somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মোবাইল ফোন : আশীবার্দ নাকি অভিশাপ-১

১৩ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৭:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মোবাইল! নিঃসন্দেহে আমাদের দেশের জন্য এক বৈপ্লবিক বস্তু। আমাদের দেশের আর্থ সামাজিক অবস্থা পরিবর্তনে মোবাইল গুরুত্বপূর্ণ অবদান রাখছে।দেশের টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি খাতে ব্যাপক পরিবর্তন সাধন করেছে এই মোবাইল ।এর মাধ্যমে মানুষের হাতে হাতে পৌছে গেছে আধুনিক বিশ্বের তথ্য প্রযুক্তির দ্বার-ইন্টারনেট মোবাইলের বহুমুখী কার্যক্রমের মাধ্যমে আমাদের সামাজিক খাতে বৈপ্লবিক পরিবর্তিত অবস্থা সৃষ্টি হয়েছে। বর্তমানে আমাদের দেশের প্রায় ৪ কোটিরও অধিক লোক মোবাইল ব্যবহার করছে। যা আমাদের মত একটি দরিদ্র দেশের জন্য ইতিবাচক দিক।একদিকে মানুষের আর্থিক সমতা যেমন দ্রুত বৃদ্ধি পাচ্ছে।অন্যদিকে মানুষের মধ্যে আধুনিক প্রযুক্তির বিকাশও দ্রুততর হচ্ছে। তাই মোবাইলকে অবধারিত ভাবেই এদেশের জন্য আশীবার্দ বলা যেতে পারে।
কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় মোবাইলের অপব্যবহারের কারনে আজ তা আমাদের জন্য আশীবার্দ না হয়ে ভয়াবহ অভিশাপ বয়ে নিয়ে আসছে।মোবাইল কোম্পানিগুলোর দায়িত্তজ্ঞানহীন তথাকথিত লোভনীয় অফারের কারনে তরুন সমাজ তাদের মূল্যবান সময়,প্রতিভা এবং তারুন্য হারাতে বসেছে।রাত ১২ টার পর কম খরছে কথা বলার সুযোগে তরুনেরা কারনে অকারনে কথা বলে একদিকে অর্থের অপচয় ঘটাচ্ছে,অন্যদিকে পুরোটা রাত নির্ঘুম কাটাচ্ছে।এভাবে রাতের পর রাত অর্থ অপচয় করে জেগে কাটানোর ফলে যেমন তাদের অর্থ নষ্ট হচ্ছে তেমন তাদের শারিরিক ও মানসিক ক্ষতিসাধন হচ্ছে।যা কখনোই পূরনযোগ্য নয়।কিন্তু তরুন সমাজ এর প্রতি স্বভাবতই অমনোযোগী। ফলে তাদের যে আর্থিক,মানসিক ও শারিরিক ক্ষতি হচ্ছে তা শুধু তাদেরই ধ্বংস করছে না,বরং জাতির জন্য বয়ে নিয়ে আসছে এক ভয়াবহ অভিশাপ।তরুনরাই জাতির ভবিষ্যত কর্ণধার।তারা যদি নিজেরাই এভাবে ধ্বংস হয়ে যায় তবে দেশ,সমাজ,রাষ্ট্র অনিবার্যভাবেই পঙ্গু হয়ে পড়বে যা কোনভাবেই কাম্য নয়।তাই তরুন সমাজের প্রতি আহবান-শুধু রাতই নয়,দিনেও মোবাইলে কথা বলার মাত্রা কমিয়ে আনুন।যতটুকু প্রয়োজন ততটুকু কথা বলুন।নিজেকে বাঁচানোর মাধ্যমে দেশ ও দেশকে বাঁচাতে সাহায্য করুন।
সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০০৯ দুপুর ২:৩৫
১০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজনীতি নাকি ক্ষমতানীতি

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।

কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৮

লিখেছেন রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫



আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

শরাব পিনে দে.....

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১



মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

×