somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাইকেলের গ্যারেজ !!!

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক বন্ধু মাঝে মধ্যে আমার কাছে আইসা নানাবিধ ব্যবসার আলাপ করে, এইটা করলে ক্যামন হয় ওইটাতে অই প্রবলেম, সুবিধা অসুবিধা। সব কথার শেষ কথা হয়, সবই তো বুজলাম দোস্ত কিন্তু টাকা তো নাই। অন্য কেউ হইলে এই গল্প এইহানেই শেষ হইত। টাকাই নাই হুদাই ব্যবসার আলাপ বাদ দে দোস্ত, বইলা শেষ কইরা দিত। কিন্ত গল্পটা আমার আর আমার বন্ধুর তাই গল্প আরও গড়ায়। বন্ধু মাঝে মধ্যেই ফোন দেয় “কিরে পাইলি কিছু... নতুন কোন আইডিয়া” আমি বিরস সরস যে সময় যেমন থাকি তেমন উত্তর দেই।
৩/৪ দিন আগে এক বিকালে বন্ধু ফোন দিয়া যথারীতি জিগায় “কিরে পাইলি কিছু...
আমিও দেরি না করে কইলাম দোস্ত সেইরাম এক আইডিয়া আইছে... এই ব্যবসা করলে তুই লালে লাল। আবার মূলধনও তেমন লাগবে না।
বন্ধু কয় কচ কি দাড়া আমি এহনি আইতাছি বইলা ফোনটা কাইটা দিয়া আধা ঘণ্টার মধ্যে হাজির। আইসাই কয় কি ধান্দা ক।

আমি পুরা তব্দা খাইয়া মুখে কইলাম আচ্ছা আইছ আগে চা বিড়ি খা তারপর আস্তে ধীরে কই। চা বিড়ি খাইতে খাইতে মাথার মধ্যে একখানা বুদ্ধি খেইলা গেল।
আমি চায়ে শেষ চুমুক দিতে দিতে শুরু করলাম – শোন ঢাকা শহরে সাইকেলর সংখ্যা দিন দিন বাড়তাছে।
বন্ধু কয়- হুম।
-সামনে আরও বাড়বে
বন্ধু কয়- হুম।
- তার মানে সাইকেলের ব্যবসা রমরমা?
বন্ধু কয়- হুম।
-আচ্ছা তোর পক্ষে তো সাইকেলের দোকান দেয়া সম্ভব না তাই না?
বন্ধু কয়- হুম। আমার কাছে তো এত টাকা নাই।
- তাইলে তুই এক কাজ কর, তুই একটা সাইকেলের গ্যারেজ খুইলা ফালা।
এইবার বন্ধু চায়ের চুমুক রাইখা আমার মুখের দিকে কিছুক্ষণ তাকাইয়া থাইকা কইলো- ব্যাটা তুই মশকারি করার লাইগা আমারে এদ্দুর আনলি?
আমি এইবার হাসি চাইপা না রাইখা কইলাম- দ্যাখ দেশে এখন এত অত্যাধুনিক সাইকেল আইতাছে চলতাছে কিন্তু কোন অত্যাধুনিক গ্যারেজ নাই। তুই একটা অত্যাধুনিক গ্যারেজ খুইলা ফালা। বেশি টাকাও লাগবেনা। তোর গ্যারাজে তুই কম্পিউটারাইসদ পদ্ধতিতে সাইকেলের টাল সারাবি, অভিজ্ঞ মিস্ত্রী ও অটোমেটিক মেশিনে গিয়ার টিউন করাবি, মটর দিয়া চাক্কায় হাওয়া দিবি। ব্যবসা জইমা যাইব ইনশাল্লাহ।
এই পর্যায়ে বন্ধু কইল -আচ্ছা বাদ দে এই আলাপ, অন্য কথা ক।
বুঝলাম বন্ধু আমার ইন্সালতিং ফিল করতাছে তাই কথা ঘুরাইয়া অন্য প্রসঙ্গে গেলাম। গ্যারেজ প্রসঙ্গে আর কোন কথা হইল না ইভেন অন্য কোন ব্যবসারও না।

তারপর ৩/৪ দিন আর কোন খোঁজ নাই, ধরেই নিছিলাম ব্যাপক মাইন্ড খাইছে। আমার সাথে শিগগির আর যোগাযোগ করবে না।

কিন্তু আজকে বন্ধু ফোনে আরেক চোট আবাক কইরা দিয়া কয়-
তুই জায়গা দ্যাখ আমি সাইকেলের গ্যারেজই দিমু।

আল্লা বাচাও। এইবার আমি কই যাই ......।।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×