(আপডেটেড): দৃষ্টি আকর্ষণ: প্রবাসী বাংলাদেশিগণ, চলুন বাঙালির নবজাগরণের সাথে একাত্মতা জানিয়ে দিই আমাদের নিজেদের অবস্থান থেকে
০২ রা মার্চ, ২০১৩ সকাল ১০:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
১৯৭১ সালের ৭ মার্চ থেকে শুরু হয়েছিল বাঙালির স্বাধীনতা সংগ্রামের এক নতুন অধ্যায়। ১৬ ডিসেম্বর, ১৯৭১ এ পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করে বাংলাদেশ-ভারতীয় যৌথ বাহিনীর কাছে; আমাদের প্রিয় মাতৃভূমি হয় বিদেশি শত্রুমুক্ত।
কিন্তু জাতির পতাকা খামচে ধরে আছে কিছু স্বদেশি শকুন। আজ আরেকটি শত্রুমুক্তির লড়াইয়ে উপনীত বাঙালি জাতি। বাঙলার মানুষ আবার উঠেছে জেগে, '৭১ এর যুদ্ধাপরাধিদের বিচার এবার হবেই হবে।
আসুন, প্রবাসী বাংলাদেশিগণ, একসাথে বাঙালির নবজাগরণে সংহতি জানাই। ঐতিহাসিক ৭ মার্চে আমাদের বার্তা পৌঁছে দিই আকাশের ঠিকানায়। এক একটি বেলুনে বাঁধা চিরকুটে লিখি ত্রিশ লক্ষ শহিদ - দু'লক্ষ নির্যাতিত মা-বোনের প্রতি শ্রদ্ধা, বাঙালির নবজাগরণের প্রতি সংহতি অথবা গণজাগরণ মঞ্চের যোদ্ধাদের প্রতি শুভকামনা।
প্রবাসী বাংলাদেশিগণ, আমরা পৃথিবীর যেখানেই অবস্থান করি না কেন, আসুন ৭ মার্চ @ দুপুর ১২:৩০ টায় বেলুনে করে আকাশের ঠিকানায় চিঠি পাঠিয়ে একাত্মতা জানিয়ে দিই বিশ্ববাসীকে।
জয় বাংলা।
বিশেষ প্রয়োজনে,
ফেইসবুক ইভেন্ট পেইজ:
Click This Link
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০১৩ সকাল ১০:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব...
...বাকিটুকু পড়ুনআনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের...
...বাকিটুকু পড়ুন
আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা...
...বাকিটুকু পড়ুন