোরস্থান পাঠানো হয়, অথচ স্বপ্নাকে গোরস্থান নিয়ে গিয়েই মৃত্যুর কাছে পাঠানো হয়েছে। ৯ বছর বয়সি ঐ ছোট্ট শিশুটির শরীর প্রথমে হয়েছে ধর্ষিত, এরপর সেই ধর্ষিত শরীরে কাটাকুটির মাধ্যমে পোষ্টমর্টেম করে তাকে ধর্ষিতার বিশেষনে বিশেষায়িত করা হয়েছে। শেষ নিশ্বাস ত্যাগের আগ পর্যন্ত স্বপ্না হয়তো একটু হলেও মানবতা খুঁজেছিলো, না পেয়ে সবাইকে জানোয়ার ভেবে হয়তো চলে গেছে না ফেরার গন্তব্যে। হয়তো মরে গিয়েই বেঁচে গিয়েছে বাকী জানোয়ারদের কাছ থেকে।

এখানেই শেষ নয়, স্বপ্না আবারো ধর্ষিত হবে। সংবাদ মাধ্যমগুলো যদি মুনাফার গন্ধ পায় তবে স্বপ্নার লাশের গন্ধ ভুলে যাবে। স্বপ্নার ধর্ষিত হবার সংবাদ বেঁচে স্বপ্নাকে আবারো ধর্ষন করা হবে। ফেসবুকের কুল জেনারেশনও হয়তো স্বপ্নাকে ছাড়বে না। দায় এড়ানোর জন্যে 'Rip' বলে বলে আবারো 'Rape' করে দিবে একদম।

এ ঘটনায় অনেকেই বলবেন, আমি এই নষ্ট সমাজে বাঁচতে চাইনা। আমি বলি কি, আমি এই বেহুদা সমাজে মরতেই চাই না; যেখানে কেউ মারা গেলে, দায় এড়ানোর জন্যে শুধু 'Rip' বলে বলে 'Rape' করে দেয়া হয়। এর চেয়ে গুহবাসী মানুষেরাও ভালো ছিলো, যা বর্বতা সব জীবিতদের সাথেই করতো। অন্তত মৃতদের নিয়ে রঙঢঙ এর ব্যবসা করতো না গুহবাসীরা।

ভাবছেন, আমি এখন সুশীলতা দেখাতে স্বপ্নার জন্যে বিচার চাইবো? না জনাব! আমি এখন আর কোনো কিছুরই বিচার চাই না। আমিও স্বপ্নার মত করে দু পেয়ে জানোয়ারদের মাঝে মাইক্রোস্কোপ দিয়ে মানুষ খুঁজি, মানবতা খুঁজি..

#কার্টেসিঃ কাগু #
১৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ক্রিকেটের রাজাকার ট্যাগ পাচ্ছেন বুলবুল আহমেদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩


আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই... ...বাকিটুকু পড়ুন

এবার বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

লিখেছেন ঢাকার লোক, ২৭ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫

বাধ্যতামূলক ভাবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নবায়ন করার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। এনআইডির মেয়াদ ১৫ বছর পূর্ণ হলে অবশ্যই নবায়ন করতে হতে পারে।
বর্তমানে আইন অনুযায়ী এনআইডি নবায়নের সুযোগ থাকলেও সেটি... ...বাকিটুকু পড়ুন

২০২৬ ফুটবল বিশ্বকাপে যে-সব সাবেক চ্যাম্পিয়নদের বিশ্বচ্যাম্পিয়ন হবার সম্ভাবনা একেবারেই নাই

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৮ শে জুন, ২০২৬ সকাল ১১:২২

এ দলটি ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়। ২০১৪ সালে তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। ২০১৮ ও ২০২২ সালে তারা মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারে... ...বাকিটুকু পড়ুন

আহা! ছবি।

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ২৮ শে জুন, ২০২৬ দুপুর ১২:০০


কত দিন হয়ে গেলো....................


এ মাসেতো একটাও পোস্ট দেওয়া হলো না........................


ইদে গ্রামের বাড়ি গিয়ে কিছু ছবি তুলেছিলাম।







আজকের ছবি ব্লগে থাকছে সেই ছবিগুলো।








---------------------------------------------------






























... ...বাকিটুকু পড়ুন

কারণে অকারণে ছবি

লিখেছেন মায়াস্পর্শ, ২৮ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬

আমি ছবি তুলি। পরে সেগুলো দেখি। বেশ ভালো লাগে। ফোনের স্টোরেজ এ আজ দেখলাম মোট ছবি ৬৮৯৩ টি। ব্লগে কখনোই ছবি দিয়ে লেখা হয়নি। আজ মাইদুল ভাইয়ের লেখা... ...বাকিটুকু পড়ুন

×