আমরা কি মানুষকে মানুষ ভাবি!
০৩ রা জানুয়ারি, ২০১০ রাত ১১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মা, বাবা, ভাই, বোন, ভাগ্নে-ভাগ্নি, অনেকেই থাকে আমাদের পরিবারে।আমরা আমাদের পরিবারের সদস্যদেরকে যথেষ্ঠ ভালবাসি।আমাদের পরিবারের সদস্যরদেরকে অনেক গুরুত্ব দেই।আমাদের পরিবারে আরেকজন সদস্য থাকে যে সবচে প্রয়োজনীয়, যাকে ছাড়া সংসার চালানো কঠিন হয়ে পড়ে।সেও আমাদের মতই মানুষ,আমাদের মতই তার দু হাত দু পা আছে, সেও আমাদের মতই বিবেকসম্পন্ন, আমাদের প্রতি যথেষ্ঠ দয়াবান, আমাদেরকে ভালবাসে ও গুরুত্ব দেয়।কিন্তু দু:খজনক ব্যাপার হল আমরা তাকে ভালবাসিনা গুরুত্বও দেইনা।আমরা যখন ভাত খাই তখন সে পরিচ্ছন্নতার কাজে ব্যাস্ত থাকে।আমরা চেয়ারে বসলে সে বসে পিড়িতে, সোফায় বসলে সে ফ্লোরে, আর যখন খাটে ঘুমাই তখন কোন ঘরে তার ঠাই হতেও পারে।সে কোন ভুল করলে সেটা এক মহা অপরাধ, নির্যাতন নিশ্চিত। উৎসবে আনন্দে আমরা নতুন পোষাক পাই, তার ভাগ্যে কখনও কখনও জুটে।সে আমাদের সাথে কখনও তার সুখ-দুখ শেয়ার করার সুযোগ পায় না। সারাক্ষণ তাকে একটা চাপের মুখে থাকতে হয়। তার বয়সী পরিবারের অন্য সদস্যরা নিয়মিত স্কুলে যায়, খেলা করে, টিভি দেখে, বেড়াতে যায়, শপিংয়ে যায়। আর তার বেলায় সবই অপরাধ।এগুলো আমাদের মানব সমাজের বাস্তব চিত্র।আমাদের কি এই ছোট মেয়েটার প্রতি আর একটু সদয় হওয়া উচিৎ নয়! ঐ অবস্থানে যদি আমি থাকতাম!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুনপ্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন