somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আস্তিক,নাস্তিক, সমসাময়িক

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আপনি একটু পিছন ফিরে তাকালেই দেখতে পাবেন যখনই কোন আন্দোলনে গন জোয়ার আসে এবং একটা পক্ষ নিশ্চিত পরাজয়টা টের পায় তখনি সেই পরাজিত শক্তিটি শেষ কামড়টি বসায় ধর্মের উপর। সেই কামড়ের চূড়ান্ত রুপ হচ্ছে দাঙ্গা। নজিরটা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। ব্রিটিশ শাসন আমলের শেষ ভাগে হিন্দু মুসলিম দাঙ্গা, এরপর পাকিরাও চেষ্টা করেছিল (আমার বিশ্বাস ওরা এখনও ৭১এর যুদ্ধটাকে হিন্দু মুসলিম দাঙ্গা ভাবতেই ভালবাসে)। আমার যদি ভুল না হয় ৯০ এর গনআন্দোলনের সময়ও মনে হয় দুএকটা চেষ্টা করা হইছিল(?)। মূল বেপার হচ্ছে কুচক্রিরা সবসময়ই নিজেদের অস্তিত্ব টিকাতে সব শেষে তুরুপের এই তাসটিই ছাড়ে এটা আমরা আগেই জেনেছি। সে যাই হোক, কি জন্য এত ইতং বিতং করছি সেটা বলছি। আমাকে প্রতিদিনই বিভিন্ন জায়গায় যেতে হয় কাজের জন্য এবং প্রসঙ্গক্রমেই আমার সাথে চেনাজানা, সদ্য পরিচিত, বা অপরিচিত বিচিত্র শ্রেণীপেশার মানুষের সাথে কথা হয় শাহবাগের গন মানুষের আন্দোলন কে নিয়ে। মানুষ কে বুঝতে হলে সরাসরির কথা বলার কোন বিকল্প আছে বলে আমি মনে করি না। যা হোক গত ১৫দিনে আমার সাথে কম করে হলেও ১০০ মানুষের সাথে কথা হইছে।এই ১০০ মানুষের মধ্যে কিছু সংখ্যক ছিল যারা এই আন্দলন কে নিয়া বিরূপ মন্তব্য করত এবং বিভিন্নভাবে আন্দোলনের উদ্দেশ্য নিয়া প্রশ্ন করত। প্রশ্ন গুলোর ধরন নিশ্চয়ই বুঝতে পারছেন। দাঁড়ান ২/১ টা উদাহরণ দিচ্ছি, ১ পদ্মা সেতু, ২ সাগর রুনি ৩ শেয়ার মার্কেট ৪, এত টাকা কইত্তা আসে, ৫ খাবার। আরও শুনবেন ? আমার মনে হয়না তার আর দরকার আছে আপনি এতক্ষণে নিশ্চই বুজছেন।
ঘটনার টাসকি শুরু হইল গত দুই দিন থাইক্কা। এই লোক গুলা এখন আর কেউ পুরান পেচাল পারে না। এখনকার সুর পুরাই ভিন্ন আর সেই সুর হচ্ছে ধর্মের সুর। যেই লোক গুলা পশ্চিম দিকে ফিরে শেষ কবে পাছার (আছার) খাইছে সেই দিন তারিখ ঠিকভাবে বলতে পারে না তারা হঠাতই ধর্মভীরু হইয়া উঠল আর শাহবাগের সকল নাস্তিক। আরও হাঁসি পাইল যখন এই বিতর্কে আজকে এক বন্ধু রেফারেন্স হিসাবে কাদের সিদ্দিকির বক্তব্য তুলে আনল। হায়রে কাদের তুই এত নিচে নামবি ছিঃ ছিঃ ... তোর মুখে একদলা থু। উনিও নাকি জানাজার তাকবীর শিক্ষায় :p । বন্ধুদের বলছি, শত্রুর পিঠ দেয়ালে ঠেকে গেছে। ওরা তুরুপের শেষ চাল দিতে মরিয়া। ওরা জানে ওদের পরাজয় নিশ্চিত। এখন শুধু অপেক্ষা করছে শেষ কামড়ে আমাদের যতটুকু ক্ষতি করে নেয়া যায়। ইতিহাস থেকে এই দীক্ষা যে আমরা আগেই নিয়েছি সেটা কিন্তু ওরা জানেনা।জয় বাংল।
সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০১৩ রাত ১২:২৮
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×