somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইংলিশ শেখার জন্য আমার নিজের তৈরী একটা প্রোগ্রাম

০৫ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি ইংলিশে খুব কাচাতো তাই নিজেই বানালাম একটা প্রোগ্রাম । তবে সমস্যা হলকি যে আমি যেহুতু ডেস্কটপ সফটওয়ার বানা তে পারিনা। হালকা একটু HTML, PHP MySQL CSS এর জ্ঞান আছে তা দিয়েই বানিয়ে ফেললাম।
আর যেহেতু আমি একেবারেই নতুন তাই অনেক ভূল থাকতে পারে। তবুও সাহস করে করে ফেললাম।
এটা আপাতত একজনের ব্যাবহারের উপযোগী করে তৈরী করা হয়েছে। তবে একটু চেষ্ট করলেই এতে মাল্টি ইউজার সমৃদ্ধ করা যাবে।

এটা মুলত ইংলিশ শেখার জন্য আমার নিজের তৈরী একটা প্রোগ্রাম।
আপনি প্রতিদিন কিছু নতুন ইংলিশ ওয়ার্ড শিখেন কিন্তু প্র্যাকটিসের অভাবে সেগুলো প্রায়ই ভুলে যান। আমি আমার এই প্রোগ্রামের সাহায্যে সেই প্র্যাকটিসের ব্যবস্থাই করার চেষ্টা করেছি।
এখানে Insert নামে একটি বাটন রয়েছে যার সাহায্যে আপনি নতুন কোন শব্দ যুক্ত করতে পারেন।

আপনি যখনই কোন শব্দ যুক্ত করবেন সেটি ডাটাবেসে যুক্ত হয়ে যাবে। এভাবে আপনি প্রতিদিন কিছু কিছু শব্দ যুক্ত করবেন। এরপর আসে প্র্যাকটিসের বিষয়টি। যার জন্য আমি এটি বানিয়েছি।

আপনি যখন প্রোগ্রামে প্রবেশ করবেন দেখবে স্টার্ট টেস্ট নামে একটি বাটন রয়েছে। এটিতে ক্লিক করুন দেখবেন আপনি যে শব্দগুলো যুক্ত করেছেন সেগুলো থেকে একটার পর একটা আপনার সামনে উপস্থিত হচ্ছে। আপনি শব্দ যুক্ত করার সময় Bangla এর ঘরে যেটি লিখেছিলেন সেটি উপরে আসছে আর নিচে একটি ইনপুট বক্স রয়েছে। সেখানে আপনাকে English এর যায়গায় যেটি লিখেছিলেন সেটি লিখতে হবে। আপনি যদি সঠিক উত্তর দেন তাহলে আপনাকে জানিয়ে দেবে যে আপনার উত্তর সঠিক। আর যদি ভুল হয় তাহলে সেটিও আপনাকে জানিয়ে দেবে। সাথে সাথে সঠিক উত্তরটি কি হত সেটিও দেখানো হবে। এভাবে আপনি সহজেই প্র্যাকটিস করতে পারবেন।
আপনার সামনে প্রশ্নগুলি আসবে র‌্যান্ডম ভাবে। অর্থাৎ কোন সিরিয়াল থাকবেনা। কিন্তু কোন শব্দই এক সাইকেল পুর্ন হওয়ার আগে দুবার আসবেনা। অর্থাৎ আপনার সামনে প্রতিটি শব্দই আসবে কিন্তু কোন সিরিয়াল না মেনে। ফলে আপনার খুব ভাল ভাবেই প্র্যাকটিস হবে।

আবার আপনার যখন কোন শব্দ মুখস্ত হয়ে যাবে তখন সেটি বাদ দেওযার ব্যাবস্থাও আছে। আমি ডিফল্ট ভাবে ঠিক করে দিয়েছি যে যদি কোন শব্দের উত্তর আপনি পর পর ২০ বার সঠিক উত্তর দিতে পারেন তাহলে সেটি আপনার মুখস্থ হয়েছে বলে ধরে নেওয়া হবে। আর যেটি মুখস্থ হয়ে যাবে সেটি আর আপনাকে জিজ্ঞাসা করা হবেনা।


আর আপনি যখনি কোন ভূল উত্তর দিবেন তখন সেটি চিহ্নিত হয়ে থাকবে। এমন কি আপনি সর্ব শেষ পরীক্ষা দেওয়ার সময়ে কোন ওয়ার্ডে কি ভূল করেছিলেন সেটিও সংরক্ষিত হয়ে থাকবে।
তো বেরিয়ে আসুন একবার আমার প্রোগ্রাম থেকে।




.
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৫৬
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোথায় পাই পাগলের শ্বশুর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৪৮


পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।

মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

×