somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বই যখন জীবন সমুদ্রের নাবিক

০৯ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জীবনটা উন্মুক্ত সমুদ্রের মত, আপনি যেদিকে ইচ্ছে যেতে পারবেন। তবে আপনি কোন দিকে যাবেন সেদিকটা নির্ধারণ করতে হবে। এটাই আমাদের বড় সমস্যা, আমরা দিক নির্ধারণ করি না। গতানুগতিক ধারায় কেটে যায় শিক্ষাজীবন। পড়ালেখা শেষ করে মাথায় আসে আমি কী করব



তখন নতুন জীবনে পদার্পনের সময়। কর্মজীবন শুরু করার সময়। এ সময় নিজের অপূর্ণতাগুলো ধরা পরে। তখন তার জন্য দিতে হয় আলাদা সময়, বা লজ্জিত হতে হয় পরিবারের কাছে। একটি প্রশ্নের সম্মুখীন হতে হয়, এতটা বছর কী করেছ। অথচ আমরা যদি ছাত্র জীবনেই আমাদের লক্ষ্য নির্ধারণ করে এগুতে পারি- তাহলে মুক্তি পেতে পারি এ সমস্যা থেকে।

আমাদের গোটা জীবনটাতেই নানা ধরণের সমস্যা আসে। আসে নানারকম বাধা। সময় তখন থমকে দাঁড়ায়। আমরা হতাশাগ্রস্ত হই। হাল ছেড়ে দেই। ভাবি এই বুঝি সব শেষ। জীবনে সমস্যা আসবেই তাই বলে হাতগুটিয়ে বসে থাকলে চলবে কী করে?

তাই জীবন চলার পথে গুরুত্বপূর্ণ হলো সাপোর্ট। লাইফ সাপোর্ট। সেটা আমরা পরিবার সমাজ, বন্ধু-বান্ধব থেকে নিতে পারি। নিতে পারি মোটিভেশনাল বা আত্মোন্নয়নমূলক এ বই থেকেও।

আত্মোন্নয়নমূলক বই হিসেবে আমরা সাধারণত ডেল কার্নেগীর বইগুলো পড়ি। এ ধরণের বইগুলো শুকনো টাইপের হয়। পড়তে খটখটে। অনেক বইপ্রেমী সে কারণে এসব বই হাতে নেন না। অথচ বইগুলো আমাদের জীবনের জন্য খুবই দরকারি।

তবে ‘লাইফ সাপোর্ট’ এ ক্ষেত্রে ভিন্নতা এনেছে। এটি মোটিভেশনাল বই হলেও বাস্তব গল্প দিয়ে মোড়ানো। বাস্তব জীবনের নানা স্বাদ পাবেন গল্পে গল্পে। আবার সেসব থেকে পাবেন জীবনের দুস্তর সময়ের দীক্ষা। বইটি পড়তে পড়তে একদম বোর হয়ে যাবেন না। আমারা কিছু বিষয় খুব গুরুত্বের সাথে দেখি। কিন্তু বাস্তব জীবনে তার কানাকড়ি মূল্যও নেই। লেখক এ ধরণের কিছু বিষয় চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন।

লাইফ সাপোর্ট বইটি লিখেছেন রোকন রাইয়ান। এটি তার পঞ্চম বই। এর আগে চারটে বই গল্প, উপন্যাস নিয়ে হলেও এটি পুরোপুরি ভিন্ন ধাচের। বইটি প্রকাশ করেছে বুকশেলফ। কভার করেছেন আবদুল্লাহ আশরাফ। বইয়ের মুদ্রিত মূল্য ১৫০ টাকা।
সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৮
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

মধু মাসে বিয়া

লিখেছেন রোকসানা লেইস, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৫৮


সকাল থেকেই মেঘলা আকাশ অথচ রাতের বেলা দেখেছিলাম অনেক তারার মেলা আকাশে। একটুখানি অরোরার আলো ও ঝিলিক দিয়েছিল। রাত ভোরের দিকে অনেকটা সময় আকাশের নিচে দাঁড়িয়ে ছিলাম। জরুরী কিছু... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

×