somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইসলামী আন্দোলনের স্বাভাবিকবর্ধন

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইসলাম প্রতিষ্ঠার জন্য আল্লাহর নবী-
রাসূলগণ অত্যন্ত স্বাভাবিক
পদ্ধতি অবলম্বন করেছেন। প্রধানত
মানুষের চিন্তাধারায় পরিবর্তন
সাধনের দিকে লক্ষ্য রেখেই
তাঁরা তাঁদের প্রয়াস চালিয়েছেন।
মুহাম্মাদুর রাসূলুল্লাহও
(ছাল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম)
নিরলসভাবে চালিয়ে গেছেন ‘আদ্
দাওয়াতু ইলাল্লাহ’র কাজ। আর তাঁর
আহবানে সাড়া দিয়ে এগিয়ে এসেছেন
মাক্কার সত্য-সন্ধানী ও সাহসী একদল
যুবক-যুবতী। তিনি এঁদেরকে সংঘবদ্ধ
করে ও প্রশিক্ষণ দিয়ে ব্যতিক্রম
ব্যক্তিত্ব- ইসলামী ব্যক্তিত্ব-
রূপে গড়ে তোলেন।
নেতৃস্থানীয় ব্যক্তিদের প্রায়
অধিকাংশ ইসলাম-বিরোধী হওয়ায়
মাক্কাবাসীরা গণ-হারে তাঁর
আহবানে সাড়া দিতে পারেনি।
ফলে মাক্কায়
গড়ে ওঠেনি ইসলামী গণ-ভিত্তি।
পক্ষান্তরে ইয়াসরিবের
নেতৃস্থানীয় ব্যক্তিদের অধিকাংশ
মুহাম্মাদুর রাসূলুল্লাহর (ছাল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম)
আহবানে সাড়া দিয়ে তাঁর
প্রতি সর্বাত্মক সহযোগিতার হাত
বাড়ান। নেতৃস্থানীয়
ব্যক্তিরা ইসলাম গ্রহণ করায় সাধারণ
মানুষের ইসলাম গ্রহণ করা সহজ
হয়ে যায়। ফলে দারুণ উৎসাহ
উদ্দীপনা নিয়ে এগিয়ে আসে ইয়াসরিবের
বিপুল সংখ্যক মানুষ।
গড়ে ওঠে ইসলামী ভাবধারা পুষ্ট গণ-
ভিত্তি, ইসলামী সমাজ-সভ্যতা-
সংস্কৃতি বিনির্মাণের বুনিয়াদ।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম) কর্তৃক
ইসলামী রাষ্ট্র কায়েম ও সরকার
গঠনের সংগ্রাম একটির পর একটি স্তর
অতিক্রম করে সামনে এগিয়েছে।
আল্লাহ রাববুল ‘আলামীন আলকুরআনের
সূরা আলফাত্হে মুহাম্মাদুর
রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম) পরিচালিত
সংগ্রামের স্বাভাবিক বর্ধনের
একটি চমৎকার উপমা পেশ করেছেন।
আল্লাহ বলেন,
ﻛَﺰَﺭْﻉٍ ﺍَﺧْﺮَﺝَ ﺷَﻄْﺌَﻪ ﻓَﺎﺯَﺭَﻩ ﻓَﺎﺳْﺘَﻐْﻠَﻆَ ﻓَﺎﺳْﺘَﻮﻯ ﻋَﻠﻰ
ﺳُﻮْﻗِﻪ .
সূরা আল ফাতহ ২৯
‘‘এ এমন এক কৃষি যা অংকুর বের করলো,
অতপর শক্তি সঞ্চয় করলো, অতপর মোটা-
তাজা হলো এবং অবশেষে নিজ
কান্ডের ওপর
দৃঢ়ভাবে দাঁড়িয়ে গেলো।’’
এই আয়াতাংশে মুহাম্মাদুর
রাসূলুল্লাহর (ছাল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম) পরিচালিত
আন্দোলনের ক্রমবিকাশ ও
প্রতিষ্ঠা লাভের চারটি স্তরের
কথা উল্লেখ করা হয়েছে। যথা :
১. অংকুর বের করা,
২. শক্তি সঞ্চয় করা,
৩. মোটা-তাজা হওয়া,
৪. কান্ডের ওপর
দৃঢ়ভাবে দাঁড়িয়ে যাওয়া।
‘অংকুর বের করা’র অর্থ হচ্ছে আল্লাহর
দীন প্রতিষ্ঠার সংগ্রামের সূচনাকরণ।
‘শক্তি সঞ্চয় করা’র অর্থ
হচ্ছে আহবানে সাড়া দানকারী ব্যক্তিদেরকে সংঘবদ্ধ
ও সংশোধিত করে সাংগঠনিক
শক্তি অর্জন।
‘মোটা-তাজা হওয়া’র অর্থ হচ্ছে কর্ম-
এলাকার সর্বত্র প্রভাব সৃষ্টি ও গণ-
মানুষের সমর্থন লাভ। আর গণ-মানুষের
সমর্থন লাভেরই আরেক নাম গণ-
ভিত্তি অর্জন।
‘কান্ডের ওপর
দৃঢ়ভাবে দাঁড়িয়ে যাওয়া’র অর্থ
হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতা অর্জন।
প্রকৃতপক্ষে, এটাই
হচ্ছে ইসলামী বিপ্লবের স্বাভাবিক
পদ্ধতি।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

×