somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘পিকে’ নগ্ন আমির

০৯ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

‘পিকে’ ছবির পোস্টারে নগ্ন আমির খানকে দেখা যাওয়ার পর থেকেই আলোচনা-সমালোচনার ঝড় বইছে চারদিকে। এত দিন চুপ থাকলেও অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুললেন ‘মিস্টার পারফেকশনিস্ট’ তারকা আমির। তাঁর দাবি, সস্তা প্রচারণার জন্য নয়, ‘পিকে’ ছবির গল্প সম্পর্কে দর্শকদের ধারণা দিতে এবং শৈল্পিক প্রয়োজনেই এমন পোস্টার প্রকাশ করা হয়েছে।
এ প্রসঙ্গে আমিরের ভাষ্য, ‘ছবি দেখার পরই কেবল আপনারা (দর্শক) বুঝতে পারবেন কোন ভাবনা থেকে এ ধরনের পোস্টার প্রকাশ করা হয়েছে। এখন শুধু এটুকু বলতে চাই, রাজকুমার এমন ধরনের রচয়িতা ও চলচ্চিত্র নির্মাতা যিনি বরাবরই সবকিছু অভিনব উপায়ে সবার সামনে তুলে ধরার চেষ্টা করেন। এমন অভাবনীয় চিন্তাশক্তির কারণে আমি তাঁর বিশাল একজন ভক্ত।’
আমির আরও বলেন, ‘এর আগে আমার ‘‘তারে জমিন পার’’ ছবির পোস্টারে দেখানো হয়েছে, একটি শিশু (দারশিল সাফারি) স্কুলের বেঞ্চে প্রথম সারিতে বসে আছে। আর আমি বসে আছি ঠিক তার পেছনে। এ ধরনের পোস্টার ছবির গল্প সম্পর্কে দর্শকদের অনেক কিছুই বলে দেয়। ঠিক একই ধরনের ভাবনা থেকে ‘পিকে’’ ছবির পোস্টার তৈরি করা হয়েছে।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ।
সম্প্রতি ইউটিউবে প্রকাশিত ‘পিকে’ ছবির মোশন পোস্টারে দেখা যায়, আমির রেললাইনের ওপর দাঁড়িয়ে আছেন। হাতে ধরে রেখেছেন রেডিও। আমিরের বিবস্ত্র শরীরের কিছু অংশ ঢাকা পড়েছে ওই রেডিওতে। এ ধরনের পোস্টার প্রকাশ করায় আমিরসহ ‘পিকে’ ছবির পরিচালক রাজকুমার হিরানি ও প্রযোজক বিধু বিনোদ চোপড়ার বিরুদ্ধে সম্প্রতি কানপুরে মামলা দায়ের করা হয়েছে। নগ্নতা ও অশ্লীলতা ছড়িয়ে দেওয়ার অভিযোগ তোলা হয়েছে তাঁদের বিরুদ্ধে।’
এ বিষয়ে জানতে চাইলে আমির বলেন, ‘ছবিটির পোস্টার প্রকাশিত হওয়ার পর মিশ্র অনুভূতি প্রকাশ করছেন দর্শকেরা। আমার বিশ্বাস, ডিসেম্বরে ছবিটি মুক্তি পাওয়ার পর তাঁদের ভেতরের সব সংশয় দূর হয়ে যাবে। আমি আবারও বলছি, সস্তা প্রচারণা পাওয়ার উদ্দেশ্যে এই পোস্টার প্রকাশ করা হয়নি। ছবির অনেক কিছুই লুকিয়ে আছে এই পোস্টারের আড়ালে।’
রাজকুমার হিরানি পরিচালিত ‘পিকে’ ছবির বিভিন্ন চরিত্রে রয়েছেন আমির খান, আনুশকা শর্মা, সুশান্ত সিং রাজপুত, বোমান ইরানি প্রমুখ। এ ছাড়া বিশেষ একটি চরিত্রে দেখা যাবে অস্ত্র মামলায় দণ্ডপ্রাপ্ত বলিউডের অভিনেতা সঞ্জয় দত্তকে। ‘পিকে’ মুক্তি পাবে চলতি বছরের ১৯ ডিসেম্বর।
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোথায় পাই পাগলের শ্বশুর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৪৮


পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।

মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

×