somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছোট গল্প: এক পাগল বা পরাজিত সৈনিকের গল্প

২৪ শে এপ্রিল, ২০২০ রাত ১১:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাঠের এক কোনে অযত্নে, অবহেলায় দাঁড়িয়ে আছে অর্ধশত বছর আগের বট গাছ। গাছের বেদির দু’একটি ইট খসে পড়ে গেছে। আস্তর উঠে ইটের জীর্ণ হাড় বেড়িয়ে আছে। এগুলোও যে কোন সময় একটি একটি করে খসে পড়ে যাবে। গাছের গোড়ায় সংসার পেতেছে কয়েক জোড়া ইঁদুর। গাছের ডালে শুকনা লতা-পাতা, ছোট ছোট ডাল-পালা দিয়ে ঘর বানিয়েছে কাক। মাটি বাইরে বেড়িয়ে থাকা অর্ধশত বছর আগের গাছের মোটা মোটা শিকড়ে দৌড়াদৌড়ি করে ছোট ইঁদুরগুলো। গাছের দিকে মানুষ তেমন না এলেও মাঠে ছেলে-মেয়েরা খেলে, সাইকেল চালানো শেখে। ছোট সন্তানকে হাঁটা শেখাতে আসে অনেকে। খেলতে গিয়ে কারো বল গাছের কাছে এলে ভয়ে ভয়ে বল নিয়ে চলে যায় তারা।

বহু ইতিহাসের সাক্ষী এই বট গাছ। বড় বড় আন্দোলন শুরু হয়েছে এখানেই। এখানে অনেকেই নেতা, মহানেতার খাতায় নাম লেখিয়েছেন। সভা, মিটিং, তরুণ লেখকদের সাহিত্যআসর হতো এ বটতলায়। প্রেমিক যুগল, সদ্য বিবাহিতরা ভাব বিনিময় করতো। সব সময় মানুষের পদচারণা ছিল এখানে। সময়ের পরিক্রমায় আজ এই বটতলা জনমানুষ শূন্য। মিছিল-মিটিং, কবিতাপাঠ, সাহিত্য সমালোচনায় গুঞ্জরিত এলাকায় আজ শুধু কাকের কা-কা ডাক।

উসকো-খুশকো চুল। ময়লা পাঞ্জাবী। নতুন বা পুরানো পত্রিকা হাতে নিয়ে আসে ছেলেটা। গাছের সামনে দাঁড়িয়ে বিড়বিড় করে পত্রিকা পড়ে। যেভাবে এসে ছিল ঠিক সেভাবেই চলে যায়। কোথায় কে কি করছে সে দিকে তার ভ্রুক্ষেপ নেই। মাথা নিচু করে আপন মনে হেঁটে যায় সে। বিড়বিড় করে কি যেন বলে শোনা যায় না। লোকে বলে তাকে পাগল। এক সময় এই পাগল ছেলেটার ডাকে শ’খানেক মানুষ জড়ো হতো এই বটতলায়। তার শ্লোগান শুনে রাস্তায় নেমেছে ঘরকুনো ছেলে, ফুল হাতে প্রেমিকার আগমনের অপেক্ষায় থাকা প্রেমিক, বইয়ের সামনে পড়ে থাকা ছাত্র, কবিতা লিখতে খাতা কলম নিয়ে বসে থাকা কবি, সিগ্রেটের ধোঁয়া উড়িয়ে রাস্তায় রাস্তায় হাঁটা ভবঘুরে। সবার কণ্ঠে একই স্লোগান, ‘গাছ বাঁচাও, মানুষ বাঁচাও’।

মানুষের স্বার্থের কাছে বলি হয়েছে একটা আন্দোলন, একটা প্রতিভা। পরাজিত হয়েছে একজন সৈনিক। ছেলেটা পাগল নয়; সে মানুষ, পরাজিত সৈনিক। স্বার্থের পিছনে ছোটা মানুষের সংস্রব ছেড়ে দিয়েছে সে। গাছ তার বন্ধু, সুখ-দুঃখের অর্ধাঙ্গীনি তার গাছই।

অন্যদিনের মতো আজও মাথা নিচু করে হাঁটছে সে। হাতে চকচকে নতুন পত্রিকা। কালির ঘ্রাণ এখনো গায়ে মেখে আছে। গাছকে বলল, এই দেখ বনের গাছ কেঁটে বেড়ানো লোকটা আজ পরিবেশ আন্দোলনের নেতা। ভণ্ডের দল সব। টাকা দিয়ে সবাইকে কিনে নিয়েছে। অর্থের কাছে সব অসহায় রে, সব অসহায়। গাছ লাগাতে টাকা লাগে। গাছ লাগানোর কথা বলতেও টাকা লাগে। আন্দোলন করতেও যে টাকা লাগে। এই টাকারে সবাই চিনল, আমিই চিনলাম না। আমি চিনলাম না।

একটু থেমে আবার বললে লাগলো, আমি আবার আন্দোলন করব। দেখিস। ফেস্টুন হাতে একা দাঁড়িয়ে থাকব। এইবার আন্দোলন করব গাছখেকো থেকে মানুষকে বাঁচনোর জন্য। অর্থলোভ থেকে মানুষকে বাঁচানোর জন্য।

কয়েক দিন পর হয়ত রাস্তার মোড়ে দেখা যাবে ফেস্টুন হাতে ময়লা পাঞ্জাবী পড়ে সে দাঁড়িয়ে আছে। তাতে লেখা, ‘গাছখেকো থেকে দূরে থাক’, ‘র্নিলোভী হয়ে বাঁচো’। সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়বে তার নতুন আন্দোলনের ছবি। হয়ত কেউ যোগ দিবে তার সাথে, কেউ ছবি তুলবে। দূর থেকে দেখে চলে যাবে কেউ কেউ। জয় পরাজয়ের পালা চলতে থাকবে। চলতে থাকবে নিরন্তর।
সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:৫১
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মশা কামড়ায় রে, কামড়ায় ইরানী মশা

লিখেছেন ডঃ এম এ আলী, ১৯ শে মার্চ, ২০২৬ ভোর ৪:৫৭


মশা কামড়ায় রে, কামড়ায় ইরানী মশা
সীমানা পেরিয়ে নীরবে হামলা চালায়
কেউ বলে ড্রোন, কেউ বলে গুপ্তচর
আঁধার রাতে আদান-প্রদান করে খবর!

এর হুলের যন্ত্রণায় আইরন ডোমও কাতরায়
মিসাইলও ভাবে এই যুদ্ধে কে... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ ঈদ উৎসব

লিখেছেন ইসিয়াক, ১৯ শে মার্চ, ২০২৬ সকাল ৯:৪৮


রোজা শেষে ঈদের দিনে ঈদগাহে যাই 
চতুর্দিকে চেয়ে দেখি খুশির রোশনাই।

মলিন পোশাকে  এদিকে ওদিক চাই 
মনে কিছু কষ্ট  জাগে বিভেদ ভাবনায়। 

হঠাৎ চোখে পড়ে অসহায় এক ছেলে
এক... ...বাকিটুকু পড়ুন

নবীজি ﷺ -এর অতুলনীয় উপমা: হাদিসে প্রকৃতি ও প্রাণের অপূর্ব ছবি

লিখেছেন নতুন নকিব, ১৯ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:০৪

নবীজি ﷺ -এর অতুলনীয় উপমা: হাদিসে প্রকৃতি ও প্রাণের অপূর্ব ছবি

এআই দ্বারা তৈরিকৃত ছবি।

আরবের সাহিত্যের স্বর্ণযুগে, যখন কবিতা ছিল জাতির প্রাণশক্তি এবং ওকাজের মেলায় কাব্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠ কবিতা... ...বাকিটুকু পড়ুন

এসো ঈদের গল্প লিখি.....

লিখেছেন অপ্‌সরা, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১০:১১


সামুতে নেই আর সেই আগের দিনের ঈদগুলো। ঈদের পোস্ট, গল্প লেখা,কবিতা, স্মৃতিচারণ কিছুই আর আজ নেই। সব কোলাহল ছাপিয়ে সামু আজ দাঁড়িয়ে আছে প্রায় অনেকটাই নিশ্চুপ। কেউ কেউ... ...বাকিটুকু পড়ুন

ইরানের ভুল বনাম যুদ্ধকৌশল

লিখেছেন আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯






ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে... ...বাকিটুকু পড়ুন

×