অর্থ মতিবেদক
ডেসটিনি গ্রুপের কার্যক্রম সম্পর্কে কিছুই জানেন না বলে দাবী করেছেন সাম্প্রতিক কালে উপ মহাদেশে চলমান ‘বৌদ্ধ জ্বরে’ আক্রান্ত অর্থ মন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ওরফে মালাই লামা।
আজ একটি বিয়ের অনুষ্ঠানে ভোজন পর্ব শেষে মতিবেদকের প্রশ্নের জবাবে মালাই লামা বলেন, আমি ডেসটিনি গ্রুপ সম্পর্কে কিচ্ছু জানি না।
মালাই লামা বলেন, ছেলেবেলা থেকেই টেকাটুকা নিয়ে আমাকে চিন্তায় থাকতে হয়েছে। টেকাটুকার দুশ্চিন্তা করে করে এই ইয়ং বয়সেই আমার সব চুল পড়ে গেছে। যে চুলগুনো পড়েনি সেগুনো পেকে গেছে। দোহাই আপনাদের, আমায় আর টেকাটুকার প্রসংগ তুলে বিব্রত করবেন না।
আবেগঘন কণ্ঠে তিনি বলেন, বিপুলা এ পৃথিবীর কতটুকু জানি? আমি শেয়ার বাজার জানি না, ডেসটিনি গ্রুপ জানি না, আমি কিচ্ছু জানি না। আমি রাজনীতি সমুদ্রের তীরে নুড়ী কুড়াই।
মালাই লামা বলেন, অর্থই সকল অনর্থের মুল। আপনারা ডেসটিনি গ্রুপ নিয়ে ঘাটাঘাটি না করে লাইনে আসুন।
মতিবেদকের এক প্রশ্নের জবাবে মালাই লামা বলেন, প্রধান মন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম ডেসটিনি গ্রুপের সাথে জড়িত কি না, আমি জানি না। তিনি আমাকে এ বেপারে কিছু বলেননি। তবে যদি তিনি অন্যায় ভাবে টেকাটুকা বানিয়ে থাকেন, আমাদের উচিত নয় তাকে এসব বলে বিব্রত করা। এইচ টি ইমামরে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে।
মালাই লামা বলেন, টেকাটুকা বৈধ -অবৈধ এসব বাছ বিচার না করে নির্বান লাভে আমি মন দিয়েছি। মহান বুদ্ধ বলেছেন, ধাম্মাং শারানাং গাচ্ছামি। আমি শেয়ার বাজার জানি না, ডেসটিনি জানি না, এইচ টি ইমাম জানি না, আমি শুধু জানি কাচপোকা। কাচপোকা সারি সারি নির্বান নির্বান ডেকে যায়।
শেয়ার বাজার কেলেংকারীতে জড়িত সালমান রহমান ও মোসাদ্দেক আলী ফালুকে কেন শাস্তি দেয়া হচ্ছে না জানতে চাইলে মালাই লামা বলেন, সাব্বে সাত্তা সুখিতা ভবনতু। জগতের সকল প্রানী সুখী হোক। সালমান, ফালু, এইচ টি এরাও জগতের সকল প্রানীর মধ্যে পড়ে। তাই তাদেরও সুখী হওয়ার অধিকার আছে।
সূত্র: মতিকণ্ঠ
আলোচিত ব্লগ
আজকের ডায়েরী- ১৯৮

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন
শরাব পিনে দে.....

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন
বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ -৩ কফি শপ
আলোর-ছায়ার দোলাচলে এক কাপ কফি পান করার সুযোগ কি পাওয়া যেতে পারে?

ছবি ব্লগ - ২ টরন্টোর আকাশ
ছবি ব্লগ - ১ মেঘলা আকাশ
...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।